ঢেউটা আমায় দাও
তুমি আমার প্রত্যাশা আর বুক জুড়ানো দাবি।
ছয়টি বছর একলা থাকা তোমার জন্যে থাকি
নদীর বুকের ঢেউটা দিয়ে তোমার ছবি আঁকি।
যতই দেখি হাজার মেয়ে যতই কথা বলি
তোমায় শুধু পাবার জন্যে সকাল-বিকাল জ্বলি।
নেই তো আমার হাজার টাকা নেই কোন চালচুলো
দেবার মধ্যে পারব দিতে বুকের কান্নাগুলো।
নদীর যেমন কান্না আছে সঙ্গে আছে আশা
আমার বুকের কান্নাগুলোর তেমনি ভালোবাসা।
সেইটুকু সব যতন করে তোমার জন্যে রাখা
নদীর জলের মতই তাতে আমার সোহাগ মাখা।
সেই সোহাগই নাও যদি গো আমায় তুলে নাও
নদীর মতো আমার বুকে জীবন তরী বাও।
নদীর যেমন একটা মালিক অন্য সবাই কূলে
জীবন আমার বাঁধবে চরে যাওগো যদি ভুলে।
নদীর বুকে জাগলে গো চর মাঝির ভাঙে বুক
অন্য ঘরে থাকবে তুমি আমার হারায় সুখ।
দুঃখ বলি সুখটা বলি আমার সবই তুমি
কেমনে রবে অন্য ঘরে আমায় হাজার চুমি।
তাইতো বলি লক্ষী আমার আমায় বুকে নাও
যতই জাগুক চরের বালি ঢেউটা আমায় দাও।
যদি না পাই ঢেউটা তোমার আমার জীবন ভর
নদীর মত আমার বুকেও জাগবে বিশাল চর।
সেই চরেতে হারিয়ে যাবে আমার ভালোবাসা
হারিয়ে যাবে বালির তোড়ে স্বপ্নগড়ার আশা।
১৭ মে ২০০৯
পদ্মা, রাজশাহী।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।