লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আন্দোলনের শুরু থেকেই আমি BOAN এর সাথে জড়িত। আমি ভেবেছিলাম হেফাজত রাজনীতি করবে না। যদিও তাদের পেছনে রাজনৈতিক ইন্দন রয়েছে শুরু থেকেই। তবু আশা করেছিলাম তারা শুধু ১৩ দফা উথ্থাপন করবে। ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলবে। লংমার্চ করে ঘরে ফিরে যাবে। এখন দেখছি আমার ধারনা ভূল। তারা বিশেষ এক উদ্দেশ্য নিয়ে ঢাকার রাজপথে নামছে। এরা কেবল ইসলাম ধর্ম বা মহানবীর (সঃ) অবমাননা কারীদের শাস্তির দাবিতে সীমিত থাকলে একথা বলতাম না, কিন্তু এরা বলছে নারী নীতি বাদ দিতে, সহ শিক্ষা বাদ দিতে, নারী পুরুষ একসাথে কাজ করা, লেখাপড়া করা, বেড়ানো- সব বন্ধ করতে। এরা আমাদের জাতীয় চেতনার প্রতীক ভাস্কর্যগুলো ভাঙ্গতে বলছে। ভেঙ্গে ফেলতে হবে অপরাজেয় বাংলা, হয়ত শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধও ভাংতে হবে! এরা শিক্ষানীতি বাতিল চায়, দেশে কোনো আধুনিক শিক্ষা থাকবে না, সব মাদ্রাসা থাকবে আর সেখানে তালেবানী প্রশিক্ষণ হবে! এমন আরো অনেক মামা বাড়ির আবদার নিয়ে পথে নেমেছে হেফাজতে (জামাতে) ইসলামী বাংলাদেশ।
এখন যুদ্ধে যাওয়ার সময়। তাই আমি আর ঘরে বসে থাকতে পারছি না। তিরিশ লক্ষ শহীদ আর দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাকে আমি আফগানিস্তান কিংবা পাকিস্তান হতে দিতে পারি না। লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম।
..........জয় বাংলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?
ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন