somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরায়েলি হত্যাকান্ড আর আমাদের প্রতিক্রিয়া

০৩ রা জুন, ২০১০ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েল নেভি আন্তজাতিক জলসীমায় ফ্রিডম ফ্লোটীলা ত্রানবাহী জাহাজে আক্রমন করে ১৯/২০ জন কে হত্যা ও ৩০ জনের বেশি মানুষকে আহত করেছে।
এখানে কয়েকটা বড় ব্যাপার আছেঃ
১। আন্তজাতিক জলসীমা
২। ত্রানবাহী জাহাজ
৩। হত্যা
আন্তজাতিক জলসীমা না হয়ে ইস্রায়েলি জলসীমা হলে একটা কথা হতো তাই এইটা পরিস্কার আন্তজাতিক রাস্ট্রীয় অপরাধ।
রাস্ট্রীয় অপরাধ এই জন্য যে এটা ওদের ইউনিফরম পরা রেগুলার সেনাবাহিনী করছে, কোনো গুপ্ত হত্যা বা মোসাদ দিয়ে করানো হত্যা নয় এটা।

ত্রানবাহী জাহাযে আক্রমন করছে,কোনো অস্ত্রবাহী জাহাজে নয়।
আর হত্যা করেছে যেখানে তারা আটক করতে পারতো। তার মানে তাদের স্পধা এতোই বেড়েছে যে তারা আন্তজাতিক আইনের পরোয়া করছে না বা অন্য
কোনো শক্তির ভয়ও করছে না।


এখন এইখেত্রে আমাদের প্রতিক্রিয়া কি বা কতটুকু?
আমাদের প্রতিক্রিয়া দেখার বা বুঝার উপায় কি?


রাষ্ট্রিয় প্রতিক্রিয়া হিসাবে আমরা যেটা করতে পারতাম যে জাতিসঙ্ঘে(বা যেখানে পাঠানো উচিত সেখানে) নিন্দা প্রস্তাব পাঠানো।
যদিও এটা হাস্যকর এবং এইগুলা জানার পরেও ইস্রায়েল এমন সন্ত্রাসী কাজ করেছে তার পরেও এটার দরকার আছে যে আমরা মানসিক ভাবে মুক্ত
হতে পারব যে আমরা নিন্দা জানিয়েছি।

আমাদের সরকার এটা করেছে কি না আমার জানা নাই।

সামাজিক ভাবে যেটা করা হয় জুমা নামজের পরে বায়তুল মোকাররম মসজিদের সামনে কিছু পতাকা পোড়ানো হয় এবং কিছু রাজাকার
বা বিতরকিত ব্যাক্তিদের অপব্যাবহারের কারনে এটা গুরুত্ত হারিয়েছে তারপরেও আমাদের সামাজিক প্রতিক্রিয়া জানানোর একটা প্লাটফরম দরকার।
বিদেশী মিডিয়াতে এগুলা আসে বাংলাদেশ, অন্যতম মুসলিম দেশের প্রতিক্রিয়া হিসেবে।

মিডিয়াতে তেমন কোনো প্রতিক্রিয়া নাই, বুদ্ধিজিবীদের কোনো কলাম নাই। কেনো নাই?
এরা দালাল বলে? আংশিক সত্য কিন্তু মুল ব্যাপার হলো আমরা চাই না বলে । আমরা এরকম লেখার চাইতে বম্বে ফিল্ম স্টার এর স্ক্যান্ডাল, মেসি,কাকা এদের খবর বেশি
পছন্দ করি। পেপার এর ব্যাবসা হলো যে নিউজ বেশি চলবে ওরা সেইটা ছাপাতে বাধ্য।
আর ওরা চাইলে বেশ্যা বুদ্ধীজীবিদের দিয়ে যা লেখাতে চায় অনেক সুন্দর করে সেটা লিখিয়ে নিতে পারবে।


এবার আসি ব্যাক্তিগত প্রতিক্রিয়ার ব্যাপারে।
অনেকেই হয়ত ব্যাপারটায় মরমাহত। কিন্তু প্রতিক্রিয়া বুঝার উপায় নাই।
খাচ্ছি দাচ্ছি ফেসবু্‌ক, সামু, ব্রাজিল, আরজেন্টিনা সবকিছুই চলছে ভালই,উই আর হ্যাপি নেশন।
আমাদের যে কোনো প্রতিক্রিয়া নাই এটা বুঝা যাবে আমাদের ফেসবুকের স্ট্যাটাস দেখে, সামুতে এই টপিক এ পোস্ট এর পরিমান দেখে।
কতো তুচ্ছ বিষয় নিয়ে কতো ঝড় তুলতে পারি কিন্তু এ ব্যাপারে আমরা নিরব।

কেনো প্রতিক্রিয়া দেখাবো বা লাভ কি?

এক্ষেত্রে প্রথমে দেখি আমার পরিচয় কি।
বাঙ্গালি, বাংলাদেশি, মুসলমান, গ্লোবাল সিটিজেন।
একেকজন একেক পরিচয়কে প্রাধান্য দেয় কিন্তু আমরা সবাই এই পরিচয় গুলার মধ্যেই পরি।

মুসলমান পরিচয় ধরি যদি তাহলে ব্যাপারটা কি এমন নয় যে ৭১ এ পাকিস্তানিরা বাঙ্গালিদের মারছে আর আপনি নিউইয়রকে বসে
চা খাচ্ছেন আর পেপার এর পাতা উল্টাচ্ছেন বাংলাদেশের খবর দেখলেন, তারপরে পরের পাতায় দেখছেন ফিল্মের খবর, পরের পাতায় খেলার খবর তারপরে উঠে
নিরবিকার কাজে চলে গেলেন। আমরা কি ওই লোকের মতোই আচরন করছি না?


আমি যেমন মুক্তিযুদ্ধের চেতনা ধারন করি, বাংলাদেশি চেতনা ধারন করি তেমনি মুসল্মান চেতনাও ধারন করি।
এসব চেতনা শুধু রাজনীতি করা , কলাম লেখা আর ব্যাবসা করার জন্য নয়।
লাভ কি?
আমরা মানসিক ভাবে ভালো লাগা পাবো, দূর দেশের মানুষের ভালবাসা পাবো যেমন আমরা বোধ করি George Harrison এর ৭১ এ Concert For Bangladesh করার জন্য, সেলফ স্যাটিস্ফ্যাক্সন পাবো।
আমরা যখন এরকম প্রতিবাদ করতে থাকব আমদের সরকার তখন বুঝবে পাবলিক কি চায়। সরকার ভাল হতে থাকবে। ভালো সরকার আকাশ থেকে আসবেনা।
সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ বিকাল ৪:৫০
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×