আমার প্রিয় পোস্ট

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

সংসদে যাও ফিরে

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

শেয়ারঃ
0 0 0

থলি ভরে ভোটটা দিলাম তাইতো হাঁকাও গাড়ি,
তাকাও না সেই সংসদে আজ যা দিলো এক বাড়ি।

নামের পাশে এমপি খেতাব ব্যানারটা বেশ বড়ো,
তার সামনে দাঁড়িয়ে তুমি তপ্ত ভাষণ ছাড়ো।

কিন্তু তোমার কাজটা ছিলো পার্লামেন্টে বসে,
নিজ এলাকার পাওনা-দাবি করবে আদায় কষে।

পাওনা তুমি নিজেরটা ঠিক আদায় করে নিলে,
নিজ এলাকার মানুষকে ভাই নয় মাসে কী দিলে?

উদ্বোধন আর তদবিরিতে কাটছে তোমার বেলা,
এমপিগিরি নয়তো রে ভাই চোর-পুলিশের খেলা।

বাড়ি পেলে গাড়িও আছে তবুও তুমি নাই,
সংসদটা বলছে বুঝি এবার নিভে যাই।

থাকতে সময় ঝাঁকিয়ে শরীর সংসদে যাও ফিরে,
হারিয়ে যাবে এমপি খেতাব বঞ্চিতদের ভিড়ে।


খবর: ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সবাইকে নিয়মিত সংসদে থাকতে বললেন, সমকাল, ১৩ অক্টোবর ২০০৯।

ছবি: গুগল থেকে নেয়া।

 

প্রকাশ করা হয়েছে: আমার ছড়া  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯১৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মেহেরুল হাসান সুজন। Man Of Bogra। জন্ম ১৩ ডিসেম্বর। মৃত্যু খুব কাছে। ই-মেইল- sujonmc@gmail.com. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ