ভালোবাসার প্রচন্ড খরায় মিথ্যে প্রেমের তুমুল আগ্রাসন,
মরদ উন্মাদ হয়েছিলো শরীরের নেশায়,
রাতের গভীরে কামান্ধ মরদের উচ্ছ্বাস--
প্রেম দিলাম-- প্রেম পেলাম,
সুখ দিলাম--সুখ নিলাম !
----ধুস শালা !--তোর প্রেম সেতো রাতের চুক্তি।
সুখ সেতো কিছু সময়ের ভক্তি !
তোর সুখ বিনিময় হয় আমার গভীর আবেগের কাছে,
আমার দেহটি টিকে থাকে মধ্য রাতের কামে।
আরেনাহ--ওভাবে বলিস না !
তুই না আমার বিশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে ।
---আরে যাহ্--নিঃশ্বাস আর বিশ্বাস সব নষ্ট, সব ভ্রষ্ট আর ভন্ডদের ভীড়ে !
যাহ্ ওভাবে ভন্ড বলে দিলি !
শিহরন কি তোর শরীরেও খেলে যায়নি,
আবেশ কি তোকেও জড়ায়নি,আনন্দ কি তুইও পাস নি ?
বুকের তিল ছুঁতে গিয়ে দুমড়েমুচড়ে শরীরের প্রতিটি শিরায় মেখে দেইনি সরস আগুন!
---বিস্ময়ের বিস্ফোরণে এক একটি বিশ্বাসের হয় করুণ মৃত্যু,
অভ্রভেদী স্বপ্নগুলো কুচি কুচি হয়।
অভিশপ্ত হোক অনুভূতি গুলো যা তোকে অনুভব করে।
সোহাগীর শরীর নিয়েছিল সেদিন!
আজ সে ক্লান্ত ভীষন ক্লান্ত
নাহ! সবকিছুই বদলে গেছে। বাঁধন ছিঁড়ে গেছে।
এটা এক নষ্ট রাত্রীর গল্প, নষ্ট শরীরের গল্প আর দুটি নষ্ট চরিত্র ।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




