আমার প্রিয় পোস্ট
- ৩টি আর্টিস্টিক হলিউডি মুভি [পর্ব-১] - স্নিগ
- যে মুভিগুলো সপ্তাহে একবার করে না দেখলে আমার পেটের ভাত হজম হয়না.....!!
(সংক্ষিপ্ত মুভি রিভিউ সাথে রিজিউমেবল ডাউনলোড লিংক) (ডাউনলোড লিংক আপডেটেড) - স্বপ্নবিলাসী আমি
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- সাই-ফাই মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- এই সামারে যে দশটি মুভি দেখতে ভুলবেন না
- বিডি আইডল
- আমার দেখা সেরা সাইকোলজিকাল থ্রিলার/ড্রামা - অপরিচিত_আবির
- আমার দেখা সেরা ডিটেকটিভ মুভিগুলো - অপরিচিত_আবির
- “ মন ভালো করার মত ৫টি মুভি(ডাউনলোড লিংকসহ) ” - নাফিজ মুনতাসির
- বাসায় বসে ছুটি কাটাতে হলে দেখার জন্য আদর্শ কয়েকটি MYSTERY, THRILLER মুভি - দেখি আর শুনি
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- লিঙ্গ সমস্যা ও এরশাদের উত্তর (১৮+) - মহসিন০৮
- বড়দের পোস্ট:
সেরা গরম ছবির তালিকা
- শওকত হোসেন মাসুম
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- সেন্টমার্টিন ভ্রমণ-২০০৯ (হানিমুন ইন সেন্টমার্টিন) - সিটিজি৪বিডি
- মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার আনঅফিসিয়াল নিয়ম কানুন - মনিহার
- সৌর্ন্দয্যের আধার বান্দরবন ঘুরে আসলাম [তথ্য + ছবি ব্লগ]


- টেকি মামুন
- Unwanted call বন্ধ করুন free তে (বিরক্তকর কলারদের জন্য দুখবর) - কিং রক্স
- বান্দরবান যেতে চাচ্ছি, তাই একটু help দরকার... (রি-পোষ্ট) - আকাশদেখি
- সেন্টমার্টিন : যাতায়াত ও থাকা খাওয়ার প্রয়োজনীয় তথ্য। - সাইফুল আলম শাহিন
- কক্সবাজারের বেস্ট সি ভিউ পাবেন যে রুম থেকে... (কক্সবাজার হিমছড়ির ছবিব্লগ) - জুহো.
- থ্রিডি (3D) সিনেমা দেখুন ঘরে বসে - স্বপ্নকর
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব ১: টুলস পরিচিতি ও প্ল্যানিং - সিউল রায়হান
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- মোবাইলে ভিডিও কল করুন - সবুজপএ
পুরান ঢাকার বিরানি, স্টার হোটেল, আর কিছু হাবিজাবি...
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৪
পুরান ঢাকার বিরানীর কথা লোকমুখে অনেক শুনেছি। কিন্তু চেখে দেখা হয় নি। যখনকার কথা বলছি তখন আমি লেভেল - ১,টার্ম- ২ তে পড়ি। আমি আর আমার বন্ধু রিফাত মিলে আরেক বন্ধু শাবাব কে ধরলাম "গত টার্ম এ ত ভালই রেজাল্ট করলি কিন্তু এখনো তো খাওয়াইলি না, দেখা যাবে যে পরের টার্ম এ ল্যাগ খাইয়ে বইসে আসিস।" তো পরের টার্ম এ ল্যাগ খাওয়ার ভয়েই হোক আর যে কারনেই হোক শাবাব রাজি হইল খাওয়াইতে। বলল যে এমন জায়গায় খাওয়াবো যেখানে আগে খাস নাই। ঠিক আছে চল। আমি আবার তখন 'হাইজিনিক কন্ডিশন নিয়ে কিঞ্চত খুতখুতে ছিলাম (এখন অবশ্য এ জিনিস টা বলতে গেলে নাই ই
)। তো আমি রিফাত আর শাবাব রওনা দিলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। গন্তব্যঃ হোটেল সুপার, জয়কালি মন্দির। আমি তো একটু চিন্তিত যে না জানি কি অবস্থা হয় হোটেল এর। যাবার পথে রাস্তায় একটা ভাগাড় পড়ল, গন্ধে তো মনে হল পেটের নাড়ি , ভুড়ি , মুখে ভাতের সময় যা খেয়েছিলাম সব এ বের হয়ে আসবে। তো অবশেষে পৌছালাম হোটেল সুপার এ। নাহ , যেরকম মনে করেছিলাম তার থেকে অনেক ভাল অবস্থা, বেশ ভাল হোটেল। কাচ্চি বিরানীর অর্ডার করা হল। কিছুক্ষন পরে চলে এল বিরানী। চমৎকার ঘ্রান, মুখে দিয়ে অনুভব করলাম এতদিন দুনিয়ার কত স্বাদ, আহ্লাদ থেকে বঞ্চিত ছিলাম। দুনিয়ার এই স্বাদ আহ্লাদ চব্য, চোষ্য , লেহ্য, পেয় সকল উপায়েই উপভগ করলাম। ইট ওয়াজ রিয়ালি গুড।
ব্লগের শিরোনাম এ স্টার হটেল এর কথা বলা হলেও সেটা নিয়ে এখনো কিছু বলা হয় নি। সুপার এর ঘটনার কিছুদিন পরেই আবার আমরা তিনজন খেতে গেলাম ঠাটারি বাজার এর হোটেল স্টার এ। এদের বিশার ব্যাবসা। ধানমন্ডি তে স্টার হোটেল,বেকারী, ২ টা কাবাব ঘর, আর পুরান ঢাকায় আদি দোকান তো আছেই। ষাটের দশক থেকে এদের ব্যাবসা। স্টার এর কাচ্চি বিরানী টাও অসাধারন। যদিও রিসেন্ট টাইম এ দাম টা বেশী রাখে , মান টা মনে হয় আগের থেকে একটু ড্রপ করেছে। তবে বুয়েট এ পড়ে আর স্টার এ খায় নাই এরকম পাবলিক মনে হয় কম এ আছে। আমরাই অনেক সময় আমাদের স্যারদের কেও দেখেছি দল বেধে খেতে আসতে এখানে। কাচ্চি ছাড়াও পরোটা / নান এর সাথে চিকেন ঝাল ফ্রাই / খাসির রেজালা এই কম্বিনেশন টাও জোস। কয়দিন আগে আমি আর আমার এক দোস্ত ৭০ টাকা দিয়ে পুরা লাঞ্চ করে ফেলসি এই আইটেম দিয়ে। স্টার এর রূপচাঁদা মাছ টা ও বেশ ভাল।
লেভেল - ১,টার্ম - ২ থেকে যে বিরানী খাওয়ার 'সিলসিলা' শুরু হয়েছিল সেটা মোটামুটি লেভেল - ২, টার্ম-২ পর্যন্ত একদম কোপাইয়ে চলে। অধিকাংশ সময়ে আমার খেতে যাবার পার্টনার ছিল শাবাব। তখন তো টিউশনি করতাম সেজন্য টাকার চিন্তা খুব একটা করতাম না। তবে রেগুলার বেসিস এ খাবার দাবার এর জন্য আমার ভুড়ির একটা পলিনমিয়াল রেট এ রাইজ ঘটে। তো সেজন্য লেভেল - ৩, টার্ম - ১ থেকে খাবার দাবার এ একটু লাগাম দিতে হল। তখন অবশ্য আবিষ্কার হল যে লালবাগ চৌরাস্তার কাছে একটা দোকান হয়েছে, "নান্না মিয়ার শাহী মোরগ পোলাউ"(এটা হল নক্ল নান্না, আসল নান্নার দোকান হল বেচারাম দেউড়ী, জেলখানার কাছে), বেশ ভালই সস্তা। ৫৫ টাকায় কাচ্চি পাওয়া যেত(এখন সেটা ৬৫ টাকা), টেস্ট ও ছিল জোস।
তবে আসল নান্নার কথা না বললে পোস্ট টা অপুর্ন থেকে যাবে। জেলখানা থেকে একটু সামনে আসল হাজি নান্না মিয়ার শাহী মোরগ পোলাও এর দোকান। এদের মোরগ পোলাও টা একটু গ্রেভী হয়, এটাই এর প্রধান বৈশিষ্ট। জিনিসটা এক কথার অসাধারন। আমি আর আমার এক দোস্ত এর বান্দা কাস্টমার। যত ব্যাস্ততাই থাকুক না কেন চান্স পাইলেই চলে যাই খাইতে। আজকাল অবশ্য মোটামুটি ফকিরের বাদশাহ হয়ে গেছি, তারপরও ভাল খাবার মিস করি না। আফটার অল বাদশাহ তো, মনটা বড়ই উদার
।
হাজির বিরানীর কথা অনেক শুনেছি, অনেক আগ্রহ নিয়ে আমি আর আমার দোস্ত খেতে গিয়েছিলাম কিন্তু জিনিস টা ভাল লাগে নাই এক্টুও। এটা নিয়ে বেশি কিছু বলার নাই।
বিরানীর কথা বলতে গেলে আরেকটা নাম না বললেই নয়। কলাবাগান এর 'বিক্রমপুর বিরানী হাউজ'। ছোটোখাট একটা দোকান, খুব যে ভিড় হয় তাও না, কিন্তু এদের বিরানী টা অসাধারন। আমার দোস্তকে অনেক ধন্যবাদ, ও বলেছিল দেখেই এখানে খাওয়া স্টার্ট করেছিলাম। একদম পারফেক্ট কাচ্চি, মাংশটা একটু ভাজা ভাজা, চাল টাও ঠিক মতো সিদ্ধ হওয়া, সব কিছুর প্রপরশন এ ঠিক মত। থ্যাঙ্কস দোস্ত আইডিয়া টা দেবার জন্য।
অনেক তো খাবার দাবার এর ঘটনা বলা হল। এবার এ রিলেটেড এ একটু অন্য ধাচের ঘটনা। ১৪ ফেব্রুইয়ারী, ২০০৭, বিশ্ব ভালবাসা দিবস। সবার মনেই একটু রোমান্টিক রোমান্টিক ভাব। চারিদিকে ফুল ফল পাখির কলকাকলি। এর মধ্যে আমরা কতিপয় গে(??) বন্ধু(৮ জন মনে হয়) মিলে ঠিক করলাম আজকে "ক্যাসিনো রয়্যাল" দেখতে যাব স্টার সিনেপ্লেক্স এ। আমি আর শাবাব গেলাম টিকেট কিনতে। কিনার পরে মনে হল যে স্টার এ ইকটু ঢু মাইরে গেলে হয় মনে হয়। পকেট এ টাকা বলতে টিকিট কিনার পরে মানুষজন কে ফেরত দেয়ার জন্য যে টাকা সেটা। তো সেই ভরসাতেই গেলাম স্টার এ। দুই জন এ ভালই খাইলাম। বিল দেয়ার সময় দেখলাম আমার পকেট এর টাকা গুলা আমার উপরে রাগ কইরে কই জানি চইলে গেসে, কিছু খুচরা টাকা ছাড়া কিছুই নাই। শাবাব কে বললাম যে দোস্ত কাহিনী ঘটসে। কাহিনী শুনে তো শাবাব ও টাশকি। শেষে আমি আর শাবাব আমাদের কাছে যা খুচরা ছিল সব একসাথে করে দেখি যে এখনো ১০ টাকা কম পড়ে। ওইখানকার মামা রা মনে হয় আমাদের অবস্থা আন্দাজ করতে পেরেছিল, তারা আমাদের কাছ থেকে অই টাকা নিয়ে বলল যে মামা হইসে আর লাগবে না এখন যান। তো কোনরকমে পার হয়ে বের হইলাম আর আবিষ্কার করলাম যে বুয়েট এ ফেরত যাবার কোন টাকা নাই। একদম ন্যাংটা ফকির। হাবিব কে ফোন দিয়ে বললাম ফে দোস্ত টাকা নাই হলে আইসে ভাড়া দিতে হবে। তো হল এ যেয়ে ভাড়া দেয়া হল। মুভি দেখতে গেলাম ভান্দারির টাকায়, আর বাসায় গেলাম রিফাতের টাকায়। আল্লাহ বাচাইসে যে থালা বাসন ধোয়া লাগে নাই। আমি অবশ্য মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম থালা বাটি ধোয়ার
..শাবাব আর আমার ভ্যালেন্টাইন্স ডে এর ডেটিং টা একেবারে মাঠে মারা গেল.....ড্যাম....
খাওয়া দাওয়া নিয়ে আরও কথা পরে কোন এক সময় বলব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পুরান ঢাকা, বিরানী ;
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কিউরিয়াস বলেছেন:
ভাল লাগলো। ঢাকা ছাড়ছি দেড় বছর হইলো, বিরিয়ানী খুবই মিস করি। আল-রাজ্জাক, স্টেডিয়ামের প্রেসিডেন্ট, এইগুলায় খাইসেন? খাইলে একসময় লিইখেন, না খাইলে ট্রাই কইরেন।আমিও নিজেরে একটু বিরিয়ানী বিশেষজ্ঞ মনে করি, তাই দাবী করতেসি, সিলেটে "টেস্ট অফ বেংগল" এর বিরিয়ানী আর বোরহানী আমার খাওয়া সেরা বিরিয়ানী আর বোরহানী। চান্স পাইলে লিখবোনে একদিন।
আপনাকে ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)

উদার হওয়া আর নিজের উদরপূর্ণ করা যে সমার্থক, এইটা জানতাম না । আশেপাশের লোকজন ডাইনিং -এ কচু-ঘেচু খেয়ে জীবন ধারণ করে, আর উদার বাদশাহ এখানে সেখানে (প্রায়) একলা একলা কাচ্চি খেয়ে বেড়ায়, হায় ভগবান !!
হোটেল সুপার-এ খাই নাই, যেতে হবে একদিন । লালবাগে 'হাজি নান্না মিয়ার শাহী মোরগ পোলাও' আছে দুইটা, দুইটার রান্নাই ভাল, তবে original টার স্বাদ একেবারেই আলাদা (আমার কাছে মনে হয়)।
আমরা হলের ছেলেরা গভীর রাতে সাধারণত বকশিবাজারের পেনাং, আর চানখাঁর পুলের মিতালী-তে খেতে যাই । মিতালীর কালাভূনা-টা আমার কাছে সেইরকম লাগে ।