'ধর, ধর শিবির ধর-ধরে ধরে জবাই কর,
ধর ধর লীগ ধর-ধরে ধরে জবাই কর।'
এমন শ্লোগান দিচ্ছে যারা
কণ্ঠ উঁচিয়ে,
তারাই দেখি মারছে মানুষ
আস্ত খুঁচিয়ে।
এরাই নাকি সোনার ছেলে
কলম ছাপিয়ে,
অস্ত্র নিয়ে 'শত্রু গায়ে'
পড়ছে ঝাপিয়ে।
ন্যায়ের বুলি ছুড়ছেন যেই
নেত্রী এবং নেতা,
বলেন তারাই-' অস্ত্রটি ধর
নইলে যাবে জেতা?'
নেতার কথায় কেউবা নামে
জিহাদী তুণ হাতে,
কেউবা আবার 'মৌল' মারার
শক্তিটা পায় তাতে।
জিহাদ এবং লড়াইটা আজ
বদলে দিলো নাম,
'লীগের ছেলে' 'শিবির সেনা'
এতেই বেজায় দাম।
সেই দামেরই বড়াই করে
চলছে বোমা-গুলি,
ঝড়ছে খুন, পুড়ছে খাতা
উড়ছে মাথার খুলি।
রক্ত যতো খুলি যতো
তত্ত বড়ো নেতা,
করছে বড়াই-'আমার গোলায়
আজ হয়েছে জেতা।'
রাজনীতিটা এমন করে
শিক্ষা নিলো কেড়ে,
আর কী হবে ভার্সিটিতে
দাওনা এবার ছেড়ে।
রাজনীতি পাঠ চলবে যদি
আমরা তবে যাই,
নেতা হবার খায়েশ যাদের
তারাই ওড়াক ছাই।
ছবি পরিচিতি: ১১ মার্চ ২০০৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ সংগঠনকে ধাওয়া করছে একটি সংগঠন। চলছে শ্লোগান-'ধর, ধর, ওমুক ধর-ধরে ধরে জবাই কর।'
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।