আমার প্রিয় পোস্ট
- শেষ পর্যন্ত জামাতের মুখোশ খুলে দিলো যেই ভিডিওটি - মৌসুম দাশ
- কার্টুনিস্ট আরিফের জেল এবং আগের একটি পোস্ট - মেহেরুল হাসান সুজন
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রান্ত সাংবাদিকতা - ঘৃণা
- জেনে নেই বাংলাদেশের সকল ব্যাংকের টুক-টাক সকল তথ্য ( ওয়েব এড্রেসসহ) - রাকা ও আমি
- উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী। - দুর্ধর্ষ বেদুইন
- পদ্য নয়, যদিও পদ্যের মতো: এক আল্লাহ ধারণার ফ্যালাসি - আ-আল মামুন
- ব্লগে প্রকাশিত আমার ৫১ ছড়া (সেপ্টেম্বর ২০০৬-জানুয়ারি ২০০৯) - মেহেরুল হাসান সুজন
- ক্ষণিকের রাজশাহীতে বিস্তর মুহুর্তগুলি - মিলটন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- শাশ্বত'র জন্য রাজশাহী যাওয়া অত:পর আমার দালাল উপাধি... - মেসবাহ য়াযাদ
- শাশ্বতকে দেখে এলাম আজ - মেহেরুল হাসান সুজন
- হে মহান দীপু কৃপা করো মোদের (বেশ কয়েকজন ব্লগারের অনুরোধে কমেন্টগুলো মুছে দেয়া হলো) - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
ফাঁস করেছে ফাঁস
২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪১
ফাঁস করেছে প্রশ্ন ওরা
ফাঁস করেছে ফাঁস,
মন্ত্রী-সচিব অফিস ঘরে
কাটছে বসে ঘাস।
খুড়তে কেঁচো বেরিয়ে এলো
কিলবিলানো সাপ,
এখন সবার টনক নড়ে
চেঁচায় বাপরে বাপ।
ফাঁসের সাজা ফাঁস কি হবে
কেউ জানেনা কেউ,
ওদের নাকি বাঁচিয়ে দেবে
সব ক্ষমতার ঢেউ।
ওদের জালে বগলদাবা
চাকরি যাদের আজ,
তাদের ধরে দাও সাজিয়ে
ক্লিব লিঙ্গের সাজ।
দুদিন পরেই আরেকখানি
চাকরি নামের খেল,
এই খেলাতে ফাঁস করতে
চুঁইছে নাকি তেল।
সেই তেলকে কন্টেনারে
তুলতে যদি পারো,
শুক্রবারে তবেই ঘরে
প্রশ্নপত্র ছাড়ো।
নইলে আবার ফাঁসের তোড়ে
মেধার গলায় ফাঁস-
পড়বে এবং কাটতে হবে
অশ্ব-হাতির ঘাস।
রাজশাহী, ২৫ জুলাই ২০১০।
(প্রসঙ্গ : চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস)
প্রকাশ করা হয়েছে: আমার ছড়া বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনার ইচ্ছাকে লাল সালাম।
লেখক বলেছেন: আমিও।
ধন্যবাদ সহ প্লাস++++++++++++এর বন্যা
লেখক বলেছেন: ভেসে গেলাম...
রাজসোহান বলেছেন:
+
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















Click This Link