somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগস্টের অন্যরকম কয়েকটি দিন-০৪

০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬ আগস্ট দুপুরে ফিরলাম রাজশাহী। বিআরটিসি বাস স্ট্যান্ডে নেমে কাছেই শিবলী ভাইয়ের বাড়ি। সেখানে ব্যাগটা রেখেই সোজা চলে গেলাম আমার অফিসে। একটু জিরিয়ে নিতেই শিবলী ভাই ফোন দিয়ে বললেন, তুমি রাজশাহী মহিলা কলেজ আর সিটি কলেজের রেজাল্ট কাভার করবা। তখন সাড়ে ৩ টা। ৪ টায় এইচএসসির রেজাল্ট। তাই আর দেরি না করে প্রথমে গেলাম সিটি কলেজে। কলেজের রেজাল্ট কাভার করতে গিয়ে মনটা ছটফট করছিলো ছোট বোন আর মামাতো বোনের জন্য। ওরাও পরীক্ষা দিছিলো। একটু পরেই ছোট বোন ফোন দিল। বলল, দাদা এ প্লাস। আর কিছু বলতে পারছিল না। কাঁদছিল। আমারও চোখে জল। ওকে পরে ফোন করার আশ্বাস দিয়ে ফোন ছাড়লাম। আরো পরে মামাতো বোনের ফোন, ছোড়দা, এ প্লাস। ভালোই লাগলো। আমার ছোট বোনটি শুধু এ প্লাস পেলে খারাপ লাগতো। অন্যবার এইচএসসিতে অনেক ফোন পেতাম। ক্যাম্পাসে বন্ধুরা তাদের পরিচিতদের রেজাল্ট বিস্তরিত জানতে আমায় ফোন দিত ইন্টারনেট ঘাটার জন্য। এবার তেমন ফোন পেলাম। সবার মাথায় বুঝি ২২ আগস্টের পর আতঙ্ক ভর করেছে। এসব ভাবতে ভাবতে সিটি কলেজ থেকে গেলাম মহিলা কলেজে। অন্যবার ৫ টা পর্যন্ত এ প্লাস প্রাপ্তরা কলেজে হইচই করতো। এবার সাড়ে ৪ টায় গিয়েও কাউকে পেলাম না। শুধু কথা প্রিন্সিপাল স্যারের সঙ্গে। সব জায়গায় যেনো কারফিউ আতঙ্ক।
রেজাল্ট কাভার করে অফিসে ফিরলাম ৫টার পর। এসেই নিউজ শেষ করলাম। সন্ধ্যার পর শুরু হলো থাকার চিন্তা। শেষে ঠিক হলো আমাদের স্টাফ রিপোর্টার শাহেদ ভাইয়ের ড্রয়িং রুম আপাতত আমার আস্তানা হবে। অফিস থেকে বেরিয়ে শিবলী ভাইয়ের বাসা থেকে ব্যাগটা এনে চললাম শাহেদ ভাইয়ের বাসায়। তার ড্রইং রুমে গাড়লাম আপাতত আস্তানা। অনেক রাত পর্যন্ত টিভি দেখে আর মেঝেই ঘুমিয়ে খারাপ লাগল না।
(চলবে...)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×