আমার প্রিয় পোস্ট
- ৩টি আর্টিস্টিক হলিউডি মুভি [পর্ব-১] - স্নিগ
- যে মুভিগুলো সপ্তাহে একবার করে না দেখলে আমার পেটের ভাত হজম হয়না.....!!
(সংক্ষিপ্ত মুভি রিভিউ সাথে রিজিউমেবল ডাউনলোড লিংক) (ডাউনলোড লিংক আপডেটেড) - স্বপ্নবিলাসী আমি
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- সাই-ফাই মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- এই সামারে যে দশটি মুভি দেখতে ভুলবেন না
- বিডি আইডল
- আমার দেখা সেরা সাইকোলজিকাল থ্রিলার/ড্রামা - অপরিচিত_আবির
- আমার দেখা সেরা ডিটেকটিভ মুভিগুলো - অপরিচিত_আবির
- “ মন ভালো করার মত ৫টি মুভি(ডাউনলোড লিংকসহ) ” - নাফিজ মুনতাসির
- বাসায় বসে ছুটি কাটাতে হলে দেখার জন্য আদর্শ কয়েকটি MYSTERY, THRILLER মুভি - দেখি আর শুনি
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- লিঙ্গ সমস্যা ও এরশাদের উত্তর (১৮+) - মহসিন০৮
- বড়দের পোস্ট:
সেরা গরম ছবির তালিকা
- শওকত হোসেন মাসুম
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- সেন্টমার্টিন ভ্রমণ-২০০৯ (হানিমুন ইন সেন্টমার্টিন) - সিটিজি৪বিডি
- মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার আনঅফিসিয়াল নিয়ম কানুন - মনিহার
- সৌর্ন্দয্যের আধার বান্দরবন ঘুরে আসলাম [তথ্য + ছবি ব্লগ]


- টেকি মামুন
- Unwanted call বন্ধ করুন free তে (বিরক্তকর কলারদের জন্য দুখবর) - কিং রক্স
- বান্দরবান যেতে চাচ্ছি, তাই একটু help দরকার... (রি-পোষ্ট) - আকাশদেখি
- সেন্টমার্টিন : যাতায়াত ও থাকা খাওয়ার প্রয়োজনীয় তথ্য। - সাইফুল আলম শাহিন
- কক্সবাজারের বেস্ট সি ভিউ পাবেন যে রুম থেকে... (কক্সবাজার হিমছড়ির ছবিব্লগ) - জুহো.
- থ্রিডি (3D) সিনেমা দেখুন ঘরে বসে - স্বপ্নকর
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব ১: টুলস পরিচিতি ও প্ল্যানিং - সিউল রায়হান
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- মোবাইলে ভিডিও কল করুন - সবুজপএ
বুয়েটের পরীক্ষা,মিছিল আর কিছু হাবিজাবি......
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১০
এখন বাজে রাত ১;১০, অবশ্য সিওর না, আমার রুমের ঘড়ি গুলা নিজে নিজেই স্লো হয়ে যায় কিভাবে জানি। আজকে শুনলাম টার্ম ফাইনাল পরীক্ষা ১ সপ্তাহ পিছিয়ে গেছে। এবার পরীক্ষা টা না পিছাক তাই চাচ্ছিলাম, এমন না যে সব কিছু কোপাইয়ে পড়ে শেষ......কিন্তু আশায় গুড়ে বালি।স্কুল এর বন্ধুরা সব বেড়াতে যাবার প্ল্যান করছিল,রিসেন্টলি সেটা বাতিল হয়ে গেল, নাহলে এই এক সপ্তাহ কাজে লাগানো যেত। ঊল্টা মৌলি আপুর এনগেজমেন্ট টা পরীক্ষার মধ্যে পড়ে যাবে।ড্যাম............
বুয়েট এ অবশ্য এটা নতুন কোন ঘটনা না। লেভেল - ১, টার্ম - ১ থেকেই দেখছি যে টার্ম ফাইনাল পরীক্ষার অপর নাম আন্দোলন। এ আন্দোলন অবশ্য আমার মতো যাদের পরীক্ষার আগে মনে হয় যে "শিট, এখনো তো বই ই কিনা হয় নাই", তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। নিয়ম অনুযায়ী ২ সপ্তাহ প্রিপারেটরি লিভ (পিএল) এর পরে পরীক্ষা শুরু হবার কথা।কিন্তু পুরা টার্ম এর ক্লাস টেস্ট, কুইজ এর দুষ্ট চক্র, অনলাইন+অফলাইন অ্যাসাইনমেন্টে, টার্ম প্রজেক্ট এর হতাশা, পুরান ঢাকার বিরানি প্রভৃতি হজম করতে করতে কোথায় দিয়ে যে ১ সপ্তাহ চলে যায় একদম ই বোঝা যায় না। অবশ্য কঠিন হজম শক্তির কিছু পাবলিক আছে যারা কিনা পিএল এর প্রথম দিন থেকেই পড়ার টেবিল এ ঝড় তুলে ফেলে।এক্সসেপশন ইজ নট এক্সাম্পল। যাই হোক।এরকম এক ক্রান্তিলগ্নে এগিয়ে আসে জনকয়েক ছাত্র।"সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া" বলে যে একটা প্রবাদ আছে সেটার উদাহরন হচ্ছে এই মিছিল। প্রথম কিছুদিন মিছিল টা সূচ আকারের থাকলেও অচিরেই তা ফাল হয়ে যায়। এক পর্যায়ে পড়ার টেবিল এ যারা ঝড় তুলছিল তারাও ঝড় বন্ধ করে মিছিল এ চলে আসে।
পরীক্ষা পিছানোর সবচেয়ে বড় ঘটনা ঘটে লেভেল - ২, টার্ম -১ এ পড়ার সময়। ২০০৬ বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার জন্য পরীক্ষা পিছানোর দাবিতে বুয়েট এ কঠিন মারামারি , ভাংচুর হল( বাংলাদেশ যদি খেলতে পারত তাহলে মনে হয় ওই বছর বুয়েট বন্ধ করার দাবি উঠত..)। পরীক্ষা এক ধাক্কায় ৬ মাস পিছিয়ে গেল। তখন আমি প্রোগ্রামিং কন্টেস্ট করতাম, প্র্যাক্টিস এর জন্য বেশ ভাল একটা টাইম পেয়ে মহা খুশি, সামনে এ সি এম আই সি পি সি রিজিওনাল কন্টেস্ট, এন এস ইউ তে, মোটামুটি কনফার্ম ছিলাম যে পরীক্ষা টা কন্টেস্ট এর পরেই হবে। কিন্তু যেটা ঘটল সেটা চিন্তাও করি নাই যে ঘটবে...কন্টেস্ট এর দিন ই প্রথম পরীক্ষাটা পড়ল ওয়াও ![]()
...সে অবশ্য আরেক কাহিনী, অন্য কোন এক সময় বলব। আজকে এই পর্যন্তই থাকুক।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পরীক্ষা, মিছিল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মেঘলা মানুষ বলেছেন:
হ্যাজাক বাতি, ব্লগে স্বাগত।এগুলা হবেই, আমাদের আগেও হইছে, আমাদের সময়ও হইছে, তোমাদের সময়ও হবে, তোমাদের পরেও হবে...
(আমদের সময়ও হইছে বলার পর আপনাদের সময়ও হবে--- বলাটা সুন্দর লাগতেছিল না, তাই তুমি বললাম। মাইন্ডাইছ নাকি ? )
হ্যাজাক বাতি বলেছেন:
@মেঘলা মানুষ: না না, মাইন্ড খাই নাই। এই লিগ্যাসি মনে হয় চলতেই থাকবে/@নাসিফঃ হ্যা, ট্যানেনবম তো পুরা কোপাইয়ে মাইরে ফেলতেসে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















টানেনবাম-এর সাহিত্যে অরুচি ধরে গেসে ।
হ্যাজাক বাতি, ব্লগে স্বাগতম । লিখতে থাক ।।