somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত্রিত্ব।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমত, আমি আমার বিষণ্ণতার সময়গুলো কাটাচ্ছি একাকি । শুধু রাত্রি জানে তার নিরপরাধ বুকে কতশত ক্ষত ! কেউ একজন কিংবা ওরা ছিলো হৃদয়ের কার্ণিশে ঝুলে থাকা সুখ নিদ্রাকে ভেঙ্গে ভেঙ্গে দুঃখের নেশায় ভাগ করে দিতে । কিন্তু আমি কাউকে বলি নি । এবং নিবিড় পরিচর্যায় রেখে যাবো অনন্তকাল তাদের পদচিহ্নের অদেখা নীরব নিশাচর রাত্রিগুলো । ওরা কখনো জানবে না কেউ একজন ওদের সুহৃদ হয়ে ওরা ছাড়াও ওদের অস্তিত্ব আরো একজন টিকিয়ে রেখেছে !

দ্বিতীয়ত, আমি যখন রাত্রি থেকে জন্ম নেয়া আলোকবর্তিকা । আমি রাত্রিকে খুব জানি, খুব চিনি । সে আমার সাথে একাকি একাকি হাঁটে, শূন্যতায়। একদিন তাকে অদ্ভুত হাসি দিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই দিনের সাথে তুমি হাঁটো কীভাবে ! সে বলে, বিশেষভাবে যদি বলি, রাত্রিনামক কেউ নেই, এই যে আমাকে দেখছো, মূলত আমি হচ্ছি নিভে যাওয়া আলো। এভাবে তার সাথে আমার সখ্যতা বেড়ে ওঠে। ধীরে ধীরে তার চোখে আমি আলো দেখতে পাই । এবং নিজেকে রাত্রি মনে করে তার সাথে দূরত্ব কমাই !

তৃতীয়ত, একটা ঘ্রাণকে আমি খুব তীব্রভাবে অনুভব করি । দুঃখ-সুখের মাঝামাঝি অবস্থান করা একটি সূক্ষ্ম রেখা নাসিক্যে এসে বিঁধে। হৃদয়ের কোণে কোণে পৌঁছে যায় জিজ্ঞাসু দৃষ্টি- তুমি কার পক্ষে ? আমি বিভ্রান্তিতে পড়ে যাই। যদি বলি দুঃখ তবে সুখ অনুভব করবো কীভাবে ! আর যদি বলি সুখ তবে তার অস্তিত্বকে সংজ্ঞায়িত করবো কীভাবে ! এই যেমন কেউ একজন কিংবা ওরা শেষ সান্নিধ্যে আমাকে প্রশ্ন করেছিলো, তুমি কী আমি কিংবা আমাদেরকে হৃদ সংস্পর্শে রেখে সুখী? আমি তখন এই সুখের ব্যাখ্যা দিতে পারি নাই । কারণ তাদের জড়িয়ে আমার কোন দুঃখ ছিলো না । দুঃখের সমাদর পাই নি বলে আমি ছিলাম নিরুত্তর, নির্লিপ্ত । কিন্তু ও কিংবা ওরা ভুল সিদ্ধান্তে আমার থেকে ক্রমশ ক্ষীণ হতে হতে মিলিয়ে গেলো । সে থেকে রাত্রির সাথে আমার দেখা । আগুন্তুক থেকে সে এখন আমার সুহৃদ । কেউ কেউ বলে রাত্রি হচ্ছে দুঃখের উপযুক্ত সমার্থক । কিন্তু আমার সাথে তার সখ্যতা সুখ আলোচনায় । সে সুখকে খুব আপনভাবে তাই দুঃখী একাকীত্বগুলোকে জায়গা করে দেয় তাদের চোখের রূপাগুলোকে নক্ষত্রে রূপ দিতে !

চতুর্থত, আমি আমাকে তার কাছে পূর্ণাঙ্গভাবে কখনো ব্যাখ্যা করি নি । তাই মাঝে মাঝে রাত্রি দুঃখ করে বলে, মনে হয় আমি তোমার সুখ সুহৃদ হতে পারি নি । আমি অজস্র নক্ষত্রের দিকে তাকিয়ে ভাবি, প্রিয় রাত্রি, হয়তো একদিন আমি আমারও একটা বর্ণনাত্বক ইতিহাস শোনাব তোমাকে... হয়তো একদিন.... সেদিন সবাই জেনে যাবে দুই বেলা দু'মুঠো খেয়ে পরে কুঁড়েঘরে বসত করা কোন এক আগুন্তুকের কথা... হয়তো সেদিন সব অচেনা হয়ে যাবে কোন এক কারণে কিংবা অকারণে... হয়তো সে রাত্রিতে আমি নিরুদ্দেশ হবো সামদ্রিক কোন নিলাভ বিহঙ্গের হৃদয়ে ঢুকে... হয়তো তোমাকে ভেঙ্গেচুরে আঁকবো এক অনন্য নিশাচর রাত্রি...।তখন ললুপ্ত চোখে ঘ্রাণমাখা মেঘের আঁড়াল থেকে কেউ উঁকি দেয় ! সে হয়তো জানতে চাইবে, মেঘ হবে ? আমি বলবো, তোমার সীমানা শেষ হলে আমি বলবো... মূলত তুমি হয়ে নয়, তোমার বুকে বিচরণ করে আমি উড়তে চাই চিরন্তর বিভ্রান্ত সুখে..... রাত্রি হয়তো জানবে না তার প্রেমে আমি কত সুদীর্ঘ গভীরতা খুঁজে পাই । তবুও আমি দিন হয়ে তাকে নিয়ে পাড়ি দেবো, দূর থেকে সুদূর... সীমানাহীন কোন অচেনা পথ ধরে....

পঞ্চমত, মিশে যাওয়া আমার অস্তিত্ব অনুভবে রাত্রি । আমি তাকে কিংবা তাদেরকে এক চক্ররেখায় রেখে দেবো, ও কিংবা ওরা আর হারাবে না কোন ভুল সিদ্ধান্তে ! অতঃপর...



ছবি বন্ধুঃ গুগল ইমেইজ ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৯


বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

×