পৃথিবীর সকল কোষাত্মা আর চোখের দরোজায়
এনেছি অন্ত্যজ আনন্দদায়ী বোধ; কুঁচরঙ
অনাশ্রুত দাঁড়ের সেইসব শব্দ, বর্ণ; উৎসইতিহাস থেকে
সময়ের স্বরূপগন্ধরস...
ক্রমশ
সামাজিক বানান অথবা পদ্ধতি অথবা বানানপদ্ধতি।
এখনো আমার শরীরে অন্যান্য প্রাণীর অস্তিত্ব খেলা করে-
যেখান থেকে শুরু হয়েছিলো অনন্তকামীতায় যাত্রা...
শুরুটা সেখান থেকেই-
নানা পরিচ্ছদপট যাত্রাসুড়ঙ্গআলোঅন্ধকার খেলা
ইচ্ছা
আবেগ
ক্রমশ যন্ত্রণাবিদ্ধ মহাকালযাত্রী; বিচ্ছিন্ন হতে
ঘটেছিল যতঢুকু ঢেউ, আমি তার নিখুঁত হিসাবের ফেউ।
সেহেতু আমার ভাষা অসমবিন্যাসের পথে বিন্যস্তমুখী।
পুরাকালকোষ যোগ
পুনঃমৈথুনফল যোগ নতুন অস্তিত্বরা পায় শরীর অথবা কাঠামো
অবকাঠামো চুম্বক।
পানিতে সাপের রেখে যাওয়া পথে সময়ের স্রোতোধারায়
অর্জনের ভাঁজ খুলি;
ভাঁজ খুলি হাতের আকর্ষর্ণীয় মুদ্রায়-
আর কে না জানে - কামতৃষ্ণায় হাতেরা বৃত্তাকারে ঘোরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





