আমি মানুষ বিনা অন্য কোন ইলাহর অস্তিত্বে বিশ্বাস করিনা। মানুষের মুখ ছাড়া আল্লাহ কথা বলতে পারেন না, মানুষের হাত ছাড়া আল্লাহ এই দুনিয়ায় কল্যানের কাজ করতে পারেনা। আমি মনে করি সৃষ্টিকর্তা একমাত্র তার সৃষ্টির মধ্য দিয়েই প্রকাশিত হতে পারেন, আর তার প্রকাশের সর্বোচ্চ রূপ মানুষ বলেই সে আশরাফুল মাখলুকাত। আমার উপাস্য মানুষ, একমাত্র মানুষ, অন্যকিছু না। আমার কাছে মানুষ ছাড়া অন্যকোন মেটাফিজিকাল ঐশ্বরিক ধ্যানধারণার উপাসনা করা শিরক। আমি নিজেকে নাস্তিক পরিচয় দেইনা। কিন্তু আমার এই ধ্যানধারণাকে কারো কাছে নাস্তিক্য মনে হলে তাতে আমার কিছুই যায় আসেনা। বাংলাদেশের সংবিধান আমার নিজের খেয়াল খুশি মতো যেকোন রকম ধর্ম বিশ্বাস গ্রহণ বা বর্জন করার অধিকার দিয়েছে। এই সংবিধান আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। ১৯৭১এর চেয়ে বড় জেহাদ আমার ইতিহাসে নাই। সেই জেহাদের অনুপ্রেরনায় বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অবশ্যই মানুষের জন্যেই আমার লড়াই সংগ্রাম, যুদ্ধ। মানুষ আছে বলেই খোদার কালাম আছে, কিতাব আছে। নজরুল যেটাকে বলেছেন 'মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন। কিতাবী আইনের পক্ষে থেকে যারা জনমানুষের সংবিধানের বিপক্ষে দাঁড়ায় তারা মানুষের বিপক্ষেই দাঁড়ায়। আমার চোখে তারা কাফির। এই কাফিরদের বিরুদ্ধে জেহাদই প্রকৃত জেহাদ, আর সেই জেহাদ ১৯৭১এর জেহাদের প্রেরনাতেই হতে হবে, কারন মহাত্মা আহমদ ছফা দাবি করেছেন মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোন ভবিষ্যত নাই। বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিষয়ে আহমদ ছফার বক্তব্যই আমার কাছে খোদার কালাম। সেই কালামে ভরশা রেখে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে জেহাদ করা আমি কর্তব্যজ্ঞান করি। এই জেহাদে জিতলে গাজি হবেন। মরলে শহীদ হবেন, কিন্তু বেহেশতে হুর পাইবেন এমন কোন আরব দেশীয় রূপকথা থেকে ধার করা প্রতিজ্ঞা আমি করবোনা। তবে ভবিষ্যত প্রজন্মের শহীদ মিনারে এবং তাদের ধমনির রক্তে জায়গা করে নিবেন এই প্রতিজ্ঞা করতে পারি। ভবিষ্যত প্রজন্ম আপনাকে স্মরণ করে স্লোগান দেবে, 'আমাদের ধমনিতে শহীদের রক্ত, সেই রক্ত কোনদিন বৃথা যেতে দেবোনা। মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে যে জেহাদ করে, যে শহীদ হয়, ভবিষ্যত প্রজন্মের ধমনিতে যার রক্ত জায়গা করে নেয় তারচেয়ে বড় কোন মুজাহিদ খোদার জাহানে নাই। তার হাত দিয়াই খোদা এই দুনিয়ায় ইনসাফ এবং হক প্রতিষ্ঠা করেন।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।