প্লিজ শাহীন ভাই, লিখুন
১১ ই অক্টোবর, ২০০৬ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাহীন ভাই। আমাদের কামরুজ্জামান শাহীন ভাই। মজার মানুষ।ঠান্ডা মানুষ। অবশ্য মেজাজ বিগড়ে গেলে বুঝবেন আপনি শেষ। মনে আছে একদিন ভিসির বাড়িতে আমাদের ঢুকতে দিচ্ছিল না। শাহীন ভাই পরিচয় দিলেও জরুরী বৈঠকের অজুহাতে আমাদের গেটে বাধা দিচ্ছিল পুলিশ। অনেক রিকোয়েস্ট করার পর পুলিশ অনড় থাকায় শাহীন ভাই হঠাৎ ক্ষেপে গিয়ে গেচে জোরসে একটা লাথি দিয়ে বললেন, সুজন আসো দেখি ক্যাডা ঠেকায়। পুলিশ বেচারা হা করে তখন আমাদের ভেতরে ঢোকার দৃশ্য দেখেছিলো।
শাহীন ভাই কাজ করেন যায়যায়দিন-এ। পত্রিকাতে তার নিউজে ক্রেডিট আসে কখনো রাবি প্রতিনিধি আবার কখনো ইউনিভার্সিটি প্রতিনিধি হিসেবে। এ নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় রিপোর্টাররা প্রায়ই শাহীন ভাইয়ের সঙ্গে মজা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ের রিপোর্টারদের মধ্যে শাহীন ভাই সবচেয়ে সিনিয়র। এ জন্য অবশ্য অনেক সময় তার ওপর আজান দিয়ে মজার মজার খাবার ব্যাপকভাবে খাই।
কিন্তু একটা ব্যাপার নিয়ে ভীষণ কষ্টে আছি । ব্লগে মেম্বার হয়েও শাহীন ভাই আজও কোন পোস্ট দিলেন না। এখন দেখছি তিনি ব্লগে ঢুকেছেন। তাই জোরালো রিকোয়েস্ট শাহীন ভাই, প্লিজ লিখুন ব্লগে। আমরা অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন