বিভিন্ন জায়গায় ( সামু, ফেসবুক, প্রথম আলো) দেখলাম আমরা নাকি সুখের তালিকায় ১১ নম্বরে! দেখার পর থেকেই সত্যিই কেন জানি নিজের মধ্যে সুখ অনুভব করতাছি। যদিও একটু পরেই আমার সুখের রহস্য উন্মচিত হয়। আমার সুখ অনুভব করার কারন অনেকদিন পর এই খবর টা পেয়ে হাসতে হাসতে আমার পেট ফেটে যায় যায় অবস্থা!
আমি জানিনা এই সুখের জরিপ টা তারা কিভাবে করছে। তবে আমার যত টুকু মনে হচ্ছে, তারা এই জরিপ টা চালিয়েছে আমাদের দেশের রাজনীতিবিদ দের উপর। কারন একমাত্র রাজনীতিবিদ দের ছাড়া আমাদের দেশের খুব কম মানুষই আছে যারা সুখী। এবং সেই সুখী মানুষের সংখ্যা এতই নগণ্য যে সেখানে জরিপ চলেনা।
অনেকেই আছেন যারা জেনে শুনে প্রশ্ন করবেন, আমরা আবার দুখী কোন দিক দিয়া, জরিপ তো ঠিকই করছে। আমরা অবশ্যই সুখী। কিন্তু সত্যিই কি আমরা সুখী? আমরা কোন দিক দিয়ে সুখী? বাজারে গেলে যেকোনো দ্রব্য মূল্যের দাম শুনলে পানির পিপাসা পায়, অথচ কৃষক তার ঘাম ঝরানো শ্রমের ন্যায্য মূল্য পায়না। রাস্তাঘাটে চলাফেরা করে শান্তি নাই। একে ভাঙ্গাচোরা রাস্তা তার উপরে জ্যাম এর কারনে বাস এর ভিতর বসে বসে সিদ্ধ হওয়া। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, মারা- মারি, লীগ- শিবির দাঙ্গা হাঙ্গামা চলতেই আছে, ছেলে- মেয়েদের পরাশুনা করাতে মাসে হাজার হাজার টাকা প্রাইভেট পড়ানোতেই খরচ হয়ে যাচ্ছে ( আপনার ইনকাম যাই হোক না কেন, দিতে হবেই।) আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যাদের মাথা গুঁজার ঠাই পর্যন্ত নাই, খুলা আকাশের নিচে তাদের বসবাস, রাস্তা ঘাঁট, ফুটপাত যাদের ঘুমের একমাত্র স্থান। এছাড়াও রাস্তা ঘাঁটে বের হলেই ছিন্তাই, সন্ত্রাসী হামলা, মারা মারি, সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে বেহায়া পনা, আর হাজারো সমস্যায় আমাদের এই সমাজ তথা পুরো দেশ টাই আজ অশান্তিতে ভরা। আমি খুবি হাল্কা ভাবে মাত্র গুটি কয়েক সমস্যা তুলে ধরেছি।
অথচ এতো কিছুর পরেও নাকি আমরা সুখে ১১ নম্বর!
আমাদের দেশে এতো শান্তি তারা খুজে পাইল কইত থেইকা?
নাকি এখানেও ঘুষের কারবার চলতাছে? বাংলাদেশ কে সুখী দেখাইতে সরকারের কত টাকা ঘুষ দিতে হইছে কে জানে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



