মহারাজাকে নিয়ে নগন্য এক প্রজার প্রজাকীয় ছড়া
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ছবি গুগল থেকে অনুসন্ধান করে নেয়া]
এই ছড়ার রাজা কাল্পনিক। কোন দেশের বা রাষ্ট্রের অথবা
কোন দ্বীপের রাজার সাথে ছড়ায় বর্ণিত গাবুল রাজার মিল নাই।
এমন কি রূপকথার গল্পেরও কোন রাজার সাথে মিল খুঁজতে যাবেন না।
সুতরাং ছড়ার বিষয় বস্তুুতে কোন রাজনৈতিক গন্ধ খুঁজতে যাওয়া বোকামী।
ইহা মজায় মজায় আনন্দের জন্য লিখিত।
পাঠে তৃপ্ত হবেন আশা করি।
হাবুলপুরের গাবুল রাজা
শিরে সোনার তাজ,
উচিত কথা বললে কেউ
মাথায় পরে বাজ।
প্রজারা তার ভীষণ পাজি
রাজা মশাই জানেন,
পদ হারানোর ভয়ে সদা
কসাই সেজে থাকেন।
নিয়ম নীতি নেই রাজার
বুদ্ধি ঘটে কম,
তোষামোদীর জয় জয়াকার
প্রতিবাদীর যম।
এক চোখেতে নুন বেঁচেন
আরেক চোখে তেল,
তেলা মাথায় তেল ঢালেন
ন্যাড়া মাথায় বেল।
নিজেকে তুমি চালাক ভাবো
প্রজারা নয় বোকা,
আর কতদিন মহারাজা
শুধুই দেবে ধোকা।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন