somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাগেরহাটে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ!!!!!!!!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাগেরহাটের মোরেলগঞ্জে এক দল ডাকাত পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে গাছে বেঁধে স্কুলপড়ুয়া মেয়ের সামনে গৃহবধূকে গণধর্ষণ করেছে। অন্যদিকে সাভারে এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং তার ভিডিওচিত্র ধারণের অভিযোগে তার বান্ধবীসহ চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার রাত ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামে ওই নারকীয় ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ (৩০) মোরেলগঞ্জ থানায় মাসুদ হাওলাদার নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে মামলা করেছেন। গতকাল দুপুরে গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য ভর্তি করা হয়েছে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। নির্যাতিতার এক নিকটাত্দীয় জানান, স্থানীয় চিংড়াখালী গ্রামের এনাম হাওলাদারের লম্পট ছেলে মাসুদ হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসীসহ নানা অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে নির্যাতিতা গৃহবধূর মা সাক্ষী দেওয়ায় মাসুদ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, বুধবার রাতে ৫-৬ জন ডাকাতের একটি দল বাড়িতে হানা দেয়। ডাকাতরা স্থানীয় ফাঁড়ির পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তাকে ঘরের দরজা খুলতে বলে। তখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা ওই বাড়ির গৃহকর্তা (৪২) ঘরের দরজা খোলা মাত্রই ডাকাত দল তাকে মারধর করে পাশের বাগানে গাছের সঙ্গে বেঁধে রাখে। এর পর ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে। যাওয়ার আগে ডাকাত দল ষষ্ঠ শ্রেণীপড়ুয়া মেয়েকে বিবস্ত্র করে মেয়ের সামনে মাকে ধর্ষণ করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, ধর্ষণে শিকার গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে কলেজছাত্রী ধর্ষণের ঘটনা গত ২৫ নভেম্বর সাভার পৌর এলাকায় ঘটলেও বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলা (নম্বর ৭) করেন ওই ছাত্রীর মা। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাতেই সাভারের ব্যাংক কলোনি এবং মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে পুলিশ সূচি ওরফে লিজা (১৮), শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান (২০), সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র মহিদুল রহমান (২০) এবং রাজধানীর আজিমপুরের বাসিন্দা সুজনকে (২৫) গ্রেফতার করে। এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজু (২২), রাজধানীর আজিমপুরের শাহীন, সিঙ্গাইরের কাংশার শামীম (২৪), লুৎফর (২৩), দানেশ (৩৫), মাসুদ (২৪) এবং ধল্লা এলাকার আলীম (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া এবং এজাহারভুক্ত পলাতক আসামিরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ২৫ নভেম্বর সকাল ১০টার দিকে ডিগ্রি প্রথম বর্ষের ওই ছাত্রীকে (১৮) পরীক্ষা আছে বলে ডেকে নিয়ে যায় তারই সহপাঠী বান্ধবী সূচি ওরফে লিজা। পথে লিজা জানায়, সাভারে তার ফুফু অসুস্থ এবং তাদের আগে সেখানে যেতে হবে। এই বলে লিজা তার বান্ধবীকে পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে দিয়ে চলে যায়। এরপর ওই মেসে থাকা আসামিদের মধ্যে জাহেদ ওরফে রাজু তাকে ধর্ষণ করে। আসামি শাহীন ধর্ষণের ভিডিওচিত্র ডিজিটাল ক্যামেরায় ধারণ করে। পরে তারা ওই ছাত্রীকে থানা বাসস্ট্যান্ডে নিয়ে একটি গাড়িতে তুলে দেয়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার সপ্তাহখানেক পর আসামি দানেশ মেয়ের মাকে ফোন করে মেয়েকে ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার মূল পরিকল্পনাকারী দানেশ। আর সূচি ওরফে লিজা তাদের সহায়তা করেছে।
তথ্য সংগ্রহ এখান থেক


আমার আগের পোস্ট গুলো।।

১.GUINNESS BOOK OF WORLD RECORDS

২.গিনিজ রেকর্ড বুকের মতে এটি পৃথিবীর সবচেয়ে ছোট ঘোড়া !!

৩.আসেন ভাই আসেন দেইখা যান!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×