আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা

২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫০

শেয়ার করুন:                   Facebook

শাশ্বত সত্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রথম বর্ষের ছাত্র। ১৯৯৮ সালে পায়ের ব্যাথা থেকে তার অসুস্থতার শুরু। দেশে অনেক চিকিৎসার পরও সুস্থতার কোন লক্ষণ না দেখা গেলে ১৯৯৯ সালে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে তিনমাস পরপর কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দেন। এভাবে ২০০১ সাল পর্যন্ত কলকাতা যাওয়া আসা করতে হয় শাশ্বতকে নিয়ে হয়। মাত্র ৬ মাস পড়াশুনা করে অসুস্থ শাশ্বত সেবছর ৩.৫ জিপিএ পেয়ে এসএসসি পাশ করে। ২০০৩ সালে তার এইচএসসি পাশ করার কথা থাকলেও শাশ্বত তা পারেনি। তখন অসুস্থ হয়ে সে বিছানাগত। সেসময় তার নতুন রোগ দেখা দেয় পেটে। কোন কিছুই খেতে পারতোনা শাশ্বত। শুধু যেটুকু বার্লি খেতো তা খাবার ৫ মিনিটের মধ্যে বমি হয়ে বেরিয়ে আসতো। তাই আবার কলকাতা যেতে হয় তাকে। ডাক্তাররা জানান, তার ক্রনিক ডিওডেনাম আলসার হয়েছে তার। ভেলর হাসপাতালের চিকিৎসকরা শনাক্ত করেন তার গলব্লাডারে স্টোন হয়েছে। সেই সঙ্গে হাড়ের সমস্যা তো রয়েছেই।
২০০৪ সালে শাশ্বতকে আবার নিয়ে যাওয়া ভেলরে। ডাক্তাররা জানান যে, তার Ankilosing spondylitis রোগ হয়েছে যা Seronegative rheunatoid arthritis এবং Seronegative spondilo arthopedy রোগের আরও ভয়ংকর রূপ। এ সময় ডাক্তাররা মত প্রকাশ করেন যে, বাম পায়ের হিট জয়েন্ট বা অস্থিসন্ধি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং প্রত্যেকটি জয়েন্ট আস্তে আস্তে নষ্টের দিকে এগোচ্ছে। যদি না তাকে ৪টি বিশেষ ইনজেকশন অতিসত্ত্বর না দেয়া হয় তাহলে তার দেহের অন্যান্য হাড়ের জয়েন্টও নষ্ট হয়ে যাবে। এই ৪টি বিশেষ ইনজেকশন তাকে নিতে হবে ১ সপ্তাহ পর পর ৪ সপ্তাহে চারটি। ডাক্তাররা বলে দিয়েছেন প্রত্যেকটি ইনজেকশনের দাম ইন্ডিয়ান ২ লাখ রূপি যা বাংলাদেশী টাকার ৪ লাখ টাকা। মোট দরকার ১৬ লাখ টাকা। ডাক্তাররা আরোও বলেন এ রোগের কারণ অজানা এবং আরোও বলেন ধারণা করা হয় যে, HLA ও B-27 নামক এন্টিবডি তার শরীরে তৈরী হয় যা শরীরের ভেতর থেকে উৎপন্ন হয়ে প্রতিটি হাড়ের জয়েন্টে আক্রমণ করে। প্রতিটি হাড়ের জয়েন্টে থাকে Synovial gell। এই এন্টিবড়ি সেই Synovial gell কে শুকিয়ে দেয় বা নষ্ট করে দেয়। Synovial gell এর কাজ হলো হাড়ের জয়েন্টগুলো যাতে সহজে নড়াচড়া করতে পারে। সেজন্য এটি দুই জয়েন্টের মাঝখানে থাকে। এক্ষেত্রে ডাক্তারের কথিত ইনজেকশনগুলো HLA ও B-27 কর্তৃক Synovial gell কে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। ডাক্তার বলেন যে, হিপ জয়েন্ট বা অসি'সন্ধি নষ্ট হয়ে গেলে সেটি পরিবর্তন করা যাবে কিন' হাতের হাতের আঙ্গুলের জয়েন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে তা আর পরিবর্তন করা যাবে না। ইনজেকশগুলো নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তার সবকিছু রক্ষা পাবে।
কিন্তু প্রায় দু’বছর যাবৎ তার চিকিৎসা বন্ধ রয়েছে। তার বাম পা ও মেরুদন্ড বেঁকে গিয়েছে। সে একটি স্ক্রাচ্‌ নিয়ে চলাচল করে যা ডাক্তার কর্তৃক একেবারেই নিষিদ্ধ। কিন্তু তার পড়াশুনার প্রতি প্রবল ইচ্ছা ও আগ্রহের কারণে অসহ্য যন্ত্রণার মধ্যেও মাত্র আড়াই মাস পড়াশুনা করেই ২০০৭ সালে ৩.১০ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়। চলতি শিক্ষাবর্ষে (২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়।
স্কুল শিক্ষক বাবার পক্ষে শাশ্বতের জন্য ১৬ লাখ টাকা জোগানো সম্ভব নয়। কিন্তু মাত্র ১৬ লাখ টাকার জন্য আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পরিবার মেধাবী শাশ্বত সত্যকে হারাতে চাইনা। ওর জন্য আমরা মাঠে নেমেছি। আসুন না, আমাদের সঙ্গে হাত বাড়িয়ে শাশ্বত সত্য'র চিকিৎসার টাকাটা জোগাড় করে ফেলি। কী পারবো না আমরা?

ব্যাংক অ্যাকাউন্ট:
০১.'শাশ্বত চিকিৎসা সহায়তা' অ্যাকাউন্ট নং-৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
০২.‘Saswota Chikitsa-Sohayota’ AC no: 135-101-33705, Dutch-Bangla Bank Limited.

(২৭ মে ২০০৮ তারিখে এই ব্লগে প্রকাশিত)

 

 

  • ১১৪ টি মন্তব্য
  • ১৫৫৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫২
comment by: হাসিব মাহমুদ বলেছেন: স্টিকি করার দাবি আবারও সমর্থন করলাম
২. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৫
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: দাবিটা দাবি-ই থাকবে কিনা বুঝতে পারছিনা।
৩. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৬
comment by: মিলটন বলেছেন: স্টিকি করা করার জন্য অনুরোধ করছি।

একটি উজ্জল নক্ষত্রকে বাঁচানো উচিত।
৪. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন: দাবি না মানলেও সমস্যা নাই । সবসময় যাতে এই পোস্ট ফ্রন্ট পেজে থাকে সেটা নিশ্চিত করার চেষ্টা করবো ।
৫. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: স্বপ্নশিকারী বলেছেন: স্টিকি করা হউক।
৬. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: ভবঘুরে বলেছেন: স্টিকি করলে সমস্যাটা কোথায়?? আজব তো???
৭. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: স্টিকি করার দাবি সমর্থন করলাম
৮. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: অন্তিম বলেছেন: স্টিকি করা উচিত। তাকে বাচানো দরকার আমাদের সবার।
৯. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:০০
comment by: হাসিব মাহমুদ বলেছেন: এই পোস্ট ফ্রন্ট পেজ থেকে সরে যাবা মাত্র সবাইকে এটা রিপোস্ট করার অনুরোধ করছি । এটা করতে হবে ফ্রন্ট পেইজে এই পোস্টের উপস্থিতির জন্য ।
১০. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:০১
comment by: ভবঘুরে বলেছেন: হু, এই আইডিয়াটাও খারাপ না।
১১. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: আসাদ রহমান কিশোর বলেছেন: স্টিকি করা হউক।
১২. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: দ্বিধা বলেছেন: স্টিকি করা করার জন্য অনুরোধ করছি।
১৩. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:০৮
comment by: শিবলী নোমান বলেছেন: স্টিকি হোক, আবারো বলি।
১৪. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:১২
comment by: মীর িনজাম উ বলেছেন: ষ্টিকি করা হোক
অনুরোধ
১৫. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:১৩
comment by: র‌্যাভেন বলেছেন:

স্টিকি করা হউক
১৬. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: সবুজ সাথী বলেছেন: স্টিকি করা করার জন্য অনুরোধ করছি।
১৭. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৫০
comment by: সাঈফ শেরিফ বলেছেন: স্টিকি করা করার জন্য অনুরোধ করছি।
১৮. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৪
comment by: আবু সালেহ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক.....

পোস্ট স্টিকি করা হোক.....

পোস্ট স্টিকি করা হোক.....
১৯. ২৯ শে মে, ২০০৮ রাত ১:১৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা
পোস্ট স্টিকি করা হোক.....
২০. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:০৫
comment by: দূরন্ত বলেছেন: সামহয়ার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, পোস্টটা স্টিকি করা হোক....
২১. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:১২
comment by: রেটিং বলেছেন: পোস্টটা স্টিকি করা হোক। সাথে আছি। যতটুকূ পারি চেস্টা করব।
২২. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:১৯
comment by: যূঁথী বলেছেন: একরামুল হক শামীম বলেছেন: শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা
পোস্ট স্টিকি করা হোক.....

সহমত পোষণ করি।
২৩. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:৩১
comment by: বি পজেটিভ বলেছেন: সামহয়ার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, পোস্টটা স্টিকি করা হোক....
২৪. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: ফারহান দাউদ বলেছেন: শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমর।
পোস্ট দেখি স্টিকি করা হয়েছে।
২৫. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: সামহোয়্যার কে ধন্যবাদ.............
২৬. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:২১
comment by: হাসিব মাহমুদ বলেছেন: অবশেষে ..
২৭. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:২১
comment by: নামহীন মানব বলেছেন: স্টিকি করা করার জন্য ধন্যবাদ............
২৮. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:২২
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: খুব খারাপ লাগলো।।। :(
২৯. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:২৩
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হয়েছে।
৩০. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: খালেক বলেছেন: আমাদের সবার উচিত একটি উজ্জল নক্ষত্রকে বাচানোর জন্য সম্মিলিত ভাবে এগিয়ে আসা ।
৩১. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: একরামুল হক শামীম এর সাথে সম্পূর্ণ একমত : "শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা
পোস্ট স্টিকি করা হোক..... "
৩২. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অসাধারণ ! ধন্যবাদ স্টিকি করার জন্য !
৩৩. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৫:০৩
comment by: রাহু০৭ বলেছেন: জানি না কি লিকব। খুব কস্ট পেলাম এই টা সুনে । তাকে সাহাজ্য করা সব ব্লগার এর উচিত ।
৩৪. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: মিসকল বলেছেন: শাশ্বত স্বাভাবিক জীবনে ফিরে আসুক
এ প্রার্থনা আমার।
৩৫. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৩
comment by: মোসতাকিম রাহী বলেছেন: শাশ্বত সুস্থ হয়ে উঠুক। আসুন আমরা হাত বাড়াই।
৩৬. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

যথারীতি দেরিতে হলেও আড়ামোড়া ভেঙ্গে ওঠার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ । কৃতজ্ঞতা ওনাদের প্রতি পোস্টটি স্টিকি করার জন্য ।

আসুন, আমাদের সংঘবদ্ধ হাতগুলোকে ভীষণ শক্তিতে রূপান্তর করি ! একজন শ্বাশত'র জন্য আমাদের সামর্থের ন্যূনতম শক্তিটুকু প্রয়োগ করি ।
৩৭. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: কিরিটি রায় বলেছেন: শাশ্বত সুস্থ হয়ে উঠুক। আসুন সকলে হাত বাড়াই। শাশ্বত স্বাভাবিক জীবনে ফিরে আসুক এ প্রার্থনা আমাদের।
৩৮. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আমাদের সংঘবদ্ধ হাতগুলোকে ভীষণ শক্তিতে রূপান্তর করি ! একজন শ্বাশত'র জন্য আমাদের সামর্থের ন্যূনতম শক্তিটুকু প্রয়োগ করি ।
৩৯. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: বিবর্ণ বলেছেন: ভালবাসা থাকল, পাশে থাকব।
৪০. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: পিটার বলেছেন: সামহয়ার ইন ব্লগের সঙ্গে বর্তমান সরকারের অনেক মিল। তবে দেরিতে হলেও কর্তৃপক্ষের বোধদয় হয়েছে এ জন্য ধন্যবাদ।
৪১. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: শিবলী নোমান বলেছেন: ব্লগের সবাইকে ধন্যবাদ শাশ্বত সত্য'র পাশে থাকার জন্য। ব্লগ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা। বিদেশ থেকে টাকা পাঠানোর বিষয়টি বিস্তারিত জানানো হবে আগামীকাল। তবে যারা ঢাকায় আছেন তারা আনিসুজ্জামান উজ্জলের সঙ্গে ০১৭১৬০০৩৯১১ এই নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা ব্যাংক অ্যাকাউন্টে না পাঠিয়ে মানি অর্ডার বা কুরিয়ারে পাঠাতে চান, তাদের জন্য নিচের ঠিকানা:

আ-আল মামুন
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাবি
মোবাইল: ০১৭১২০৬১৮০৪
অথবা
মেহেরুল হাসান সুজন
রাবি প্রতিনিধি
সমকাল, রাজশাহী ব্যুরো
১১৩/১১০ রাণীবাজার, চতুর্থতলা
বাটার মোড়, রাজশাহী
মোবাইল: ০১৭১৮১৬৯২৬৬

প্রয়োজনে আমার মোবাইল নম্বর রাখতে পারেন: ০১৭১৫১৪০১৬৬
৪২. ২৯ শে মে, ২০০৮ রাত ৮:০১
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: কর্তৃপক্ষকে ধন্যবাদ স্টিকি করার জন্য।
আমাকে মেইল করে যে কোন তথ্য জানতে পারেন-
৪৩. ২৯ শে মে, ২০০৮ রাত ৮:২২
comment by: অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: সুজন সাথে আছি
৪৪. ২৯ শে মে, ২০০৮ রাত ৯:৩৪
comment by: আসিফ রহমান বলেছেন: সাথে আছি।
৪৫. ২৯ শে মে, ২০০৮ রাত ৯:৫৪
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: সঙ্গে আছি কমরেড
৪৬. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:০০
comment by: ৈবেদশী বলেছেন: দোয়া করি তারে আল্লাহ পাক ভালা কইরা দ্যান।
৪৭. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:০৮
comment by: সবাক বলেছেন: স্টিকি করাতে ভালো লাগলো।

সত্যের জন্য দোয়া রইলো।
৪৮. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:২৯
comment by: মি শাহীন বলেছেন: আল্লাহ তুমি শ্বাশতকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। পোষ্ট টি স্টিকি করার জন্য অনুরোধ করছি।
৪৯. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৩
comment by: ছটিক মাহমুদ বলেছেন: শাশ্বত ভালভাবে বেঁচে থাক আমরা এ কামনা করি। Journalism Alumni Forum of Rajshahi University (JAFRU)' র আগামীকাল শুক্রবার ঢাকায় মিটিং আছে। আমরা গণযোগাযোগ বিভাগের পুরাতন ছাত্র হিসেবে এবং মানবিক কারণে অবশ্যই তার জন্য একটা ফান্ড তৈরির ব্যবস্থা করবো।
৫০. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৪
comment by: কালপুরুষ বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।

একজন মানুষের জীবন বাঁচাতে আমরা সবাই ঐক্যবব্ধ। আল্লাহ্ যেন শ্বাশত সত্য'র প্রতি সদয় হন- আমরা আছি পেছনে।
৫১. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৬
comment by: ফাহমিদুল হক বলেছেন: শাশ্বতবিষয়ক পোস্টটি স্টিকি হয়েছে, ভালো লাগছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ।
শাশ্বত সুস্থ হয়ে উঠুক, এই কামনা করি।
৫২. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৪৩
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: আসুন চেষ্টা করি
৫৩. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৫০
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
শ্বাশত আমার ডিপার্টমেন্টের ছোটভাই। আমি শ্বাশতর ডিপার্টমেন্টের তথাকথিত বড় ভাই। আজ পর্যন্ত ছোটভাইটাকে স্বচক্ষে দেখি নি। ছোটভাইটার অসুস্থ্যতার খবর নিতে পারি নি। সেদিন মেইলে শ্বাশত সত্যর সংবাদটা জানলাম। ছবিটা দেখলাম। কে বলে ওকে মুখোমুখি দেখি নি! ছবিতে ওর মায়াবী মুখটা দেখে মনে হলো এ তো বহুদিনের পরিচিত একটা মুখ। এ মুখটার হাসি মরতে দেয়া যায় না কিছুতেই। আমরা কি পারি না ওর হাসিটাকে ধরে রাখতে।
৫৪. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:০০
comment by: নেমেসিস বলেছেন: আমরা কয়েকজন মিলে কিছু একটা করার চেষ্টায় আছি । দেখি কতদুর কি করা যায় ।
৫৫. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:০৩
comment by: নূহান বলেছেন: শাশ্বত সুস্থ হয়ে উঠুক। আসুন সকলে হাত বাড়াই। শাশ্বত স্বাভাবিক জীবনে ফিরে আসুক এ প্রার্থনা আমাদের।
৫৬. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:১৫
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: এই পোস্টটা ভালো লাগলোনা কার সুজন ভাই? মাইনাস দিলো কে? এর নামটা জানা ভীষণ দরকার, পরে এর কাছ থেকে সাবধান থাকা যাবে।

শাশ্বত সত্য, নামটা তার চমৎকার, মানুষটাও নিশ্চয়ই।
৫৭. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৪২
comment by: ফেরদাউস আল আমিন বলেছেন: উত্তর আমেরিকাতে আমাদের ফোরামে কি ভাবে খবরটা দিতে পারি জানাবেন।
তিনটে ফোরামের সাথে আমি জড়িত।
৫৮. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৫৩
comment by: ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ
৫৯. ৩০ শে মে, ২০০৮ রাত ১২:১৬
comment by: তানভীর মোর্শেদ বলেছেন: পাশে থাকতে চাই.....
৬০. ৩০ শে মে, ২০০৮ রাত ১২:৫৮
comment by: অপ বাক বলেছেন: কতৃপক্ষকে ধন্যবাদ।
৬১. ৩০ শে মে, ২০০৮ রাত ১:৫০
comment by: দস্যু বনহুর বলেছেন: কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
৬২. ৩০ শে মে, ২০০৮ রাত ২:০১
comment by: মানবী বলেছেন: শাশ্বত সত্যর জন্য শুভকামনা।

মেহেরুল হাসান সুজন, ডাচ বাংলা ব্যংকের এ্যাকাউন্টটির যে কোন শাখাতেই সাহায্য জমা দেয়া যাবে কিনা জানাবেন। যদি তা না হয়, ঢাকার কোন ব্যাংকের এ্যাকাউন্ট নম্বর পেলে অধিকাংশজনের সুবিধা হতো।


প্রবাসীরা কেউ দয়াকে শাশ্বত সত্যর জন্য পে-পল এ্যাকাউন্ট খুললে, অনেক বেশি অংশগ্রহন সম্ভব হবে।

পোস্টের জন্য ধন্যবাদ। কতৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি স্টীকি করার জন্য।



৬৩. ৩০ শে মে, ২০০৮ রাত ২:২৮
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: যত বারই ছবিটাকে দেখছি ততবারই খারাপ লাগছে।
৬৪. ৩০ শে মে, ২০০৮ রাত ২:৪০
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি যদি অনুমতি দেন তাহলে প্যাচালীতে এই লেখাটিকে পোস্ট করতে পারি সুমন ভাই।।।
৬৫. ৩০ শে মে, ২০০৮ রাত ২:৪৩
comment by: মহাকাল বলেছেন:
কথা না বাড়িয়ে সবার উচিত সাহায্যের হাত বাড়ানো
৬৬. ৩০ শে মে, ২০০৮ রাত ৩:২৭
comment by: রাহা বলেছেন: আমরা কি এই ব্লগের সব ব্লগাররা মিলে একটা ফান্ড করে সেটা পাঠাতে পারি?? কোন একজনকে একটু উদ্যোগী হতে হবে..........
৬৭. ৩০ শে মে, ২০০৮ সকাল ৭:৪৫
comment by: মিছা কথা বলেছেন: কে আবার মাইনাস দেই এই পোস্টে। দিলে বলেকয়ে দেবেন, গোপনে দরকার কি ?
৬৮. ৩০ শে মে, ২০০৮ সকাল ৮:১৩
comment by: সপ্নচারী বলেছেন: রাহা বলেছেন: আমরা কি এই ব্লগের সব ব্লগাররা মিলে একটা ফান্ড করে সেটা পাঠাতে পারি?? কোন একজনকে একটু উদ্যোগী হতে হবে.........সহমত পোষন করছি।বিডেশ থেকে কিভাবে পাঠানো যাবে সেটা ও জানার অপেক্ষা করছি
৬৯. ৩০ শে মে, ২০০৮ সকাল ১১:৩০
comment by: মাহিরাহি বলেছেন: শাশ্বত আমাদের অনুপ্রানিত করুক
৭০. ৩০ শে মে, ২০০৮ দুপুর ১:১৩
comment by: এফ আই দীপু বলেছেন: শ্বাশত'র জন্য আমরা কি একটা ফান্ড করতে পারিনা। দোয়ার পাশপাশি তার চিকিৎসার জন্য টাকাতো লাগবে। আমরা কি এমন একটা উদ্যোগ নিতে পারিনা?
৭১. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: নাজ বলেছেন: দুঃখ হচ্ছে অনেক। কিন্তু, দুঃখ প্রকাশ করে কি হবে? দুঃখ গুলো খুব কম মানুষই বুঝে। আর বুঝলেও সেটা দিয়ে শাশ্বত সত্যের কোন উপকার হবে বলে মনে হয়না। তাই অনুভুতিটা নিজের মাঝেই রেখে দিলাম। তারচেয়ে বরং কথা দিলাম... যথাসাধ্য চেষ্টা করবো সর্বোচ্চ সাহায্য করার।

যেহেতু আমি সামহোয়ারইন’এ রেগুলার না, তাই প্রত্যু ভাইয়া’র কাছে একটা অনুরোধ রেখে গেলাম...
“একটু কষ্ট করে আমাকে শুধু জানাবেন যে, কখন কিভাবে সাহায্য করা লাগবে”।

ইনশাল্লাহ্‌ আমাকে সেখানে উপস্থিত পাবেন!
৭২. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: মানবী এবং অন্য সবার জন্য জানাচ্ছি, ডাচ বাংলা ব্যাংকের যেকোন শাখা থেকেই ওই অ্যকাউন্ট নাম্বারে টাকা পাঠানো যাবে।

তাজুল ইসলাম মুন্নাকে জানাচ্ছি, লেখাটি এরইমধ্যে প‌্যাচালীতে পোস্ট করা হয়েছে। ধন্যবাদ।

সবাইকে ধন্যবাদ।
৭৩. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: হুমমম.......


এখন ওনার অবস্থা কি?
৭৪. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: নিসর্গ পথিক বলেছেন: আমরা পাশে আছি.....সবার একটু আন্তরিক সহযোগিতাই যথেষ্ট...
৭৫. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: লিপিকার বলেছেন: পাশে আছি.........
৭৬. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১০
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: সবার সহযোগিতায় উনি সুস্থ হয়ে উঠবেন..........সে প্রত্যাশা করি।
৭৭. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: অ্যামাটার বলেছেন: আমার মনে হয় ইন্ডিভিজ্যুয়ালি সকলে সাহায্য করলেও এরচেয়ে বরং ভাল হবে, আপনারা , তার সহপাঠিরা যদি কোন চ্যারিটি কনসার্ট বা আন্তর্জাতিক তারকাদের নিয়ে কোন ক্রিকেট বা ফুটবল ম্যাচ আয়োজন করেন, তাহলে হয়ত এরচেয়ে বেশী কিছু করা যেত, কারণ এখন যা করলে তহবিল টা বাড়ানো যায়, তাই করা উচিৎ।
৭৮. ৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩০
comment by: সততার আলো বলেছেন: আপনার চেষ্টার জন্য ধন্যবাদ। সবার এগিয়ে আসা প্রয়োজন।
পোষ্ট স্টিকি করার অনুরোধ করছি।
৭৯. ৩০ শে মে, ২০০৮ রাত ৯:৫৭
comment by: কিসলু বলেছেন: +
৮০. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:২৪
comment by: মাইনুল বলেছেন: প্রবাসী ব্লগাররা নিজ নিজ দেশে একজন কে প্রতিনিধি নির্বাচন করে তাকে কিছু দিলে ভাল হবে। পাউন্ড বা ডলারে অল্প ও বাংলাদেশের জন্য টাকা।
আর বাংলাদেশে ও ফান্ড রেইস করা উচিত। এর জন্য বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন।
পোস্টের জন্য ধন্যবাদ।
৮১. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:৫৪
comment by: শফিকুল বলেছেন: স্টিকি করা থাক।
৮২. ৩০ শে মে, ২০০৮ রাত ১১:১৬
comment by: নাঈম বলেছেন: সাথে আছি , নিজের সামর্থ্য অনুযায়ী, যতটুকু সম্ভব।

শ্বাশত-র জন্য অফুরন্ত শুভকামনা রইল।
৮৩. ৩০ শে মে, ২০০৮ রাত ১১:৪৯
comment by: উদভ্রান্ত বলেছেন: সুজন,আিম ইমন।APEE_RU.তোমার এই পোস্ট টার সাথে আমিও একমত।আর আমি ওকে সরাসরি দেখেছি-অনেকদিন ছচন্তা করেছি ও কে? যাই হোক দেখ কিছু করা যায় কিনা... আর ক্যাম্পাস খুললে কিছু একটা করার চেষ্টা করা যাবে মনে হয়।
ভালো থাকো......
৮৪. ৩১ শে মে, ২০০৮ রাত ২:০২
comment by: মনচাষা বলেছেন: শাশ্বত স্বাভাবিক জীবনে ফিরে আসুক
এ প্রার্থনা আমার।
৮৫. ৩১ শে মে, ২০০৮ রাত ২:০৬
comment by: দরদী নজরুল বলেছেন: শাশ্বত সুস্থ হয়ে উঠন, আবার ব্লগে ফেরত আসুন।
৮৬. ৩১ শে মে, ২০০৮ রাত ৩:৪৭
comment by: পলাশ রহমান বলেছেন: আল্লাহ, তার মঙ্গল করুন, সুস্থ করুন।
৮৭. ৩১ শে মে, ২০০৮ ভোর ৪:৪১
comment by: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের সবার আন্তরিকতা থাকলে শাশ্বত অবশ্যই সুস্থ হবে। পোস্টের জন্য ধন্যবাদ।
৮৮. ৩১ শে মে, ২০০৮ সকাল ৮:৫৩
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমাদের সবার উচিত একটি উজ্জল নক্ষত্রকে বাচানোর জন্য সম্মিলিত ভাবে এগিয়ে আসা ।
৮৯. ৩১ শে মে, ২০০৮ সকাল ৯:৪২
comment by: চন্দন বলেছেন: কর্তৃপক্ষকে ধন্যবাদ অবশেষে স্টিকি করার জন্য..
৯০. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:০০
comment by: মেহদী বলেছেন:
সতর্কতা সকেলর কামনা করিছ
নতুন পোস্ট পড় লিংক
http://www.somewhereinblog.net/blog/Mehdiblog
৯১. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:১২
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: সাথে আছি।
৯২. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: শিবলী নোমান বলেছেন: সঙ্গে থাকার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। কিন্তু আসলে এখন শাশ্বত সত্য'র জন্য লেখার পাশাপাশি টাকা জোগাড় করা জরুরি। বিভিন্ন দেশে যারা আছেন তারা সুনির্দিষ্টভাবে নিজেদের সংগৃহীত অর্থ দিতে চাইলে কীভাবে হলে সুবিধা হয়, তা জানান। আমরা সেই ব্যবস্থা করছি। আর ঢাকায় আমার জানা মতে, ব্লগাররা অনেকেই একে অপরের পরিচিত। তারা একসঙ্গে অনেকে বিভিন্নভাবে বসেন। তাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি উদ্যোগ নিয়ে অর্থ সংগ্রহ করে অ্যাকাউন্টে জমা দেন কিংবা অন্য কোনো উপায়ে পাঠানোর ব্যবস্থা করেন, তাহলে কৃতজ্ঞ হবো।

ছটিক ভাই, আপনারা শিগগির উদ্যোগটা নেন। জানা মতে, অনেকেই আছেন একসঙ্গে। সবাই মিলে কাজটা করেন।

উদভ্রান্ত, ধন্যবাদ। ক্যাম্পাস খুলতে খুলতে অনেক দেরি হয়ে যেতে পারে। আপনার ভাবনার সুবিধার্থে তথ্যটা দেয়া জরুরি মনে করলাম।
৯৩. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: শিবলী নোমান বলেছেন: ফাহমিদ স্যারদের প্রতি অনুরোধ, ঢাবিতে আপনারা বিষয়টি নিয়ে একটা উদ্যোগ নেন।

অ্যামাটার ও মাইনুল, প্রস্তাবের জন্য ধন্যবাদ। বিষয়টি ভাবা হচ্ছে। পাশাপাশি আমরা সবার কাছ থেকে ব্যক্তিগত সহযোগিতাও কামনা করছি।
৯৪. ৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০০
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শাশ্বত'র জন্য আমাদের পরিকল্পনা... ব্লগারদের অংশগ্রহণ কাম্য Click This Link লিংকটা ফলো করার জন্য অনুরোধ করছি
৯৫. ৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: মাহমুদ সুফল বলেছেন: ইনশাল্লাহ্‌ শ্বাশত সত্য বেচে উঠবে। তার জন্য শুভ কামনা। সেই সাথে আমার লিখা একটি মানবিক সাহায্যের আবেদন এ সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সাহায্য প্রার্থণা করছি।
৯৬. ৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: সবুজমিয়া বলেছেন: শ্বাশত র জন্য শুভকামনা

৯৭. ৩১ শে মে, ২০০৮ রাত ৮:০৪
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: শাশ্বত সত্যর বর্তমান অবস্থা:
সে বর্তমানে বিছানাগত। হাঁটাচলা করতে পারেনা। আগামী ২১ জুন ওকে ভ্যালোরে নিয়ে যাওয়া হবে। ২৭ জুন সেখানে ওর মেডিক্যাল চেকআপ করা হবে।
৯৮. ৩১ শে মে, ২০০৮ রাত ৯:৫৩
comment by: মাহবুব সুমন বলেছেন: আছি
৯৯. ৩১ শে মে, ২০০৮ রাত ১০:২৩
comment by: নেমেসিস বলেছেন: ভ্যালোরের ভ্যালোর হসপিটাল না বাঘায়াম ফিজিওথেরাপি ইন্সটিটিউট ? বাঘায়াম ফিজিওথেরাপি ইন্সটিটিউট এ ছিলাম একমাস একসময় । খুব ভাল ওখানকার ট্রিটমেন্ট ।
১০০. ৩১ শে মে, ২০০৮ রাত ১০:৩৩
comment by: মুকুল বলেছেন: শ্বাশত'র জন্য শুভকামনা...
১০১. ৩১ শে মে, ২০০৮ রাত ১১:০৫
comment by: লুলুপাগলা বলেছেন: স্টিকি থেইকা সরাইলে মডুদের খবর আছে!!!
১০২. ০১ লা জুন, ২০০৮ সকাল ১১:১০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভকামনা
সাথে আছি
১০৩. ০১ লা জুন, ২০০৮ সকাল ১১:২১
comment by: অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: শাশ্বত'র জন্য লড়াই চলবে।+
১০৪. ০১ লা জুন, ২০০৮ সকাল ১১:২৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বন্ধুরা ...

একটা ফাউণ্ডেশন করার আগ্রহ আমাদের অনেক দিনের। তারই ধারাবাহিকতায় আমরা কয়েকজন উদ্যোগি হয়েছি আপনাদের সুবিধার জন্য... আমাদের উদ্যোগের পাশাপাশি... আপনাদের জড়িয়ে আগাতে চাইছি। অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন.. কোথায় পৌছাবেন আপনাদের সহযোগীতার ছোয়া। তাই আপনাদের জন্য

আমারা যা করতে চাই:
১. ঢাকার বিভিন্ন জায়গায় বসবাসরত ব্লগারদের ঠিকানা আপনাদের সুবিধার জন্য তুলে দেয়া। যাতে দ্রুত কমিউনিকেট করতে পারেন।
মিরপুর: ব্লগার মিলটন : +৮৮০১৭১৩৩৬১৭৮৬/ব্লগার নেমেসিস : +৮৮০১৭২০৩৮৬৫৬৬
উত্তরা: ব্লগার ক্যামেরাম্যান : +৮৮০১৯১২০৪৩৫৩০
বনানী+গুলশান: ব্লগার কালপুরুষ দা : +৮৮০১৭১১৮১৩৩২৬
আজিজ সুপারমার্কেট এর কোন ব্লগার এর অংশগ্রহণ কামনা করছি... বিশেষ করে রাহা ভাই কৈ?
.................................................................................
শ্যামলী+ধানমন্ডি: ব্লগার প্রত্যু : +৮৮০১৭১৩০৪৫৪৯১

২. দেশের বাইরে থেকে কেউ এগিয়ে আসতে চাইলে। ঢাকার একটা ব্যাংক একাউন্ট নম্বর সুইফট কোড সহ প্রদান। যেখানে আপনার টাকা জমা হবে। এবং ব্লগে যদি আপনি বলে যান এমাউন্টটা তাহলে একাউন্ট চেক করে স্বীকারোক্তি তথ্য প্রদান।
একাউন্ট নম্বর:
ক.
Name of Account : MD SHAFIQUL ISLAM CHOWDHURY
Bank Account Number : 01-2525712-01
SWIFT Number : SCBLBDDX
Name of Bank and Address : Standard Chartered Bank
Name of Branch : Dhanmondi Branch
Address : House No 37. Road No. 2, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh
Fax : 880-2-9560377

খ.
কেউ যদি ওয়েস্টার্ণ ইউনিয়নের (WESTERN UNION) মাধ্যমে টাকা পাঠাতে চান:
Account Name: Md. Shafiqul Islam Chowdhury
Savings Account Number: 5077
UTTORA BANK LTD.
Shyamoli Brnach; Dhaka


৩. সকল তহবিল একত্রিত করে কোন একদিন নিজ নিজ খরচে (কেউ যদি যেতে ইচ্ছুক থাকে) শাশ্বত'র হাতে তুলে দেয়া।

যারা নিজ খরচে যারা রাজশাহী যেতে ইচ্ছুক:
১. ব্লগার প্রত্যু
২. ব্লগার নেমেসিস
৩. যদি আরো কেউ যেতে চায় (নিজ খরচে)

যারা মেইল করতে চান:

পোস্টের লিংক: Click This Link
১০৫. ০১ লা জুন, ২০০৮ সকাল ১১:৪১
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: ধন্যবাদ, প্রত্যুৎপন্নমতিত্ব। এগিয়ে যান সঙ্গে আছি।
১০৬. ০১ লা জুন, ২০০৮ দুপুর ১:৩৪
comment by: মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন: এই লেখাটি স্টিকি পেতে অনুরোধের ঝড় বয়ে গেছে। কর্তৃপক্ষ লেখাটি স্টিকি করেছে। ধন্যবাদ কর্তৃপক্ষ।
এখন প্রয়োজন সার্মথ্য অনুযায়ী শ্বশ্বতের পাশে দাড়ানো।
সুজন খুব ভালো ছেলে ওর একটা সুন্দর মন আছে। মানুষের পাশে দাড়ানোর। জানি না কতটুকু হেলপ করতে পারব। তবে এটা ঠিক এই আহবানে সাড়া দিয়ে শ্বশাত পাশে কেউ দাড়ারে শ্বশত হয়ত বেচে যেতে পারে। শ্বশত বেচে থাকুক। সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে।
১০৭. ০১ লা জুন, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন: সরি।
শাশ্বত বানানটা লিখতে গিয়ে ভুল করে ফেললাম।
১০৮. ০১ লা জুন, ২০০৮ দুপুর ২:১২
comment by: মামুন বাংলা বলেছেন: আসলে কী বলবো! এই সামান্য টাকা আমরা সবাই একটু হাত বাড়ালেই হয়ে যায়। আগামি মাসে দেখি! আজকাল যা দশা বাজারের তাতে সবারই হাত পাতার দশা!
শুভ কামনা রইলো। শাশ্বত হোক শাশ্বত!(....)
১০৯. ০১ লা জুন, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: রবিউলকরিম বলেছেন: ভাই অনুগ্রহ করে কবি সমুদ্র গুপ্তের সাহায্যের জন্য একটা পোস্ট দিন।
১১০. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
নানা কারণে খুব বিক্ষিপ্ত ছিলাম এই কয়দিন । পোস্টটা অনেক দেরীতে দেখলাম ।

আছি !
১১১. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: আপডেট:

শাশ্বত'র শরীরের বাম দিকের জয়েন্টগুলো ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ছে। ও বিছানা ছেড়ে উঠতে পারছেনা। হাঁটাচলা বন্ধ।
১১২. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: স্টিকি থেকে পোস্ট খানা চলে গেছে। কিন্তু আমরা কি শাশ্বতকে এভাবে চলে যেতে দেব পৃথিবী থেকে?
১১৩. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:১২
comment by: ইরতেজা বলেছেন: সাথে আছি।
১১৪. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: মীতু বলেছেন: মেহেরুল হাসান সুজন বলেছেন: স্টিকি থেকে পোস্ট খানা চলে গেছে। কিন্তু আমরা কি শাশ্বতকে এভাবে চলে যেতে দেব পৃথিবী থেকে?


না আমরা শ্বাশ্বতকে এভাবে চলে যেতে দিব না।

আছি আপনাদের সাথে।

 

 


মেহেরুল হাসান সুজন। Man Of Bogra। জন্ম ১৩ ডিসেম্বর। মৃত্যু খুব কাছে। ই-মেইল- sujonmc@gmail.com. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ