আসসালামো আলাইকোম।
প্রিয় ব্লগার ভাইয়া আর আপুনিরা, কেমন আছ তোমরা? আজ একটা মজার খবর দেবো তোমাদের। খবরটি শুনে তোমরা সবাই খুশি হয়ে যাবে। খবরটি হলো, আমার একটি বই প্রকাশিত হয়েছে। গল্পের বই। বইটির নাম রেখেছি- `ছোট আপুর বিয়ে'। জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া ৭টি গল্প নিয়ে করা হয়েছে এই বইটি। এতে রয়েছে দারুন মজাদার এবং হাসি ও আনন্দের গল্প। বইয়ের ব্যাপারে একজন বিশিষ্ট শিশুসাহিত্যিক মন্তব্য করেছেন যা বইয়ের প্রচ্ছদের ভেতরের পাতায় রয়েছে।
আমি মহান আল্লাহ্ তাআলাকে শোকরিয়া জানাই। আর ধন্যবাদ জানাই যাঁরা আমাকে লেখালেখির ব্যাপারে উৎসাহ আর পরামর্শ দিয়েছে তাঁদেরকে।
বইটি পড়ে যদি কেউ জানাও কেমন লাগল, যদি উপদেশ আর পরামর্শ দাও লেখাগুলোর ব্যাপারে তাহলে আমি অনেক অনেক খুশি হবো এবং কৃতজ্ঞ থাকবো।
আজ বিকেলে বইটি মেলায় সিঁড়ি প্রকাশনে আসার কথা।
বইয়ের নাম: ছোট আপুর বিয়ে
প্রকাশক: সাহিত্যকাল
প্রচ্ছদ: মধু
মূল্য: ১০০ টাকা
পরিবেশক: সিঁড়ি প্রকাশন
ইতি,
সুমাইয়া বরকতউল্লাহ্
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


