পড়া চোরের ছড়া
০২ রা অক্টোবর, ২০০৬ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে পালাতাম ক্রিকেট খেলার জন্য। তাও আবার ভর দুপুরে। মা বুঝতে পারতেন মিথ্যা বলছি। তবুও এটা ওটা বুঝিয়ে বের হতাম বাড়ি থেকে। সন্ধ্যায় নোংরা কাপড়ে ঘেমে বাড়ি ফিরলে মা ঠিকই ধরে ফেলতেন কি বিষয়ে প্রাইভেট পড়ে এলাম। হালকা বকুনি আর নাস্তা দিয়ে মা তখন আমাকে বসাতেন পড়াতে। সেই দিনগুলো আর নেই। আসবেও না। তাই মাঝে মাঝে সন্ধ্যায় মনটা বিষন্ন হয়। এ নিয়েই আমার আজকের ছড়া।
স্যারের কাছে পড়া আছে
হাতে ফিজিক্স বই,
বলো তো মা সাইকেলটার
চাবি গেলো কই?
ভরদুপুরে কেউ কি পড়ায়-
বলতেন মা রেগে,
তবুও আমি ছল দেখিয়ে
বাইরে যেতাম ভেগে।
আমতলাতে বন্ধুরা সব
আমার অপেক্ষাতে,
আজকে খেলা পূর্বপাড়া
ক্রিকেট টিমের সাথে।
খেলা শেষে ফিরলে বাড়ি
সন্ধ্যা যেতো নেমে,
মা বলতেন পড়তে গিয়ে
কেউ কিরে যায় ঘেমে?
ধরা পড়ে সত্যি কথা
বলতে হতো আমায়,
শুনলে বাবা খেলার কথা
রাগটা কে তার থামায়!
কানটা মলে আদর দিয়ে
মা ফেলতেনে হেসে,
সেই সুযোগে ঘরে ঢুকি
বঙ্গবীরের বেশে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন