জলবতী মেঘ! তুমি বৃষ্টির হাত ধরে নেমেছিলে জলে
সিথানে সমুদ্র রেখে ভুল নদে পা ভেজালে বেভুল ভুলে-
জলবতী মেঘ! তুমি বৃষ্টির হাত ধরে নেমেছিলে জলে।
রুপালী জোৎস্না কণা, ষোড়শী ঘুঙ্গুর পায়ে
ঝরে পরে বৃষ্টির দানায় দানায়,
রোদের মিছিল ছেড়ে, সাদা সাদা অন্ধকারে
পথ হাঠে ঘাস ফুল মেঘের ডানায়।
কিছু পথ কিছু কাঁদা, কিছু পথ শুধু হাঁটা
কিছু পথ মেঘে মেঘে মেঘের স্খলন;
কিছু প্রেম কিছু দ্বিধা, কিছু প্রেম শুধু বৃথা
কিছু প্রেম প্রেমে প্রমে শিউলী-দহন।
মেঘের মেঘলা দিনে, নদের বাঈজী স্নানে
ললিপপ কামনার আচঁল তলে,
জলের সজল ভুলে, জলবতী মেঘ তুমি
বৃষ্টির হাত ধরে নেমেছিলে জলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


