somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রীয় খাত শেয়ারের বিনিয়োগের জন্যে উন্মুক্ত করা হউক

২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ঢাকায় ওয়ালস্ট্রিট সংহতি এবং "আমরা শতকরা ৯৯" সমাবেশে যেই দশ দফা দাবিনামা উত্থাপিত হয় তার ৪ নম্বর দাবিখানা ছিল নিন্মরূপ-

শেয়ারবাজারকে ফাটকাবাজির হাত থেকে মুক্ত করে রাষ্ট্রীয় শিল্প ও সেবা খাত যেমন তেল-গ্যাস, রেলওয়ে, পদ্মা সেতু ইত্যাদি খাতে বিনিয়োগ যোগানের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। শেয়ারবাজার কারসাজির হোতাদের বিচার করতে হবে, লোপাট হওয়া এবং বিদেশে প্রাচারকৃত অর্থ উদ্ধার করতে হবে।

* গত প্রায় বছর খানেক ধরে শেয়ার বাজারের ধ্বস অব্যাহত আছে। নিজের অনেক পরিচিত মানুষ, বন্ধু বান্ধব যারা শেয়ার বাজারের বিনিয়োগকারী ইদানিং তাদের চেহারার দিকে তাকাতেও কষ্ট হয়। অথচ ফটকাবাজদের কারসাজিতে শেয়ারের দাম যখন হু হু করে বেরেই যাচ্ছিল তখন সরকার কাউরে সতর্ক করা দূরে থাকুক উলটা বিনিয়োগে উৎসাহিত করেছে। এখন আবার এই দায় নেয়া দূরে থাকুক, অপরাধীদের স্বাস্তি দেয়া দূরে থাকুক, উলটা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের উপরি বিভিন্ন সময় খড়গহস্ত হতে দেখা যাচ্ছে। প্রশাসন কে। বাংলাদেশের শেয়ার বাজারে এ জাতীয় ঘটনা আগেও ঘটেছে। তখনো অপরাধীরা ঠিকই পার পেয়ে গেছে। কম বেশি আমরা সবাই জানি যে বাংলাদেশের শেয়ার বাজারে মূল্যের উঠা নামা খুব একটা অর্থনীতির নিয়ম মেনে হয়না, পুরা বিষয়টাই কম বেশী মার্কেট মেনিপুলেশন। আবার সারা দুনিয়ায় যেই অর্থনৈতিক মন্দা চলছে তাতে হুট করে কোন রকম মেনিপুলেশন ছাড়া শেয়ার বাজারকে আবার একটা স্থিতিশীল অবস্থায় কিভাবে নিয়া যাওয়া সম্ভব সেইটা নাকি খোদ অর্থমন্ত্রীরই জানা নাই।

* বাংলাদেশের জ্বালানী ক্ষাত, উন্নয়ন ক্ষাত, শিক্ষা ক্ষাত এইসব ক্ষাতে অর্থ ব্যায়ের প্রসঙ্গ আসলে বরাবরি আমাদের সরকারগুলা নিজেদের ফকির দাবি করে বসে। আর ভিক্ষার ঝুলি নিয়া দাতাদের কাছ থেইকা বড় অংকের ঋন নিয়া তার অর্ধেক পকেটে ভইরা অর্ধেক এইসব ক্ষাতে খরচ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষিয় সিন্ডিকেট, এইটা এখন ওপেন সিক্রেট। আর দিনের পর দিন সেই ঋনের বোঝা আমাদের আমাদের পিঠে চাপায়া এরা দেশে বিদেশে সম্পদের পাহাড় বানায়। আর ঋন দিয়া সুদের ব্যাবসা করতে পশ্চিমা দাতা গোষ্ঠির কোনই আপত্তি নাই, সেই সাথে নানান রকম শর্ত জুইরা দিয়া বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিতে ঔপনিবেশিক আধিপত্ব কায়েম রাখতে তাগো সুবিধা হয়। দাতা আর এই দেশীয় শাসক গোষ্ঠির এই পারস্পরিক লুটপাটের বোঝাপরায় আমাগো কোন লাভ হয়না। উলটা বিভিন্ন সময় নানান রাষ্ট্রিয় উন্নয়ন ক্ষাতে বিকল্প অর্থের উৎসের কথা বইলাও সরকারের দৃষ্টি আকর্ষন করা যায়না।

আমাদের কথা হইতাছে যে, পদ্মা সেতুর মতো উন্নয়ন প্রজেক্ট, তেল গ্যাস অনুসন্ধান ও উত্তলনের মতো প্রজেক্টগুলারে রাষ্ট্রিয় প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে এই প্রজেক্টগুলার শেয়ার পুজিবাজারে উন্মুক্ত করে দেয়া হউক যাতে দেশীয় বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারে। এতে জ্বাতীয় সম্পদ এবং উন্নয়োনে জনগণের মালিকানাও বারে, আবার ফকির সরকারের উন্নয়ন কর্মে বিকল্প অর্থায়নেরও সুযোগ তৈরি হয়। সর্বোপরি, জ্বালানি এবং যোগাযোগ এই দুই ক্ষাতে বিনিয়োগই যে অত্যন্ত লাভজনক, সেইটা সবাই জানে। পুজিবাজাররে সুস্থ্যভাবে চাঙ্গা করার ক্ষেত্রে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হইতে পারে।

একমত হইলে সবাই দাবির পক্ষে আওয়াজ তুলেন।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২০
১৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×