বাঁশির সুর শুনে ভেবেছিলে কৃষ্নপক্ষের কোন এক রাখাল আমি
কিঙবা প্রেমে বিরহে থাকা যুবক
জানে না সে দুপুর অথবা রাত্র কাকে বলে।
কাকডাকা ভোরে লাল আভার আকাশ দেখতে
দেখতে ছুটে যাওয়া উল্কা ছোঁয়ার আগে ভেবেছিলে
মঙ্গলে যাবে, এক খন্ড বরফ আনতে
(সেখানে নাকি বরফের দেখা মিলেছে!)
দুরে আকাশ, কাছে নদী, হালকা নীলচে রঙের পাহাড়
ধূলো উড়ানো হলদে ঘাসের এক চিলতে পথে হেটে
যেতে যেতে দেখেছিলে আমায়, চিনেছিলে তুমি?
সারাদিন খেটেখুটে মেঘ থেকে ধরে আনা একমুঠো ঠান্ডা বাস্প আমার কাছে এনে দিয়ে আলতো করে বলেছিলে, চোখ বন্ধ করো দেখতে কি পাও সবুজ রঙের শাড়ি,
অন্ধকার জীবন আমার, দেখাবে কি? নীল রং, বুনো ফুল, হলুদ পাখি, স্বপ্ন বাড়ি!
আমি স্বপ্ন দেখিনা।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



