somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমি রহমান পিয়াল, ময়দান ক্যান ছাড়বেন?

২৯ শে মার্চ, ২০১০ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছা আছিলো প্রতুল মুখোপাধ্যায়ের সাথে গানের আড্ডা অনুষ্ঠানটা নিয়া একটা পোস্ট দিবো, অনুষ্ঠানটা মাথায় ঢুইকা আছে এখনো। কিন্ত ব্লগে ঢুইকাই মন খারাপ হইয়া গেলো। অমি রহমান পিয়াল ব্লগ ত্যাগ করতাছেন। ছাগু এবং ছাগু বান্ধবদের সাথে তিনি সহাবস্থানে থাকবেন না।
অমি রহমান পিয়ালের সাথে এই ব্লগে আমার তেমন কোন মোলাকাত হয় নাই। তিনি খুব সম্ভবত আমারে চিনেনও না। তারে নিয়া ব্লগ কিছু তর্ক বিতর্ক দেখছি। কিন্তু তার ব্লগ খুব সমৃদ্ধ ব্লগ। মুক্তিযুদ্ধ নিয়া খুব গুরুত্বপূর্ণ একটা আর্কাইভ তিনি গইড়া তুলছেন। এইজন্য তারে জানাই লাল সবুজের সালাম। তিনি ব্লগ ছাড়লে আমার মন খারাপ হওয়ার তাই যথাযথ কারন আছে।
কিন্তু তিনি ব্লগ কেন ছাড়বেন? সামুতে জামাত শিবিরের দৌরাত্ব ক্রমেই বারতাছে, এইটা চরম সত্য। ব্লগে ঢুকলে মাঝে মাঝে মনে হয় জামাত শিবিরের ওয়েবসাইটে ঢুকছি। আওয়ামীলীগের বিরোধীতা করতে গিয়া বুইঝা অথবা না বুইঝা অনেক বিএনপি সমর্থকও জাশির এইসব ছাগুগুলানরে সমর্থন দিয়া ফালাইতাছেন ইদানিং। এইটা খুব দুঃখের বিষয়। দুঃখের বিষয় হইলেও সত্য, চরম সত্য। এই অবস্থায় তিনি ব্লগ ছাড়লে লাভ কার?
এই যুগে গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোটের রাজনীতিতে পাঁচ বছর পর পর সবচেয়ে বড় খেল দেখায় গণমাধ্যম। গণমাধ্যম চাইলে চোরেরে সাধু বানাইতে পারে আবার সাধুরে চোর। দুঃখের বিষয় গণমাধ্যমগুলার মালিকানা জনগণের হাতে নাই, টিভি চ্যানেল অথবা দৈনিক পত্রিকা এইসবের মালিক ক্ষমতাবান ব্যাক্তিবর্গ যারা নিজেদের এবং নিজেদের রাজনৈতিক গোষ্টির স্বার্থ অনুযায়ি গণমাধ্যমরে পরিচালনা করে। এইরকম করুন একটা অবস্থায় ব্লগ জিনিসটা জনগণরে গনমাধ্যমের এই লড়াইয়ে অংশগ্রহনের একটা সুযোগ কইরা দেয়। খালি ক্ষমতাবানরাই বক্তব্য দিবো, সাধারণ মানুষ দিবো না, তা তো হবেনা, আর এই খানেই ব্লগের গুরুত্ব। বাংলা ব্লগের আবির্ভাবের প্রথম থেইকাই জনসাধারণের গনমাধ্যম এই ব্লগ জিনিসটার দখল নিতে বদ্ধপরিকর জামাত শিবির গোষ্টি। তাদের কাছে এইটা একটা লড়াই। এই লড়াইএ শত গদাম, শত গালি সহ্য কইরাও তারা ময়দান ছাড়তে রাজি না। কারন এই ময়দান যুদ্ধের ময়দান, একটু পরিকল্পনা কইরা আগাইলেই এই ময়দানে প্রপাগান্ডা ছড়ানো যায়, মানুষের কাছে মিথ্যারে সত্য বইলা প্রতিষ্ঠা করা যায়। তারা বার বার ব্যান হবে, কিন্তু হাল ছাড়বেনা, ফিরা আসবে নতুন নিকে, যুদ্ধের ময়দান তারা ছাড়তে রাজি না। অথচ অমি রহমান পিয়াল, আপনি ময়দান ছাড়তাছেন, জাতীয় বেইমান যারা, যারা এই দ্যাশের সার্বভৌমত্বের শত্রু তাগো কাছে ময়দান ছাইড়া দিয়া আপনি চইলা যাইতে চাইতাছেন। এই ব্লগের মালিকানার ৪০ পার্সেন্ট যদি জামাতি মালিকানা হয় তাইলেতো সেইটা আরো খারাপ। আপনের লড়াই আপনে চালান, সামু যদি জাতীয় বেইমানদের তালিকায় নিজের নাম লেখাইয়াই ফালায়, তাইলে তার পরিণাম তাগো ভোগ করতে হইবো, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়লে সেইটা সম্ভব না।
আমি তাই ব্লগ ছাড়ার পক্ষে না। এইরকম পরিস্থিতিতে আমি নিজে অন্তত ছাড়বোনা। এই অবস্থায় বরং প্রয়োজন আরো সংগঠিতভাবে এবং পরিকল্পনা মাফিক পরিস্থিতির মোকাবেলা করা, লড়াই চালিয়ে যাওয়া। এইটা বাংলা ব্লগ, বাংলার ময়দান ছাড়বে বাংলার শত্রুরা, আমরা কেন ছাড়বো? আমি তাই ব্লগ ছাড়বোনা। আমার বিশ্বাস আপনেও ফিরা আসবেন। কাধে কাধ মিলাইয়া স্বাধিনতার শত্রুগো বিরুদ্ধে লড়াই হবে। লাল সবুজের সালাম।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১০ রাত ১২:১৫
৪৫টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×