কিছুদিন আগে এক ছাগু আমাকে "শুয়োরের বাচ্চা" বলে গালি দিয়েছিল । মডারেটরদের কাছে সেই পোস্টর স্ক্রীণশট সহ পোস্ট লিখে ধারা ৩(খ) ভংগের প্রতিবাদ জানাই আমি। বিনিময়ে প্রথম পাতা থেকে আমার পোস্ট ডিলিট করা হয়।শুধু তাই নয় আমাকে জেনারেল কর হয়। এই সিদ্ধান্ত আমার জন্য চরম অপমাণজনক, অনকাংখিত এবং সুস্থ ব্লগিং এর প্রতি অন্যায় বলে আমি মনে করি।
আর সাথে সাথেই আমি বুঝে নিয়েছিলাম, মডারেটরদের ছত্রছায়ায় ছাগু তোষণ-পোষণ কতটা ভয়াবহ রুপ নিয়েছে। তাই কালের কন্ঠে যখন সোনাব্লগের সাথে সামুর নাম পাশাপাশি উচ্চারিত হয় তখন বিন্দুমাত্র অবাক হইনি আমি। বরং নিজের জাজমেন্টের উপর আস্থা বেড়েছে।
আমার অবস্থান সব সময়ই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মুক্ত চিন্তাও মুক্ত মত প্রকাশের অবাধ চর্চার পক্ষে। আর আমি দেখতে পেয়েছি এসব চর্চার জায়গা সামু না। আমি আমার জন্য অন্যপ্লাটফর্ম খুঁজে নেব। আর কিছু না হোক ফেইসবুকের পাতায় লিখে তো শেয়ার করতে পারবো।
তাই আমার বিরুদ্ধে সামুর এই সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ আমি আর কোন পোস্ট দিব না। কমেন্ট আদানপ্রদান করে কোন মিথস্ক্রিয়াতে অংশগ্রহন করবো না। আমি জানি এ সিদ্ধান্ততে সামুর কিছু আসবে যাবে না, কিন্তু এ সিদ্ধান্ত আমার ব্যক্তি জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ।
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


