জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
চার ঘণ্টার এ চূড়ান্ত অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের আবু হেনা রনি, ইশতিয়াক নাসির, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল। আর ভারতের ভিকি ও পার্থ, অপূর্ব রায়, সংগীত তিওয়ারি, ফটিক পুরকাইত এবং পলাশ অধিকারী। তাঁদের প্রত্যেকেই দুটি করে পরিবেশনায় অংশ নেন।
জানা গেছে, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর সাড়ে চার ঘণ্টার এই অনুষ্ঠানে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্রের সঙ্গে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, টালিউডের নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী প্রমুখ। আর অতিথি পারফরমার হিসেবে ছিলেন মৃদুল ভট্টাচার্য। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীর।
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটির ধারণ করা হয়েছে ১৪ মার্চ হাওড়া ইনডোর স্টেডিয়ামে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি কাল রোববার জি বাংলায় দেখানো হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই ভারতের ১৬ জন, বাংলাদেশের ১৪ জনসহ মোট ৩০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটি।
কাল মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর শেষ হলেই শুরু হবে ‘মীরাক্কেল-অসমসালা’ নামের নতুন আরেকটি অনুষ্ঠান।
সূত্রঃ প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

