বাইরে
বেশ মনোহর, হাঁটছো একা বাইরে!
অন্য কারোর ভেতরপাড়ায় তোমার কেউ নাই রে?
ছোঁবে তোমার রূপের অলংকার-
এতো সাহস রাখছে কলম কার?
তোমার প্রেমে ডানাভাঙা
কিছু প্রেমিক চাই রে!
একখানা ব্রা
একখানা ব্রা, বুকের চশমা, রোদ খাচ্ছে বারে;
শান্তিহাটখাল পার হয়েছি ভেসে চিৎ-সাঁতারে-
মনের ভিতর উড়ছে কৈতর, কুড়িল ফ্লাইওভার
কোণার্ক মন্দির লাঙ্গল অস্থির, চষছে জঙ্গাপাড়
মাইজভা-ারের উত্তর-বাংলায় মঙ্গা, ঋজু দাহ
কোন পাড়াতে মলকা থাকে, বলো খাজুরাহো?
একখানা ব্রা, বুকের চশমা, রোদ খাচ্ছে বারে
একখানা ব্রা, আবেগ-সরা, গঙ্গার জলে ছাড়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



