আমার প্রিয় পোস্ট
- শেষ পর্যন্ত জামাতের মুখোশ খুলে দিলো যেই ভিডিওটি - মৌসুম দাশ
- কার্টুনিস্ট আরিফের জেল এবং আগের একটি পোস্ট - মেহেরুল হাসান সুজন
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রান্ত সাংবাদিকতা - ঘৃণা
- জেনে নেই বাংলাদেশের সকল ব্যাংকের টুক-টাক সকল তথ্য ( ওয়েব এড্রেসসহ) - রাকা ও আমি
- উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী। - দুর্ধর্ষ বেদুইন
- পদ্য নয়, যদিও পদ্যের মতো: এক আল্লাহ ধারণার ফ্যালাসি - আ-আল মামুন
- ব্লগে প্রকাশিত আমার ৫১ ছড়া (সেপ্টেম্বর ২০০৬-জানুয়ারি ২০০৯) - মেহেরুল হাসান সুজন
- ক্ষণিকের রাজশাহীতে বিস্তর মুহুর্তগুলি - মিলটন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- শাশ্বত'র জন্য রাজশাহী যাওয়া অত:পর আমার দালাল উপাধি... - মেসবাহ য়াযাদ
- শাশ্বতকে দেখে এলাম আজ - মেহেরুল হাসান সুজন
- হে মহান দীপু কৃপা করো মোদের (বেশ কয়েকজন ব্লগারের অনুরোধে কমেন্টগুলো মুছে দেয়া হলো) - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
হায়রে সাধের দিনবদল
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
কোন জংলায় রইলা পড়ে
হায়রে সাধের দিনবদল,
রাত্রি-সকাল রইলো একই
হইলো পদের রদবদল।
যে হাত ছিলো চাঁদার এবং
যে হাত ছিলো বখরাতে,
সে হাত ছেড়ে অন্য হাতেই
নাচছে আগের গোখরাতে।
আগের মতো এই গোখরাও
তুলছে ভয়াল বিষফণা,
এই বদলের জন্যে বুঝিই
এততো কঠিন দিনগণা?
বদল শুধুই ঘড়ির কাঁটায়
এবং টাকার থলেতেই,
দিনবদলের শ্লোগান বুঝি
যাচ্ছে আগের জলেতেই।
নতুন করে দিনবদলের
ইশতেহারে চোখ রাখো,
নিজের মাথার চুল ছিড়ে নাও
নয়তো লাজে মুখ ঢাকো।
রাজশাহী, ০৬ নভেম্বর ২০০৯।
ছবিটি গুগল থেকে নেয়া।
প্রকাশ করা হয়েছে: আমার ছড়া বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














