এসো জলবতী জোৎস্নার বিপন্ন রোদ-মাখা
রুদ্র ছায়াপাঠ,
এসো করোটির ককপিটে পরিযায়ী বিম্বিসার
দৃপ্ত পুষ্পলোক,
এসো আবার নতুন করে স্রেফ কষ্ট পাই
এসো আবার নতুন করে আমরা দু'জন মিলে কষ্ট সাজাই।
পুনপুনি পূর্ণিমার পাইথন কাম ফেলে
কাইথন কামকেলি সিনানে এসো, এসো বেগুনী দহন
এসো কষ্ট-কমল দিয়ে জিষ্ণু বা জয়িতা'র কষ্ট সাজাই;
এসো আবার নতুন করে আমরা দুজন মিলে কষ্ট পাই,
এসো কষ্ট পাই।
এসো লিলুয়া মুগ্ধতা !
এসো আবার আগের মতো আমরা দু'জন মিলে কষ্ট পাই।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


