শিখিত পিয়ন
পিয়ন একটা প্রোজেক্টের ফাইল এনে দিল।কলমের বদলে পেন্সিল নিয়ে লেখা শুরু করার পর খেয়াল হল, কলম দিয়ে লিখতে হবে।টেবিলে, ড্রয়ারে কোথাও ইরেজার (কিন্তু রাবার বলেই অভ্যস্ত) পেলাম না ।
পিয়নকে জিজ্ঞেস করলাম, "রাবার আছে?"
মিনমিন করে বলে - " জ্বী ম্যাডাম , আছে । কিন্তু ঢাকায় না, কুমিল্লায় থাকে, দেশে। বেতন বাড়লেই আপনাদের দোয়ায় বিয়া করতাম। "
আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকাতে দেখি বেচারা লজ্জায় লাল হয়ে গেছে। আমার হতভম্ব চেহারা দেখে সে টাশকি খাওয়ার আগে আবার বললাম, "আমি রাবার আছে কিনা জিজ্ঞেস করছিলাম।"
সে দ্বিগুণ লজ্জা পেয়ে বলে, ওহ, সরি ম্যাডাম। আমি শুনছিলাম আপনি জিগাইতেছেন লাবার ( lover) আছে কিনা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


