আসসালামু আ’লাইকুম ওয়ারাহমাতুল্লাহ্,
“পূর্ব রাজাশন শাহী জামে মসজিদ”, ঢাকা জ়েলার অন্তর্গত সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের খ্রীষ্টান অধ্যুষিত এলাকায় প্রতিষ্ঠিত। এখানে পূর্বে কোন মুসলমানের স্থায়ী বসবাস ছিল না। সময়ের বিবর্তণে বিগত ১০ বছর ধরে ধাপে ধাপে কিছু সংখ্যক স্বল্প আয়ের মুসলমান ছোট ছোট প্লট কিনে বর্তমানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে। ধর্মীয় অনুভূতির তাগিদে ১৯৯৮ সালে বিশিষ্ট দানবীর মরহুম ইদ্রিস মিয়া মসজিদ নির্মাণ করার লক্ষ্যে দুই শতক জমি দান করেন এবং স্বল্প আয়ের মুসলমানেরা মিলে আরও দুইশতক জমি ক্রয় করে মোট চারশতক জমির উপর মসজিদটি স্থাপিত হয়। উক্ত মসজিদটি প্রথমে টিনের ছাপড়া ও কয়েক বছর পর নিজেদের উদ্যোগে আধা-পাকায় উন্নীত করা হয়। দানের অর্থ ব্যতিত মসজিদটির অন্য কোন আয়ের উৎস নাই। আর এদিকে স্বল্প আয়ের মুসলমানেরা ছোট ছোট প্লট কিনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করায়, মসজিদে মুসল্লীর সংখা দিন দিন বাড়ছে। অপরদিকে উক্ত এলাকায় সম্প্রতি কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরী চালু হওয়ায় মুসল্লীর সংখ্যা দিন দিন আরও বাড়ছে। ফলে স্বল্প পরিসরের মসজিদে মুসল্লীদের জায়গা দেয়া সম্ভব হচ্ছে না। প্রতি শুক্রবারে জুম্মার নামাজ আদায় করতে না পেরে অনেক মুসল্লী ফিরে যান। যে কোন শুক্রবারে আমাদের সাথে জুম্মার নামাজে শরীক হয়ে মুস্ললীদের দুরাবস্থা স্বচোক্ষে প্রত্যক্ষ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
উপরিউক্ত অবস্থার আলোকে, মসজিদ কমিটি, সকল স্বল্প আয়ের মুসলমানদেরকে একত্রিত করে আলাপ-আলোচনা ও সহযোগিতার মাধ্যমে মসজিদটি বহু-তলা করার সিদ্ধান্ত নেন এবং যথারীতি পাঁচতলা ভিত্তিপ্রস্তর পাশ করিয়ে গত ২০০৯ সালে নির্মাণ কাজ শুরু করে ২০১০ সালে ১ম তলার ছাদ দেয়া হয়। পরবর্তীতে অর্থাভাবে মসজিদটির নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রয়েছে।
এমতাবস্থায়, আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে, আপনিসহ দেশের সর্বময় ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত মসজিদের নির্মাণ কাজে সাধ্যমত দান, সাহায্য (৫০০/১,০০০/৫,০০০/১০,০০০/৫০,০০০---টাকা) তথা নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
মসজিদের নির্মাণ কাজে সাহায্য পাঠাবার নিয়মাবলী ও ঠিকানাঃ-
একাউন্ট পেয়েয়ি/ক্রস চেকঃ
“পূর্ব রাজাশন শাহী জামে মসজিদ”
ঠিকানাঃ
সভাপতি,
পূর্ব রাজাশন শাহী জামে মসজিদ,
এ-৬৩/১, পূর্ব রাজাশন, সাভার,
ঢাকা – ১৩৪০।
অথবা
টি, টি এর মাধ্যমেঃ
“পূর্ব রাজাশন শাহী জামে মসজিদ”
চলতি হিসাব নং ৩৬৫৩
উত্তরা ব্যাংক লিমিটেড,
সাভার শাখা,
সাভার বাজার, ঢাকা।
বিদেশ থেকে মসজিদের নির্মাণ কাজে সাহায্য পাঠাবার নিয়মাবলী ও ঠিকানাঃ-
“Purba Rajashan Shahi Jame Masjid”
Current Account No. 3653
Swift Code : UTBL BDDH
Uttara Bank Limited,
Savar Bazar Branch,
Savar,
Dhaka-1340
Bangladesh.
হাজী মাওলানা আবদুল মান্নান (মোবাইলঃ ০১৭১৫ ২২৯৪৩১), সভাপতি এর পক্ষে-
বদিউজ্জামান – মোবাইলঃ ০১৮১৯ ১৬৯৬০২
E-mail: [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



