জানুয়ারী ২০১০ থেকে ১ নভেম্বর পর্যন্ত ইভটিজিংয়ের কারণে আত্মহত্যা করেছে ২৬ জন তরুণী। আর ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন হয়েছেন ১০ জন পুরুষ ও ২ জন নারী। বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন ১৬৬ জন নারী, প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ৭৭ জন পুরুষ।
বাংলাদেশ মহিলা পরিষদের এক তথ্যে এ চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ইভটিজিং বিষয়ক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে সাত জন মেয়ে বখাটেদের উৎপাতের কারণে আত্মহত্যা করে। এছাড়া ২০০৬ সালে পাঁচ জন, ২০০৭ সালে পাঁচ জন এবং ২০০৮ সালে নয় জন মেয়ে ইভটিজিংয়ের কারণে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। গত ৪ বছরের রেকর্ড ছাড়িয়ে চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত ইভটিজিংয়ের কারণে আত্মহত্যা করেছে ২৬ জন তরুণী।
কেবল আত্মহত্যা নয়। মহিলা পরিষদের তথ্যানুসারে ২০০৯ সালে ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে ৭৮টি। এ বছর অক্টোবর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৭২টিতে। গত বছরের তুলনায় বেড়েছে ৩৯.৬ ভাগ হারে।
সংস্থাটির মতে, দেশে ৬৫ থেকে ৭০ ভাগ ইভটিজিংয়ের ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে। স্কুল বা কলেজে আসা-যাওয়ার পথে বখাটেদের উত্পাতের শিকার হয় ছাত্রীরা। এক্ষেত্রে নিজেদের একেবারেই নিরাপদ মনে করে না ১০ ভাগ ছাত্রী।
অপরদিকে এ্যাকশন এইডের ইভটিজিং বিষয়ক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ শতাংশ ছাত্রী স্কুল প্রাঙ্গণকে নিরাপদ হিসেবে বিবেচনা করে না। ৬৩ দশমিক ছয় শতাংশ ছাত্রছাত্রী বলেছে, শিক্ষকরা তাদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেন। ১৬ দশমিক সাত শতাংশ ছাত্রী জানিয়েছে তারা শিক্ষকদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছে। ৩৮ দশমিক এক শতাংশ ছাত্রছাত্রী জানিয়েছে, তাদের চেনা অন্য কেউ এমন নির্যাতনের শিকার হয়েছে যা তারা জানে।
এ প্রসঙ্গে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম এর মতে, সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে মূল্যবোধের অবক্ষয়ই এর প্রধান কারণ। তিনি বলেন, ইভটিজিংয়ের বিরুদ্ধে সংবাদপত্র বা সামাজিক সংগঠনগুলো বেশ সোচ্চার। তারপরও আইনগতভাবে নির্ধারিত হয়নি ইভটিজিংয়ের সংজ্ঞা। বর্তমান পিনাল কোডে এর শাস্তি মাত্র এক বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিনাত হুদা অহিদ মনে করেন, ইভটিজিং আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নতুন কোন ঘটনা নয়। বিশ্বায়নের কারণে এতে যোগ হয়েছে নতুন মাত্রা। স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের কারণে দিন দিন এর প্রবণতা বাড়ছে।
অধিকার-এর সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খান বলছেন, আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দূরত্বের মাধ্যমে আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে। এ আস্থার সঙ্কট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে দুর্বৃত্তায়ন বলয় তৈরি হওয়া এবং তা এখন দায়মুক্তি স্টাইলে চলছে, কোনো শাস্তি হচ্ছে না। ইভটিজিংয়ের সংখ্যা যত বাড়ছে, পরিবারগুলো ততই অপমানিত হচ্ছে। এ সামাজিক সমস্যাটির অবসান হওয়া দরকার। এই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সৃষ্ট দূরত্ব কমাতে হবে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তাহলে ইভটিজিং ধীরে ধীরে কমে আসতে পারে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মিনা গোস্বামী বলেন, ভটিজিং মূলত আমাদের দেশে পাশ্চাত্য সংস্কৃতির একটি অশুভ প্রভাব। পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় নৈতিক শিক্ষার অভাব, হতাশা আর নোংরা মানসিকতার বহির্প্রকাশ হিসেবে বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করে। বখাটেপনার কারণে শিকার হয় এদেশের নারীরা। ইভটিজিংয়ের কারণে মেয়েরা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে। যে কারণে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
ইভটিজিং : ১০ মাসে ২৬ তরুণীর আত্মহত্যা ! গত বছরের তুলনায় বেড়েছে ৩৯.৬ ভাগ হারে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।