আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- গল্প: গয়নার বাক্স - রাত্রি২০১০
- ইমো.....নিয়ে ভাবনা - জেরী
- গল্প: দূরের শ্রাবণ - নির্ঝর নৈঃশব্দ্য
- শ্রাবনসন্ধ্যা আপুমনির জন্মদিন
- ~স্বপ্নজয়~
- জাফনার মা ও এক পরী রানীর জন্মদিন আজ... খাওন দাওন পোস্ট।
- সুরঞ্জনা
- কিভাবে মেদ ভুঁড়ি বা পেট কমাবেন ? - ফিটনেস বাংলাদেশ
- একটি ব্লগীয় জরিপ : আপনারা কে কোন ব্র্যাণ্ডের পারফিউম ব্যবহার করেন? - মুভি পাগল
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- আচার গোস্ত ও এচোড়ের কারি কুরি...রেসিপি। - সুরঞ্জনা
- কির্বোড এর ১২টা বাজিয়ে ছাড়ুন ...... অনেক কষ্টের একখানা পোষ্ট - উপদেশ গুরু
- অঙ্ক নিয়ে হাসাহাসি
- শায়মা
- খুদেদের জন্য গণিত কর্মশালা-২ - মুনির হাসান
- মুক্তগদ্য...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ... - সাঁঝবাতি'র রুপকথা
- মুক্তগদ্য: একটি মা, পাহাড় ভ্রমনে বিভ্রম এবং ধ্যানমগ্ন অন্ধকারের ছাইপাখি - নির্ঝর নৈঃশব্দ্য
- জন্ম স্তুতি - আকাশ অম্বর
- মহাদেব সাহা'র কবিতা--মন ভালো নেই - মোসতাকিম রাহী
- আমার ফায়ারফক্সের যত আ্যড অন - বিডি আইডল
- জীবনে যা পড়েছি-৯ (আল মাহমুদের কবিতাসমগ্র) - তায়েফ আহমাদ
- আজ শ্রাবনসন্ধ্যা আপুমনির জন্মদিন
- ~স্বপ্নজয়~
- শীতল দিনে উষ্ণ শুভেচ্ছাঃ শুভ জন্মদিন - কালপুরুষ
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
হার্ডডিস্ক পার্টিশন লুকিয়ে রাখুন
- সফট আইটি
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- বান্দরবানঃ এতো এতো রাতপাখি... দিনের আলোয় কি নিয়ে ব্যস্ত থাকে এই সব প্রাণীকুল? - মুনশিয়ানা
- শ্রাবনসন্ধ্যা আপুর জন্য ,আমার আঁকা ছবিটা '' জাফনা মা '' - নিহন
- ল্যাপটপ বিষয়ক কিছু পোস্ট - মহসিন০৮
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- পাহাড়ের বুকে শ্রাবনের ডাক১ - সৌম্য
- লাংকায়ির বিচ ও কেবল কার (১): - রাব্বি !
- কম দামে নেটবুক কিনব- হেল্পান প্লিজ - প্রজন্ম একুশ
- ছবিব্লগ :: মজার কিছু ছবি দেখুন


- অমাবশ্যার চাঁদ
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- বর্ষাবন্দনা ........ মেঘবালিকা ..... - হনলুলু
- - সামছা আকিদা জাহান
- মহাকাশের খোশ খবর, বাস্তব রূপকথা - সাঈফ শেরিফ
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ ............ বান্দরবান , চিম্বুক , নিলগিরি ........ সবশেষে বগালেক ........
- হনলুলু
- স্মৃতির পাতা থেকে কিছু ভালোলাগা সাদাকালো সিনেমা - কঁাকন
- বৃষ্টিতে ভিজে যাচ্ছে একটা পাঙ্খো গ্রাম - ইমন জুবায়ের
- দিগন্তে কার কালো আঁখি, আঁখিজলে যায় ভাসি। - অপ্সরা
- আধা টেকি পোস্টঃ ফটোশপ একশন - ভাঙ্গা পেন্সিল
- সুপ্ত অক্ষমতা : শিশু ও আমরা -১ - নুশেরা
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- কম্পিউটার ব্যবহারের সময় বিদ্যুৎ সেভ করুন - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩
আজ ১৭ই ফেব্রুয়ারী ইমন জুবায়ের ভাই এর জন্মদিন।
ইমন জুবায়ের ভাই এর ব্লগিং জীবন যখন শুরু আমার তখন সবে একমাস পেরিয়েছে। আমি একজন ব্লগর ব্লগর করা টাইপ ব্লগার। ব্লগে উল্লেখ করবার মতন কিছুই কখনো দিতে পারিনি। পক্ষান্তরে ইমন জুবায়ের ভাই যেন ব্লগটাকে তাঁর ইচ্ছেমতন লেখার কবিতার খাতা অথবা লেখবার খাতাটি হিসেবে খুঁজে পেলেন। ব্লগিং এর শুরুতে তিনি দিনে ৩, ৪, ৫টি অথবা তারও বেশী পোস্ট দিতেন। ব্লগিং এ যেটা হয়, চেনা বলয়ের না হওয়াতে তাঁর এত এত পোস্ট এর অধিকাংশই চোখ মেলে দেখা হোত না। তবে শুধু দেখতাম একই ব্লগারের একাধিক পোস্ট আছে প্রথম পাতায়!
কদাচিৎ টুকটাক কমেন্ট ও হয়তো করেছিলাম সে সব পোস্টে। বান্দরবানের পাঙ্খো গ্রাম নিয়ে উনার একটি পোস্টে প্রথম আক্ষরিক অর্থেই চক্ষু মেলে তার পোস্ট দেখা, এবং বিমুগ্ধ হয়ে কিছু কমেন্ট করা। সেই শুরু .......তিনি কথাটি মনে রাখলেন..........পাহাড় নিয়ে কোন তথ্য পেলে তার লিংক দিতেন। সেই থেকে দেখলাম তিনি সবাইকেই নিরলস এমনি করে নানা ভাবে নানান লিংক দিয়ে যাচ্ছেন। তখন থেকে বোঝা গেল এই ব্যক্তি একজন পড়ুয়া পন্ডিত.......নানাবিধ ক্ষেত্রে তাঁর সপ্রতিভ বিচরন.....তাঁর ইতিহাস দর্শন জাতীয় পোস্টে কোন কমেন্ট করা আমার মতন সাধারন মানুষের পক্ষে নিতান্তই কঠিন হয়ে যায়..........আমি যাকে বলতাম আমি ওইসব কঠিন লেখায় দাঁত বসাতে পারিনা। তবে উনার গল্পগুলো বেশ আরাম করে পড়া যেত। মাঝে মাঝে খুনসুটি টাইপ কমেন্টও করা হোত.........একসময় দেখি উনি আবার ব্যান্ড "ব্ল্যাক" এর গানগুলোর গীতিকার..........ঐটা দেখে আমি পুরা টাশকিত.......জিহবায় কামড় দিয়ে বললাম আপনি তো বস মানুষ, আর আমি কিনা আপনার সাথে এত এত বিটলামী করি!
উনার নানা ক্ষেত্রে এত বিচরন দেখে সত্যিই মনে হতে লাগল.......জীবনে কিছুই করা হল না। কিছুই শেখা হল না। মনে হল আরো অনেক বছর বেঁচে থাকা দরকার। মনে মনে অবসর যখন আসবে, তখন কি নেয়ে জীবন কাটবে তার একটা চমৎকার ছক করে ফেলা গেল। সে সূত্রে উনার প্রতি অসীম কৃতজ্ঞ ও হয়ে রইলাম।
আজ ১৭ই ফেব্রুয়ারী ইমন জুবায়ের ভাই এর জন্মদিন।
উনার জন্মদিনটি বিশেষভাবে মনে রাখবার একটি বিশেষ কারণ আছে। আমার ছোট্ট শিশুকন্যা জাফনার জন্ম ৮ই আগস্ট, সে সময় আমি একটা পোস্ট দিয়েছিলাম। কোন এক কমেন্টের পাল্টা প্রশ্নে উনাকে প্রশ্ন করেছিলাম ৮ সংখ্যাটা নিয়ে আমি বরাবর ভয়ে থাকি ............জ্যোতিষশাস্ত্র কি বলে ৮ নিয়ে? জবাবে তিনি বলেছিলেন "আমিও ৮ (১৭ই ফেব্রুয়ারী)........তাই ৮ নিয়ে কিছু বলার নেই.......জাফনা খুব সেনসিটিভ হবার কথা......৮ সংখ্যার মানুষেরা অনেক সেনসেটিভ হয় .........এইসময়ে আবেগের কি আর মূল্য আছে...." এইরকম কিছু। সেই আরকি! গেল মাথায় গেঁথে। ইমন ভাই এর জন্ম সংখ্যাও ৮, যেসব মানুষেরা কিনা সংবেদনশীল হয়ে থাকেন , আবেগপ্রবণ হয়ে থাকেন।
আজ সেই আবেগপ্রবণ, সংবেদশীল ইমন ভাই এর জন্মদিন। আপনার জন্মদিনে আপনার সুসাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি। দীর্ঘদিন আপনি এরকম বৈচিত্রময় বিষয় নিয়ে ব্লগিং করে আমাদের জ্ঞান সম্মৃদ্ধ করুন..........যদিও কিছু কিছু বিষয়ে দাঁত বসানো কঠিন হবে।
(ব্যক্তিগত ভাবে আমার ইমন ভাইকে ব্যাপক আইলসা এবং কল্পনাবিলাসী মানুষ বলে মনে হয়
। কঠিন আইলসা না হলে কেউ এত এত এত পড়তে পারে
! আমার ধারনা উনি কষ্টকর সব কাজ থেকে বাচার পথ হিসাবে বইয়ের পাতায় ডুবে থাকেন
। )
সিরিয়াস কিছু একটানা বলতে পারিনা........শেষ মেষ একটু বিটলামী না হলে চলে না। এতক্ষন ভালভাল কথা বললাম, কেউ কেউ বলতে পারেন তেল দিলাম, বিটলামীটা দিয়ে একটু তেলের ভার কমানো হল। আহ এখন শান্তি লাগছে !!! ![]()
এবং আবারো শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই (কততম আল্লাহ জানেন আর ইমন ভাই জানেন
................. একথাটা শুরুতে বলেছিলাম, পরে মনে হল, আমি আসলে জানি কততম জন্মদিন
)। অনেক অনেক শুভকামনা। আপনি এইরকম আইলসাই থাকেন আজীবন
।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ নিশাচর০০৭।
ইমন ভাই, শুভ জন্মদিন। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল শাহ।
ইমন ভাই, জন্মদিন আনন্দময় হোক।
কালপুরুষ বলেছেন:
শুভ জন্মদিন। ১৭ই ফেব্রুয়ারী মানে ১+৭ = ৮ সংখ্যার জাতক। ৮ সংখ্যার নিয়ন্ত্রক গ্রহ শনি। তবে ইউরেনাসের প্রভাবও থাকে। শনি সৌর জগতের সবচাইতে রহস্যময় গ্রহ। এই সংখ্যার জাতক/জাতিকা নিজেরাও অনেক ক্ষেত্রে রহস্যময় চরিত্রের অধিকারী হয়। আর ইউরেনাস বর্ণিল গ্রহ হিসেবে পরিচিত। তাই এরা জন্ম তারিখ ও রাশিগত দিক থেকে রহস্যময় অথচ বর্ণিল চরিত্রের অধিকারী। এদের বর্ণময় জীবন নানা রহস্যে ঘেরা এবং এরা অনেকসময় নিভৃতচারী হিসেবে দিনযাপন করতে পছন্দ করে। ইমন অনেকাংশে মকর রাশি দ্বারা প্রভাবিত এবং মকর রাশির অধিপতি গ্রহ শনি। তার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ১, ৪ ও ৮ সংখ্যা দ্বারা প্রভাবিত হবার সম্ভাবনা বেশী।
লেখক বলেছেন: ওয়াও..............দাদা!!!!
আর বলেন না........এই শনি শুনেই তো ডরাই।
কালপুরুষ বলেছেন:
ইমন জুবায়ের কুম্ভ রাশির জাতক হলেও মকর দ্বারা প্রভাবিত।
লেখক বলেছেন: ভালই হল.........পাল্টা প্রশ্ন করার আগেই আপনি বললেন..........কুম্ভ হলেও মকরের প্রভাব। ![]()
মোসতাকিম রাহী বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা, ইমনকে!
লেখক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা, ইমন ভাইকে।
আপনাকে ধন্যবাদ মোসতাকিম রাহী।
লেখক বলেছেন: ধন্যবাদ শামসীর।
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফ সামির !
ইমন ভাইকে, জন্মদিনের শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ সাদা কালো এবং ধূসর ![]()
কার্ডটা সুন্দর।
লেখক বলেছেন: ভাল থেকো নিনৈ।
শুভ কামনা ইমন ভাই।
লেখক বলেছেন: বত্রিশ দাঁত বের করে হাসার কি হইল?
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
শুভ জন্মদিন । অনেক শুভকামনা ।
লেখক বলেছেন: ধন্যবাদ একলব্যের পুনর্জন্ম, আমার ব্লগে মনে হয় এটাই তোমার প্রথম আসা। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে নাজিম উদদীন ।
kisuna বলেছেন:
Age is strictly a case of mind over matter. If you don't mind, it doesn't matter. শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই।
লেখক বলেছেন: সেটাই তো ইমন ভাইকে বলি........নিজে এমন বুড়ো বুড়ো ভাব নিয়ে থাকে যে আর কি বলবো! বুঝলা কিসুনা?
শয়তান বলেছেন:
শুভ জন্মদিন ইমন জুবায়ের।
লেখক বলেছেন: ধন্যবাদ হে মহান শয়তান।
ইমন ভাই এর কি উচিৎ না আমাদের এট্টু খানা ও পিনা করানোর ? কন তো?
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: ধন্যবাদ গানওয়ালা.........
খারেজি বলেছেন:
শুভ জন্মদিন প্রিয় ব্লগারকে।
লেখক বলেছেন: প্রিয় ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ খারেজি।
লেখক বলেছেন: ভাইয়ার ঘুম ভাঙ্গছে এতক্ষনে। ![]()
ধন্যবাদ আপু।
জটিল বলেছেন:
শুভ জন্মদিন ইমন ভ্রাতা ...এই সুযোগে তার কাছ থেকে আমি হাল্কা ক্ষমা চেয়ে নিচ্ছি ( কেন যেন মনে হয় ব্লগে কোন এক সময়ে আমার আচারণে তিনি একটু হলেও কষ্ট পেয়েছিলেন ) ...
অনেক অনেক শুভকামনা রইল তার জন্যে
অফটপিকঃ আপু সময় পেলে আওয়াজ দিয়েন ইট্টূ
লেখক বলেছেন: অনেক শুভকামনা ইমন ভাই এর জন্য।
অ ট : সময় আছে, আওয়াজ দেয়ার যন্ত্রটা তোমার খোলা থাকলেই হল। ![]()
তনুজা বলেছেন:
শুভ জন্মদিন ইমন ভাই
লেখক বলেছেন: ধন্যবাদ তনুজা। টিভিতে আপনাকে দেখলাম। আপনার কথাবলার (বাচনভঙ্গীর) পুরাই পাঙ্খা হয়ে গেলাম।
চুপিচুপি বলি বইমেলাতেও আপনাকে দেখলাম।
নতুন রাজা বলেছেন:
আমি লেট... ইমন ভাইকে জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা....
লেখক বলেছেন: লেট কোথায়!
১৭ তারিখ তো শুরু।
অনেক অনেক শুভেচ্ছা।
ইমন জুবায়ের বলেছেন:
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: জন্মদিন শুভ হোক ইমন ভাই।
অনেক অনেক দিন বেঁচে থাকুন, সুস্থ শরীরে.......এইরকম, ঠিক এইরকম হয়েই।
লেখক বলেছেন: সময় এর একফের অসময়ের দশ ফের
ইমন ভাই কেক দিছে দেখ।
লেখক বলেছেন: ![]()
অপ্রিয়কথা বলেছেন:
শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাইকে।
লেখক বলেছেন: শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাইকে
লেখক বলেছেন: শুভ জন্মদিন ইমন ভাই
লেখক বলেছেন: হিহি হাহা
কইবার চাইছি............ একবার যে সুযোগ তুমি হেলায় হারিয়েছ বাছা, আবার সেটি পেতে হলে তোমায় দশবার চেষ্টা করিতে হইবেক। ![]()
![]()
লেখক বলেছেন: শুভ জন্মদিন ইমন ভাই...................অনেক অনেক শুভেচ্ছা...
লেখক বলেছেন: কয়েক দিন আগে তোমার ও জন্মদিন ছিল আবু সালেহ........তাই তোমাকেও শুভেচ্ছা
বড় বিলাই বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: বিলাই আপুকে ধন্যবাদ।
লেখক বলেছেন: তোমার জোড়া পাওয়া গেল অপ্সরী!!!!!!! বুঝেছো নিশ্চয়ই! ১৭ আর ১৭ !![]()
তাজা কলম বলেছেন:
শুভ জন্মদিন জুবায়ের।
লেখক বলেছেন: ধন্যবাদ স্যার ভাই
।
মেহবুবা বলেছেন:
লেখা লেখিতে নিবেদিতপ্রান 'বিশ্বকোষ' ইমন জুবায়েরের জন্মদিনে শুভেচ্ছা ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু !!!!!!!
লেখা লেখিতে নিবেদিতপ্রান 'বিশ্বকোষ' ইমন জুবায়েরের জন্মদিনে শুভেচ্ছা
![]()
ডঃ জেকিল বলেছেন:
ইমন জুবায়েরকে শুভ জন্মদিন।
লেখক বলেছেন: ধন্যবাদ ডঃ জেকিল.........বাপরে কি কঠিন নিক!!!!!!
লেখক বলেছেন: লাষ্টু হন........নো প্রবলেম........এরপর হবে শুভ জন্ম সপ্তাহ........তারপর জন্মমাস.........। ![]()
আপনার চোখে সবাই কবি, হে কবি সকাল রাত্রী !!!!!!!!!!
শ্রাবণ কবি ভাল আছে, সে আজ খুবই ভাল আছে। কারণ বইমেলায় টইটই করে ঘুরতে পেরেছে
।
ত্রিশোনকু বলেছেন:
শুভ দেরিতে দেয়া জন্মদিন ইমন জুবায়ের।অপূর্ব সব পোষ্টের জন্যে শ্রদ্ধা।
___
কাল পুরুষ,
বংগ বন্ধু ৮ এর জাতক।
লেখক বলেছেন: ![]()
দূর্ভাষী বলেছেন:
আপনাকে মাইনাস, ইরেগুলারিটি এবং নতুন পোস্ট নাই এই জন্য।
লেখক বলেছেন: আমি কিন্তু হাপুস নয়নে কাঁদতে বসলাম।
দূর্ভাষী বলেছেন:
না না আপু কাঁদবেন না, দয়া করে নতুন কিছু পোস্ট দেন। আর আমার পাড়ায় ও দীর্ঘদিন আপনি অনুপস্থিত
লেখক বলেছেন: তা অবশ্য ঠিক।
শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই।
লেখক বলেছেন: ইমন ভাইয়ের দর্শন আর ইতিহাস নিয়ে লেখাগুলো পড়লে আমার মাথা আউলা হয়ে যায়.......অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না।
আসলে বেশীর ভাগ সময় অর্ধেক পড়ি।
কবিতাও বুঝি না। ইংরেজী তো আরো না।
তবে গল্পগুলো বুঝি। মাঝে মাঝে অনুযোগও করি শুধু মানুষের খারাপদিকগুলা নিয়ে লেখেন তাই।
আমি উনার লেখার ভক্তদের মধ্যে একজন।
ধন্যবাদ চতুষ্কোণ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























.gif)
