নিরুদ্দেশের পথে
সোহাগ আব্দুল্লাহ
তোমাদেরে আরো কাছে পেতে চাই,চেল যাব তাই দূরে।
চিরতের আমি মুছে যাব,তবু রয়ে যাব অ্ন্তরে।
নিশিনিরালাই বেলা অবেলায় গাহিবোনা কোন গান,
ভগ্নহৃদয়ে রাখিবনা কোন অনযগ অভিমান।
কবি হয়ে আর সাজাবোনা কভু কাব্যের ফুলঝুড়ি,
এ-স্নেহপ্রেম প্রিতীমমোতায় কারো করিবোনা মনচুরি।
তোমাদের লাগি শিউলী কুড়ায়ে গাথিবনা আর মালা.
কাহারও হবোনা প্রিয়তম আমি হবনা মনের জালা।
কারোসুখে আমি হাসিবনা্ আর কারো দুঃখে কাদিবনা,
কাটাহয়ে কারো সুখে্র সপ্নে বাধ আমি বাধিবনা।
মিছেমিছি শুধু নিজেরে পুড়ায়ে,ছড়াবোনা আর প্রিতি পৃথিবীর পরে তোমাদের তরে রাখিবনা কনো সৃতি।
যতদিন রব করে যাব শুধু জীবনের অভিনয়,
কোথাকার আমি কোন মহাজি, দেবনাক পরিচয়।
তোমাদের যত ঘৃনা অবহেলা সন্দেহ অপবাদ,
পাথরের মত সহিব আমি করিবনা প্রতিবাদ।
কাহাকেও আর বাধীবনা মম হুদয়ের মায়াদরে,
মায়া মমতার বাধন ছিড়িয়া হারাবো অচিনপুরে।
কখনও কিছুর দিতে প্রতিদান কিবা প্রতিশোধ নিতে;
শতজনমেয়ও পাবেনা খুজিয়া এ মাটির পৃথিবীতে।
কতদিনিদেরা রজনী গিয়াছে কত বিষন্ন দিন,
বেচে থাকা নিয়ে ব্যস্তজীবন কেটেছে বিরাম হিন।
আদর সোহাগে কখনওবা মন গলেছে মমের মত,
আবার কতনা সহেছে যাতনা,হয়েছে উপেক্ষিত।
আগেকার সাজে তোমাদেরর মাঝে ফিরে আর আসিবনা,
কারো ভালবাসা চাহিবনা,আর ভাল বাসিবনা।
বিদায় বেলা কেদনা বন্ধু বেদনা আশ্রুভরে,
অতিত কাহিনী ভুলেযাও সব ভুলেযাও চিরতরে।
আসানিরাশার হাসিকান্নার পরব করিয়া শেষ,
সবারে ছাড়িয়া অজানার পথে হারাবো নিরুদ্দেশ
২/৩/২০১১ই সোহগ,আব্দল্লাহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


