somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবিসি বাংলার ৭০ বছরে পদার্পণ।কি ভাবছি আমরা শ্রোতারা?

০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের মধ্যে অনেকই আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিবিস বাংলা র শ্রোতা, যাদের কাছে বিবিসি বাংলার অনুষ্ঠান শোনা যেন অনেকটা নেশার মত হয়ে গেছে। বলাই বাহুল্য যে সেই অনেকর মধ্যে আমিও একজন। বিবিসি প্রথম শুনি যখন ইরাক কুয়েত দখল করে, সেই সময় থেকে।মনে আছে আব্বা নিয়মিতবারান্দায় বসে সকালের সংবাদ শুনতেন আর পড়ার টেবিলে বসে বসে সেই সংবাদ আমি ঠিকই শুনতে পেতাম। মনে পড়ে যুদ্ধের দিনগুলোতে খুব উত্তজনাকর পরিবেশনা ছিল সেই সময়। বলা যায় সেই সময় থেকে আমি বিবিসি বাংলার একজন শ্রোতা । আগে রেডিও তে শুনতাম আর এখন শুনি অনলাইনে। তবে শোনা বন্ধ হয়নি।
আমি নিশ্চিত আমার মত আরো অনেকেই আছেন যাদের ল্যাপটপে হালকা কাজের সময় ব্যাকগ্রাউন্ডে ঠিকই প্রভাতী/প্রত্যুষা/প্রবাহ/ পরিক্রমা ক্রমাগতভাবে একের পর এক বাজতে থাকে।কারন, মাত্র তিরিশ মিনিটের এক ঝটকায় দেশ ও বিশ্ব সম্পর্কে সব গুরুত্বপূর্ন খবরগুলো দ্রুত প্রমিত বাংলায় শুনিয়ে যাবার ক্ষেত্রে বিবিসি অপ্রতিদ্বন্ধী।
আমার কাছে বিবিসি বাংলার খবর এজন্যই ভালো লাগে যে পত্রিকার পাতা ধরে ধরে আমাকে খবর খুঁজতে হয় না, বরং বিবিসি বাংলার একদল অভিজ্ঞ, সাহসী,ও বিচক্ষণ সাংবাদিক সেসব খবরগুলো খুঁজে, বের করে, সাজিয়ে গুছিয়ে, তাঁদের অনন্য অনবদ্য বাচন শৈলী ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে সোজা আমাদের কানে পৌঁছে দেন।
আর রিপোর্টিং এর কথা কি বলবো? স্মরণকালের মধ্যে মনে পড়ে কামাল হোসেনের করা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবসায়ী মনোবৃত্তি দু:সাহসী রিপো্র্টিং কিংবা শুভজিৎ বাগচীর করা গা ছমছমে দুর্ধষ সেই রিপোর্টের কথা যেখানে তিনি সশস্ত্র মাওবাদীদের সাথে গহীণ অরণ্যে তাদের ডেরায় ডেরায় ঘুরে বেরি্যেছেন শুধুমাত্র মাওবাদীদের সম্পর্কে জানার জন্য!! এ মানের রিপোর্টিং নিজের মাতৃভাষা্য বিবিসি ছাড়া আর কোথায় পাব আমি জানি না।
কাব্য/সাহিত্য/নাট্যক/রাজনীতি/অর্থনীতি/সংগীত/নাটক/সিনেমা/সংবাদ মাধ্যম ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আলোচিত/সমালোচিত/বরেণ্য/মাননীয়/সম্মানিত কে নেই যিনি বিবিসি বাংলায় সাক্ষাতকার দেননি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে, আনিসুজ্জামান বা হালের মেহরীন বা মোস্তফা সারোয়ার ফারুকী কেউ ই যেন বাদ যায় না বিবিসি বাংলার সাক্ষাৎকারের লিস্ট থেকে। মনে পড়ে সাক্ষাৎকারের ফাঁকে ফাঁকে পার্থপ্রতিম বন্দোপাধ্যা্য এর খালি গলায় গান শুনে যেমন মোহিত হয়েছিলাম, তেমনি এ টি এন বাংলার মাহফুজ সাহেবের কথা শুনে হেসেছিও বিস্তর!
ব্লগের বাইরে শ্রোতদের সাথে মিথস্ক্রিয়া বিবিসি বাংলার স্বকীয় একটি দিক। চিঠি/ইমেইল/টেক্সটিং/ফেইসবুক /টুইটার /বিবিসি সংলাপ/ পাঠক সম্মেললাইভ ফোনকল ইত্যাদির মাধ্যমে শ্রোতারা এখন সরাসরি নিজের বক্তব্য উপস্থাপন করতে পারেন। শুধু তাই নয়, সাথে সাথে সংবাদ সম্পর্কে গঠনমূলক আলোচনা/সমালোচনা ও করতে পারেন নির্দ্বিধায়। যা এককথায় অভূতপূর্ব।
সেই বিবিসি বাংলা আজ ৭০ বছরে পদার্পণ করেছে। বিবিসি বাংলাকে তাদের এই দীর্ঘ পথ চলার সাফল্যে জানাই স্বাগতম। এই উপলক্ষে তারা প্রাকশ করেছে একটি বর্ষপূর্তি ম্যাগাজিন। ডাউনলোড (পি ডি এফ)
আসুন এই সুযোগে আমরা শেয়ার করি বিবিসি বাংলা নিয়ে আমাদের নিজ নিজ স্মৃতি, অনুভূতি, ভালো লাগা,মন্দলাগা।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×