somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশ ছোঁয়া একটা ঘর

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু ছিল। ছিল বলা ঠিক হবে না হয়তো।
তো সেই বন্ধু একদিন বলল, আকাশের কাছাকাছি একটা বাড়ীতে থাকবে। সেটা অনেক দিন আগের কথা। তার ইচ্ছে ছিল পনের কিংবা বিশ তলার উপরে একটা ফ্লাটে ঘরদোর গুছিয়ে ওখানে সংসার পাতবে। ঘর বানাবে। সেই ইচ্ছেটার কথা আমায় বলল। সেই সময়টায় আমি ফাজলামি মুড এ ছিলাম। ইচ্ছে হল খানিক তাকে খোঁচাই। বললাম, পনের বিশ তলার ওপর ঘর! ধর, কখনো লিফট খারাপ হয়ে গেল, সারতে সময় লাগবে। তখন দিনের পর দিন তোকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, নামতে হবে।

সে আমায় চোখ রাঙাল। বলল, তুমি কচু জানো। এত বড় বড় ফ্লাট সম্পর্কে তোমার ছাই ধারনা আছে। আর থাকবেই বা কিভাবে। জীবনে থেকেছ বা গেছ ওসব ফ্লাট বাড়ীগুলোতে? ওসব ফ্লাট এ একাধিক লিফট থাকে। থাকে স্ট্যান্ডবাই জেনারেটর। লিফট বিকল হবেই না। একটা নষ্ট হলে অন্যটা চলবে।

আচ্ছা বেশ, আমি বললাম। তার ইচ্ছে, বিশতলার ওপরকার ফ্লাটের খোলা বারান্দায় বসে সে বিকেলের অথবা সন্ধ্যার কিংবা কখনো মধ্যরাতে চা খাবে, পাশে থাকবে প্রিয়জন। আমি আবারো খোঁচাই.......বেশ বেশ। বিশ তলার বারান্দায় হুহু করা বাতাস বইবে। তুমি চা নিয়ে যেই না বসবে, ওমনি তোমার চা জুড়িয়ে ঠান্ডা। আগুন গরম চা না হলে চায়ে কোন মজা থাকে! কাজেই তোমার চা পানের আনন্দটাও মাটি।

সে বলল, ওখানেই তো মজা। হুহু করা বাতাস। সব ভেসে যাচ্ছে। হাতে ধুমায়িত চায়ের কাপ। পাশে প্রিয় মানুষ। তুমিই বল, কি ভীষণ রোমান্টিক একটা চিত্রকল্প!

সে জানে কোথায়, ঠিক কোথায় টোকা দিলে আমি শান্ত হব। ঠিক তাই করলো। সেই তুমুল রোমান্টিক দৃশ্যটি আমার কল্পনায় ভেসে ওঠে। আমি খোঁচানোর আনন্দ ভুলে যাই।

বন্ধুটি বিশতলার ফ্ল্যাট এ ঘরদোর গোছালো কিনা, জানা হয়নি। তবে সেই কল্পদৃশ্যটা আজ আবার মনের আয়নায় ভেসে উঠল। আকাশ ছোঁয়া একটা ঘর। বারান্দা খুলে দিলে হুহু করা বাতাস। চুল, শাড়ীর আঁচল উড়িয়ে দিয়ে যায়। সেই বারান্দায় দুটো চেয়ার পাতা। নিঝুম সন্ধ্যা, অথবা কোন ঘুম না আসা রাতে, চায়ের কাপ হাতে, প্রিয় মানুষের মুখোমুখি। দোলনচাঁপা কিংবা মাধবীলতার মিষ্টি গন্ধ। হয়তো বাজছে কোন প্রিয় গান।

আকাশ ছোঁয়া ঘর! কি সুন্দর একটা দৃশ্য!
৫০টি মন্তব্য ৪৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×