somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকালের কালে হীনযানী ফকিরের তীর্থযাত্রা

২১ শে মার্চ, ২০১১ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যঃ
আমার জন্ম মিথ্যা, আমার কখনো জন্মই হয় নাই। আমার তাই মরনের ডর নাই। নিরবধি নদী এই জগৎ সংসারের অজানা অদেখার পথে বয়ে চলা স্রোতে ঢেউ ওঠে, ঢেউ ভাঙে। এই ঢেউরে আমি ‘আমি’ বইলা ভুল করিনা। আমি এই নিরবধির অংশ মাত্র, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। আমি স্বাধীন।

বাস্তবঃ
শবর-শবরী যখন পাহাড়ের চুড়ায় মাতে সঙ্গমের রসে, হরিণা যখন হরিণীর খোঁজ না পাইয়া খাওয়া দাওয়া ভুলে, আমি তখন ডোম্বি প্রেমে গৃহহীন। জগৎরে আপন করুম বইলা নিগৃহী নেংটা ফকির আমি, তবুও স্বাধীন হইলাম না। সত্য জানা আর সত্য প্রেমে পাগল হইয়া সত্যের সাথে বিলীন হওয়া এক না। ঢেউরে আমি ‘আমি’ বইলা ভুল করলাম না, তবুও আমি ঢেউই থাইকা গেলাম। আমার কপালে বুঝি নির্বাণ নাই। আনাল হক্ক কইয়াও আমি ইনসানই থাকলাম।

ওহীঃ
আকালের কালে জন্মা, ওহে হীনযানী ফকির, ওরে ওভাগা, নির্বাণ তোমার কপালে নাই। নিগৃহী হইয়া তুমি নিজের নির্বাণ খোঁজ়ো? কিন্তু তোমার মায়ের শরীর কেন শকুনে খাবলায়? ঘর ছাইড়া জগৎরে তোমার গৃহ বানাইবা? এই জগৎ তোমার গৃহ হইবো না যদি বাঘের লাইগা জঙ্গল না মেলে, না মেলে যদি বাছুরের লাইগা দুধ, গাই যদি না পায় ঘাসের সন্ধান আর চাষার মাঠ যদি নিয়া যায় কর্পোরেট পুরী, এই দুনিয়া তোমার গৃহ হইবো না।

তীর্থযাত্রাঃ
অতঃপর আমি নেংটা ফকির, বর্ম গায়ে দিয়া তীর্থযাত্রায় রওনা দিলাম। মাতৃদেবী দুগ্ধদাত্রী, মাতৃদেবীর দেহেই আমার জগৎ সংসার, মাতৃদেবীই আমার খোদা, আমার নির্বাণ। মাতৃদেবীর অমর্যাদা হইলে আমার নির্বাণ নাই। বাছুর অথবা গাই, সবুজ ঘাসের মাঠ, আর চাষার মুখের হাসি, এই সবেই আসীন আমার খোদার আরশ। আকালের কালে তাই যুদ্ধক্ষেত্রই হোক আমার পরম পবিত্র তীর্থস্থান। নেংটা ফকির আমি তাই বর্ম গায়ে দিয়া তীর্থযাত্রায় রওনা দিলাম।

নির্বাণঃ
আমার জন্ম মিথ্যা, আমার কখনো জন্মই হয় নাই। আমার তাই মরনের ডর নাই। আমি যুদ্ধক্ষেত্রে রওনা দিলাম।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×