আমার প্রিয় পোস্ট

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র

ভবিতব্যের গুষ্টি কিলাই (রি-পোস্ট)

১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

শেয়ারঃ
0 3 0

ভবিতব্য, তর গুষ্টি কিলাই।
কেয়ামত দিয়া দুনিয়া ধ্বংস করবা,
এতো সোজা?
হাশরের ময়দানে খাড়া করাইবা, নিজের খেয়াল খুশি মতো
বিচার করবা, আবার ভবিতব্য তুমি আগে থেইকাই জানো
আমার ভবিতব্য, আবার প্রহসনের বিচার করবা,
এতো সোজা?
দোযখে গিয়া শয়তানের লগে হেভি মেটাল কনসার্ট
করমু, নাকি বেহেশতে গিয়া হুর লৌড়ামু,
হেইডা আমার খুশি, আর যদি তর খুশি হইয়া থাকে,
তাইলে ভণ্ড, প্রতারক ভবিতব্য,
তর গুষ্টি কিলাই।

ভবিতব্য, তর গুষ্টি কিলাই।
গাছ কাইটা দালান বানাইবা,
এতো সোজা?
নগর বানাইবা, কংক্রিটের,
অন্তর বানাইবা, পাথরের মতো,
ধুলা আর রক্ত দিয়া দুনিয়া বানাইবা,
এতো সোজা?
শিল্পবিপ্লব করাইবা, মাটিরে ধর্ষণ কইরা,
উৎপাদনের সর্বোচ্চ বিকাশ চাও,
তারপর চাও চাষার কাস্তে, তোমার ব্যবহারে,
প্রলেতারিয়েত বিপ্লব, মরুভূমি দুনিয়ায়,
মরা গাছ, আর রয়েল ব্যাঙ্গল টাইগার সব
মইরা গেলে, মানুষও মরবে সব, তারপর
সাম্যবাদী, সমাজ কায়েম হবে।
এতো সোজা?
গাছ কাইটা দালান বানামু, না কি
দালান ভাইংগা জঙ্গল, সেইট আমার
খুশি মতো গাছের আগায় পাখির মতো বাসা
বানামু, আমার খুশি মতো, পেট্রল দিয়া
কালা ধোয়া বাড়ামু, না কি সূর্যের আলোয়
বাই-ভার্বাল চালামু,
সেইটা আমার খুশি, আর যদি তর খুশি হইয়া থাকে,
তাইলে ভণ্ড, প্রতারক ভবিতব্য,
তর গুষ্টি কিলাই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৭
তায়েফ আহমাদ বলেছেন: সামলে দাদা....পা হড়কাবে.....:D
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: আরে কবিতা লিখতে গিয়াও যদি পা হড়কানের ডড় ডড়াইতে হয় তাইলে যামু কই? ডান্সটোন নাইলে আমারে সবসময় এমনি এমনি মাইনাস দেয়, কিন্তু আরেকজন কবিতার সমঝোদার কেডা বুঝতে পারি নাই।

২. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: তবে প্রিয়তে যাক ভবিতব্যের গুষ্টি।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

৩. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫২
রাজসোহান বলেছেন:
তাইলে ভণ্ড, প্রতারক ভবিতব্য,
তর গুষ্টি কিলাই।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৩
মামুন বিদ্রোহী বলেছেন: ভালো লাগলো না। মাইনাস
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আপনে কবিতার মূলভাব মনে হয় বোঝেন নাই। তারপরেও ধন্যবাদ।

১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: মাইনাস।

১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

৭. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭
তায়েফ আহমাদ বলেছেন: আমি তো দাদা পিলাস-মাইনাস দিই না কুনোসমে.....যা কওনের সেইটা কমেন্টে কৈয়া দিই। আপ্নের এই লেখা খাওয়ার লাগি এই ব্লগের লুকজন এখনো তৈয়ার হয় নাই- হেইটাই বুঝাইতে চাইলাম!:|
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: হুম। কি আর করুম। অনেকেই 'ভবিতব্য' বিষয়টার সেন্স ঠিক মতো না বুইঝা শুধু ধর্মীয় সেন্সে চিন্তা করবে। তা তে কি? যারা বোঝার তারা বুঝলেই চলবে। আপনেরা আছেন, তাতেই চলবে।

৮. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৬
'লেনিন' বলেছেন: আগুন দেখতে পাচ্ছি কিন্তু ভবিতব্য কি সাম্যবাদি সমাজ চায়? :)
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১০

লেখক বলেছেন: ভবিতব্য কিছু চায়না, খালি মুলা দেখায়।

৯. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৫
স্বপ্নকথক বলেছেন: ভালো লাগছে, কথ্য ভাষায় কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৬
প্রজন্ম একুশ বলেছেন: আপনার কুবতেটাও একটা হেভিমেটাল কুবতে হইচে। পিলাষ।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৮

লেখক বলেছেন: তাই নাকি? ভালো তো।

ধন্যবাদ।

১১. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:২০
অসময়ের আমি বলেছেন: দোযখে গিয়া শয়তানের লগে হেভি মেটাল কনসার্ট
করমু, নাকি বেহেশতে গিয়া হুর লৌড়ামু.....................।আমি হেভি মেটালে আছি...........
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: সেইটা অবশ্য আপনার প্রোফাই পিক বইলা দিতাছে। দুই আঙুল উচাইলাম (শয়তানের শিং)

১২. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩০
মামুন বিদ্রোহী বলেছেন: আপ্নের এই লেখা খাওয়ার লাগি এই ব্লগের লুকজন এখনো তৈয়ার হয় নাই

কথাটা সইত্য... :(
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৬

লেখক বলেছেন: কেউ কেউ খাইলেই চলবে। সবাই খাইবে এই আশা করি না। ধন্যবাদ।

১৩. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩২
স্বপ্নকথক বলেছেন: আমিও হেভি মেটালে আছি।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: দুই আঙুলে শয়তানের শিং এর সাইন আর মাথা ঝাকানির এক খানা ইমোর তিব্র দাবী জানাইতাছি সামু কর্তৃপক্ষের কাছে।

১৪. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৬
হায় ঈশ্বর! বলেছেন: আপনার বক্তব্যের সাথে আমার কোন দ্বিমত নাই . তবে ধর্ম নিয়া উদাহরণ না দিলেও পারতেন . আপনের ব্যান চাই /:) /:) /:)
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: ভবিতব্যের মালা আমার গলায় পড়াইতে আসছে যেই 'বয়ান' গুলা ইসলাম অথবা মার্ক্সবাদ বিভিন্ন সময় বিভিন্ন রূপে তার উদাহরণই দিছি। ধর্ম নিয়া উদাহরন হিসাবে নিলে নিতে পারেন।

১৫. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৬
মামুন মাইসেল্ফ বলেছেন: মামুন বিদ্রোহী বলেছেন: আপ্নের এই লেখা খাওয়ার লাগি এই ব্লগের লুকজন এখনো তৈয়ার হয় নাই কথাটা সইত্য...

যাই হোক মাইনাসের পর প্লাস দিয়ে সমান করে দিলাম।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাইকেন।

১৬. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৭
হায় ঈশ্বর! বলেছেন: আমি কিন্তু প্লাস দিসি . আচ্ছা কবিতা টা একটু সহজ করে দেন. আমার মনে হইলো বর্তমান সমাজ বেবস্থা সম্পর্কে বলছেন . একটু ধরিয়ে দেবেন কি ?
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:০২

লেখক বলেছেন: কবিতা লেখার সময় নিজেকে একজন সরল মানুষের যায়গায় রেখে লেখার দায় অনুভব করি। সেই সরল যায়গায়, এই দেশের আর দশটা মানুষের মতো আমারো কিছু সরল প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলা আমার চিন্তার জগতে মুক্তির জন্য জরুরি, চিন্তার জগতে মুক্তি না হলে পরাধিনতা থেকে মুক্তি নাই। বিশেষভাবে কোন ধর্ম বা দর্শনকে না, বরং আরব এবং ইউরোপ থেকে আসা নানা রকম ভবিতব্য কেন্দ্রিক "বয়ান" আমাদের চিন্তাজগত, কর্মকান্ড, অর্থনৈতিক এবং স্বাধিকার বিষয়ক ধারণা আর সম্ভাবনাকে নিয়ন্ত্রন করছে। আত্মনিয়ন্ত্রন, স্বাধিকার আর নিজের ভবিষ্যত নিজের হাতে নিজের মত গড়ার আকাঙ্খাকে রুখতে ভবিতব্যের বয়ান কখনো ধর্ম, কখনো দর্শন আবার কখনো রাজনৈতিক তত্ত্বের আশ্রয় নেয় কায়েমি স্বার্থের প্রয়োজনে। তার বিরুদ্ধে আমার সহজ সরল অবস্থান, ব্যাক্তি এবং গোত্র (জাতি)গত অবস্থান থেকে।

১৭. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫০
শয়তান বলেছেন: ভবিতব্য, তর গুষ্টি কিলাই।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: গুষ্টি কিলাই

১৮. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৫
স্বপ্নকথক বলেছেন: হ, ইমো চাই। হাত-পা তুলে সহমত।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: ইমো চাই, ইমো চাই।

১৯. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৪
মনির হাসান বলেছেন: ... ধর্ম রাজনীতির মুলা হিসাবে ব্যাবহার হইতাছে সেই কুটি কাল থেইকা । এইটা পাব্লিক যত তাড়াতাড়ি বুঝতার্বো ততই তার আসল মুক্তি । তাতে খালি যে ধর্ম স্বাধিন হইবো তাই না ... রাজনীতির চিরায়ত মুলা ঝুলানি সিস্টেমের গুষ্টি উদ্ধার হইবো ...


স্বপ্ন কাউরে না কারে দেখতে হয় ... কাউরে না কাউরে জ্বইলা উঠন লাগে । বুড়া আঙ্গুল উচাইলাম ।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: মনির ভাই, আপনের অসাধারণ মন্তব্যের জন্য অসাধারণ অভিনন্দন সহকারে ধন্যবাদ।

২০. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৫
মতিউর রহমান সাগর বলেছেন: গাছ কাইটা দালান বানামু, না কি
দালান ভাইংগা জঙ্গল, সেইট আমার
খুশি মতো গাছের আগায় পাখির মতো বাসা
বানামু, আমার খুশি মতো, পেট্রল দিয়া
কালা ধোয়া বাড়ামু, না কি সূর্যের আলোয়
বাই-ভার্বাল চালামু,
সেইটা আমার খুশি, আর যদি তর খুশি হইয়া থাকে,
তাইলে ভণ্ড, প্রতারক ভবিতব্য,
তর গুষ্টি কিলাই।



++++
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৭
হায় ঈশ্বর! বলেছেন: স্বপ্ন কাউরে না কারে দেখতে হয় ... কাউরে না কাউরে জ্বইলা উঠন লাগে ।

২২. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:১১
মনির হাসান বলেছেন: হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র



নজরুলের নাস্তিক্যবাদ (মূলত সেকুলারিজম, ব্লগার গোঁপার মতে সমন্বয়বাদ) নিয়ে একটা বিশাল পোস্ট আশা করতে পারি কি ? আমাদের মোল্লাইনরা তারে যেভাবে পুনঃপৌনিক খৎনাকরনে ব্যাস্ত ... নজরুল হারায়া নজরুল (রঃ ) হইতে বেশি দেরি নাই ।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:২২

লেখক বলেছেন: নজরুলরে নিয়া লেখা খুব কঠিন কাজ বলে বিবেচনা করি। এই বিষয়ে আমার কাছ থেকে কিছু আশা করা দুরাশা হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও চেষ্টা করবো।

প্রচলিত সংজ্ঞার নাস্তিক, আস্তিক, সেলুলারিস্ট কিংবা সমন্বয়বাদি কোনটাই নজরুল ছিলেন বলে মনে করিনা। ধর্ম এবং দর্শন বিষয়ে তার অবস্থান বিবেচনা করতে গেলে অনেক আগে থেকে শুরু করতে হবে। অতিসত্ত্বর এই কাজ করতে পারবো বলে মনে হয় না।

১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: বিখ্যাত কেউ একজন, এখন নাম মনে পরতাছেনা, একবার বলছিলেন, "বাংলাদেশে যারা নজরুল সমালোচনা করছে তাদের বেশিরভাগই আসলে নজরুলের মাজারে খাদেমগিরি করে। নজরুল সমালোচনার সঠিক ও কঠিন কর্ম খুব বেশি হয় নাই, আমরা খুবি নালায়েক জাতি।

২৪. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৬
মনির হাসান বলেছেন: সবেধন নীলমনী Click This Link নাধ' ভাইয়ের এই পোস্ট'টা ... দেখতে পারেন । উনি ক্যাচলা করতে করতে আর মনে হয় ২য় পর্ব দেয়ার ফুসরত পাননি।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
নাধ ভাই গেলো কই? অনেক দিন ধইরাই হাওয়া হইবেন হাওয়া হইবেন করতাছিলেন। তাই বইলা এমুন হাওয়া হইবেন এইটা কল্পনা করি নাই।

২৫. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৭
সাইফ বাঙ্‌গালী বলেছেন: বাপরে.............!!!

প্লাসামু, না মাইনাস দিমু এখনও বুঝিনা............!!! /:) :|| :-<
২৬. ১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৮
জুন বলেছেন: ডরে ডরে দুইটা প্লাস দিলাম।+++++++++++

X(( X(( X(( X(( X( X( X( X(
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: কন কি? ক্যামনে? ডরাইছেন ক্যান?

২৭. ১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৭
শয়তান বলেছেন: এই বছরে মনে হয় না নাঃধঃ রে আর পাওয়া যাবে :| ব্যপক বিজি সে /:)
১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আরে এত বিজি হইলে ক্যামনে কি? মাঝে মাঝে তো একটু খোঁজ খবর রাখন দরকার।

২৮. ১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: নজরুলের উপ্রে তো হুমায়ুন আজাদের লেখা আছে। ওইটা থাকলে আর কুনো লেখার দরকার নাই। মাস্টারপিস।
১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: হুমায়ুন আজাদের কোন লেখাডা ভাই? ইকটু সোর্স দেন, পড়ন দরকার। আমি ঠিক মনে করতে পারতাছিনা, তবে নজরুল সমালোচনা নিয়া ডায়লগটা মনে হয় হুমায়ুন আজাদেরই।

২৯. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: আমার কইলজায় আগুন জ্বলে,
আপ্নের কবিতায় তাতে ঢালছে পেট্রল,
অইসব চশমাওলা আঁতেলগো বেল নাই,
তেনারা তুলতুলে শিড়দাড়ার অধিকারী,
তেনারা জোরে কইতে ডরান,
তেনারা আমাগো খালি বুঝ দ্যান,
তেনাদের কই.........
যান যায়ে ডিগবাজি দ্যান।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৫

লেখক বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য সালাম। এহেন মন্তব্য পাইলেই না কবিতা লেইখা পোষায়।

৩০. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৯
সন্যাসী বলেছেন: বিদ্রোহের জোয়ারে ভরা কবিতা। একটা মেটাল সং হতে পারে কবিতাটা দিয়ে।

+ দেয়ার ইচ্ছা থাকলেও দিতে পারলাম না। ইদানিং ব্লগে এই এক সমস্যায় আছি। অনেক লেখায়ই আমার জন্য ঐ অপশনটা থাকে না। সামুর সমস্যা নাকি আমার? বুঝতাছি না।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

ঐটা মনে হয় ব্যান্ডউইথ জনিত সমস্যা। পাতা রিফ্রেশ দিয়া দেইখেন। ঠিক হওয়ার কথা।

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: সালাম গুরুরে।

১১ ই মে, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৫২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এককোষী জীবটা আবির্ভুত হওয়ার পর চিন্তা করলো "Cogito ergo sum"
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই