"ভালোবাসবে... আমায়"
প্রশ্নটা শুনে তাকিয়ে ছিল মেয়েটি। ওকে চিনতাম। কালো দীঘল কালো চোখ ওর। ঐ চোখ আমার খুব চেনা। সেই চোখ কখনো কাছে আসেনি.......।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
গভীর রাত। আরিচা হয়ে পাবনায় যেতে হবে। ফেরি ঘাটের কিলো খানিক আগেই বাসটি নষ্ট হয়ে গেল। বাস থেকে সকল যাত্রী নেমে গেলো। খিস্তি খেলো বাসের ড্রাইভার, হেল্পার। খুব ভালো জেলে যেমন জানতে পারে নদীতে মাছ সবচে বেশী কোথায় আছে। ঠিক তেমনি ঘাটপাড়ের রিকশাওয়ালা আর ভ্যান গাড়ির চালকরা এসে ছেঁকে ধরলো বাসের যাত্রীদের। পরিবারসুদ্ধ যারা এসেছে তারা দরদাম করে উঠে পড়লো। আমি পেলাম না কিছুই। আমার কিছু পেতে হবে না। আমি নিজেকেই বললাম। পকেট থেকে সিগারেটের একটা শলাকা বের করে আগুন দিতেই একটি মেয়ে বললো
: আপনি কি ঘাটের দিকেই যাবেন।
: হ্যা।
: আমিও ওদিকে যাবো। চলুন এক সঙ্গে যাই। আমার একটু ভয় করছে। একলা এতটা পথ.....
: আমাকে ভয় করছে না!
: আপনাকে...... না। আমি আপনাকে চিনি।
: আমাকে?
: হ্যা। আপনি নয়া পল্টনে ভোরের কাগজে কাজ করেন। আমি ওখানে ফিচার পাতায লিখি। মাঝে মাঝে। আপনাকে তিন তলায় দেখেছি। রির্পোটিং এ। আপনি আমাকে দেখেননি!
: না.... তা কোথায় যাচ্ছেন?
: বাড়িতে। য়্যুনিভার্সিটি বন্ধ হলো। ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
এভাবেই পরিচয়। তারপর অনেক দিন। ঝালমুড়ি, বাদাম ভাজা....খালি ঠোঙ্গা।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
জিয়ায় বেশ ভিড়। দুবাই হয়ে আমাকে যেতে হবে ফ্রাংকফুট। প্রিপেইড মোবাইলটার ব্যালেঞ্চ শেষ করতে তাই উঠে পড়ে লাগা। বিমানের মধ্যে যাবার আগে যত পারো ফোন করো। আমিও রানওয়ে দেখতে দেখতে ফোন করছি। কিছুক্ষণ পর যেতে হবে উড়োজাহাজের পেটে।
":ভালো আছেন?
তাকালাম। কে এ। কালো দীঘল চোখ।
: তুমি?
: হ্যা, আমি চিনতে পেরেছেন?
: কেমন আছো?
:ভালো।
: কোথায় যাচ্ছো?
: প্রথমে দুবাই... তারপর ষ্টেটস। স্বামীর কাছে। আপনি?
: অফিসের কাজে ঢাকা এসেছিলাম। আজ চলে যাচ্ছি। চারদিন ছিলাম। জানতাম না তুমি কোথায়। জানলে ....
: জানলে কিছু করতেন?
: হ্যা। যোগোযোগ করতাম।
: না করতেন না। আমি জানি আপনি কেমন প্রকৃতির।
: আচ্ছা এখনো কি চেয়ে থাকেন আকাশের দিকে মাঝ রাত্রীতে? চাঁদের জোছনায় কি এখনো পাহাড়ে ঘুরে বেড়ান, জোনাকির আলো দেখে ঘোর অমাবশ্যার রাতে, সীমাহীন অন্ধকারে কাউকে খোঁজেন? মানে ..........................আমাকে!"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
স্যার, আপনার লাঞ্চ। উঠুন!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আচ্ছা.... আমাকে ওরা কেন জাগালো?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
মেয়েটি ঐ চোখে কাজল পরেনি কখনো......................
ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।