অসুস্থতার ভেতর দিয়ে দেখেছি নৈকট্যের ঘুমবাস
দিবাস্বপ্নের ন্যায় সেইসব দৃশ্যেরা বাস্তব
পাশাপাশি, সাজানো বাগানেÑ
আমি সেই বাগানের মালী হয়ে গাছগুলো দেখি
ফড়িং-এর মাতামাতি দেখি
আকাশ, মাকড় আর পোকা দেখি
অতঃপর আমি ঔষধ দিই ক্ষেতে।
আমাকে দেখে না কেউ
দেখে না গাছ, পোকামাকড়ের দল
দেখে না আকাশÑ
আমি আমার একাকিত্বে নিজের ভেতর
অসুস্থ আমাকে দেখিÑ
ক্ষয়ে যাওয়া কোষগুলো, স্মৃতিগুলো আর বিশ্বাস
অচেতন ঘুমে কাটিয়ে দিল সময়
কাটিয়ে দিল স্বপ্নকড়ি, মায়ার লাগাম
কাটিয়ে দিল শেকড়বোনা জাল
অসুস্থ, মৃতপ্রায় আমি, কবর রচনা করি
তৈরি করি বাঁশের মাঁচান
শেকড়বিহীন ঘুমের আশায়, বাকি সময়Ñ
আমার এখন ঘুম পাচ্ছে, শেকড়বিহীন ঘুম...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





