আমি লিখতে জানি না...........খালি পারি কী বোর্ডে অর্থহীন কতগুলো শব্দ গুলো নিয়ে দাপাদাপি করতে .............
তবুও আজ আমি লিখতে বসলাম..........
যদিও এটাকে গল্প বলা ঠিক না তবুও এটাকে গল্পই বলবো কারণ গল্প শব্দটার মাঝে একটা স্বপ্ন স্বপ্ন ভাব থাকে.......
এই গল্পের শুরুর দিকের ঘটনা যদি আমরা বলি...........তাহলে আমাদের দেখতে হবে এই দৃশ্য পটের পাত্র পাত্রীরা কোথায় ছিল
হুম তারা ২ জন ছিল বহুদূরে নিজেদের কোনোদিনই চিনতে পারা তো দুরের কথা দেখতে পারার কথাও ছিল না........
ছেলেটি কি করতো??? ভালো কথা ছেলেটি পড়তো কোনো এক বিশ্ববিদ্যালয়ে.......এক বিষয়ে যে বিষয়ে পড়লে অন্তত তার জীবনের কোনো না কোনো একটা দিক এ গেলেই হবে কিন্তু পড়ার প্রচন্ড চাপ....আর ছেলেটা ছিলো এক কথায় আতেল....
পড়া ছাড়া তার জীবনে যে আরো অনেক কিছুই থাকতে পারে তা মনেহয় সে জানতো না আর জানার প্রয়োজন বোধ ও করেনি...
আর পাত্রী সে ছিল যেন দূর আকাশের এক টুকরো মেঘের আড়ালে থাকা এক বালিকা........হুম পাত্র আর পাত্রীর পরিচয় দিতে গিয়ে কি ব্যতিক্রম মনে হল না যেনো ২ জন ২ দিকের আসলেই সেরকমই ছিল.........
একজন শুধু তার ব্যস্ততম জীবন টাকে নিয়ে মেতে থাকতো আর আরেক জন তার জীবন থেকে ব্যস্ত শব্দ টা তুলেই ফেলেছিল....
সব কিছুকেই যেনো বশে আনতে পারতো সে......ঠিক যেনো স্বপ্নে কল্পনা করা কোনো রূপকথার রাজকন্যা.........
আর হ্যা পাত্রীর বাস্তব জীবন সে পড়তো আরো এক স্বনামধন্য প্রতিষ্ঠানে...
তাদের একটা নাম দিলে মনে হয় মন্দ হয় না তাই না ......তাই একজনের নাম দিলাম মেঘবালক আর আরেক জনের নাম দিলাম মেঘবালিকা.....
আমার পছন্দের নাম.....আপনাদের পছন্দ হবে কিনা জানি না...
আজ এ পর্যন্ত থাক কেমন যেনো মনে হচ্ছে নিজের প্রথম লিখা তো তাই.....
পরবর্তী পর্ব
একটি ভালোবাসার গল্প....পর্ব -২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

