আমার প্রিয় পোস্ট

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

শাশ্বত সত্যকে বাঁচাতে হলে...

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৯

শেয়ারঃ
0 0 0

এই ব্লগে শাশ্বত সত্য একটি অতি পরিচিত নাম, আপনাদের ভালোবাসা। এই ব্লগ আমাদের শাশ্বত সত্যকে করে দিয়েছে আপনাদের সবার। মরণব্যাধি এনকাইলোজিং স্পন্ডিলাইটিস দীর্ঘদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে সপ্রতিভ এই ছেলেটিকে। তাঁকে বাঁচাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যখন শপথ গ্রহণ করেছিলো গত বছর; সেসময় সেই শপথে অংশ নিয়েছিলেন এই ব্লগের অসংখ্য আপনজন ও দেশে অসংখ্য মানুষ। তাদের সবার সহযোগিতায় যোগাড় হয়েছিলো শাশ্বত সত্য'র প্রথম পর্যায়ের চিকিৎসা ব্যয়।

আপনারা জেনে খানিকটা আনন্দ পাবেন যে, শাশ্বতর প্রথম পর্যায়ের চিকিৎসা বেশ সফলতার সঙ্গেই সম্পন্ন হয়েছে। এরপর আবার থমকে যেতে হয়েছে আমাদের। যে অর্থ সংগ্রহ হয়েছিলো তা প্রায় নিঃশেষ প্রথম পর্যায়ের চিকিৎসাতেই। সেই থেকে থমকে আছে শাশ্বতর বাকি চিকিৎসাও।

কিন্তু আমরা তো শপথ নিয়েছিলাম শাশ্বতকে বাঁচানোর। তাই আজো থামিনি আমরা। গত ১৫ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গ্যালারিতে আমরা বিভাগের পক্ষ থেকে শুরু করেছি তিনদিনের চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম দিন ২টি ও আজ ১৬ ডিসেম্বর ৪টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। ১৭ ডিসেম্বর প্রদর্শিত হবে আরো দুটি।

আমরা হতাশ হইনি এই দেখে যে, আজো কারো ভালোবাসা ম্লান হয়নি শাশ্বতর জন্য। প্রতিটি চলচ্চিত্রে এত দর্শক সমাগম হয়েছে যে, স্থান সংকুলানের অভাবে অনেককে চলচ্চিত্রের টিকিট দেয়া সম্ভব হয়নি।

এখানেই সব অর্থ যোগাড় হবে না। ওর পরবর্তী চিকিৎসার জন্য দরকার আরো প্রায় ২০ লাখ টাকা। তাই জানুয়ারিতে বড় তারকাদের আয়োজনে বড় একটি কনসার্টের প্রম্তুতি চলছে। সেইসঙ্গে দরকার আরো সহায়তা। আমরা আবারো চেয়ে আছি আপনাদের দিকে। তাই এখনো সচল আছে শাশ্বতকে সহায়তা করার দুটো ব্যাংক হিসাব। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের শপথ রক্ষা করতে সক্ষম হবো সবার সহযোগিতায়, যে কোন মূল্যে বাঁচাবোই শাশ্বত সত্যকে।

সহায়তা পাঠনোর ঠিকানা: ১. শাশ্বত চিকিৎসা সহায়তা অ্যাকাউন্ট নম্বর: ৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজাহী। ২. Saswota Chikitsa_Sohayota' AC no: 135-101-33705, Swift Code: DBBL BD DH 100, Dutch-Bangla Bank Lomited.

 

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমরা কখনোই তার এমন অবস্থা দেখতে চাইনা।
আসুন আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সমস্যাকে মোকাবেলা করি।

**
শাশ্বত সত্য এর লিংকটা পোষ্টে দিলে ভাল হত।
২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৩
মিলটন বলেছেন: সুজন,

শ্বাশত বেঁচে থাকবে। থাকতেই হবে।

আমি এখন রাজশাহীতে। প্রচন্ড ব্যাস্ত সময় কাটাচ্ছি পারিবারিক কিছু কারণে। একটু সময়ও বের করতে পারছি না জিরো পয়েন্টে দিকে যাওয়ার মত। তবু চেষ্টায় আছি। সময় বের করতে পারলে ফোন দিবো।

@এস.কে.ফয়সাল আলম
একসময়ে শ্বাশতর নামে একটা বড় ক্যাম্পেইন করা হয়েছিল এই ব্লগের মাধ্যমে। এছাড়া অন্য মাধ্যমও ছিল। পুরানো পাতা গুলো ঘাটলেও আপনি পাবেন।
৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
আলিম আল রাজি বলেছেন: comment by: এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমরা কখনোই তার এমন অবস্থা দেখতে চাইনা।
আসুন আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সমস্যাকে মোকাবেলা করি।
৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৬
মাছুমুল বলেছেন: শাশ্বত আবার আমাদের মাঝে ফিরে আসবে । আশাকরি আমাদের ব্লগার ভাইয়েরা সবাই এগিয়ে আসবে ।
৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩
মেহেরুল হাসান সুজন বলেছেন: আমরা আপনাদের পাশে পেলেই পূর্ণ করবো শপথ-এটা আমাদের বিশ্বাস।
মিলটন ভাই, কাল ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনীতে এলে আমাদের ভালো লাগতো।
৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
এস বাসার বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো। কারো এরকম থেমে যাওয়া মেনে নয়া যায়না। শাশ্বত সত্য আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। অর্থের অভাবে সে মরতে পারেনা।
৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
নাঈম বলেছেন: শাশ্বত পূর্ণ সুস্থ হয়ে উঠুক, এই কামনা করি।
৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
মেহেরুল হাসান সুজন বলেছেন: আমাদের কামনা, আমদের স্বপ্ন সুস্থ শাশ্বতকে দেখা।
৯. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১১
অসীম পাল বলেছেন: শাশ্বত আবার ফিরে আসুক সুস্থ হয়ে---- পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট আমার এই প্রার্থনা।

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মেহেরুল হাসান সুজন। Man Of Bogra। জন্ম ১৩ ডিসেম্বর। মৃত্যু খুব কাছে। ই-মেইল- sujonmc@gmail.com. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ