আমার বন্ধু ছায়েদুল,,,,,,,,,,,
দৌঁড় শেষে বিজয়ীদের স্থান নির্ধারণের সময় ওর মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা যেতো না, ও থাকতো নিয়ম মাফিক হাসিখুশী, যেন এটাই খুব স্বাভাবিক । কিন্তু আনুষ্টানিক পুরস্কার বিতরনের সময় ওর মুখটা খুব মলিন হয়ে উঠতো, আমি ওর মুখের দিকে ঠিক তাকাতে পারতাম না, কেমন যেন অপরিচিত মনে হতো ওকে-বন্ধুর দ্যুতিময় প্রোজ্জ্বল পরিচিত মুখ অকারণে হারানোর বিষন্ন বেদনায়, পুরস্কার প্রাপ্তির সকল আনন্দকে তখন খুব তুচ্ছ মনে হতো,, এরপর আমরা আবার স্বাভাবিক বন্ধুত্বে ফিরে যেতাম-কিন্তু ওর পরাজিত মুখচ্ছবি আমাকে খুব অপরাধী করে তুলতো-আমার কেবলি মনে হতো আমরা সকলে একসাথে লালফিতাটা ছুঁ'তে
পারি না কেন ? আমরা কি জয়ী হতে পারিনা কাউকে না হারিয়ে ?
'আচ্ছা, তুই কম্পিটিশনে নাম না লেখালেই পারতিস'? এভাবে প্রতিবার,,,,
আমার বন্ধু ছায়েদুল, পাঠশালার বার্ষিক দৌঁড়ে প্রতিবার সবার পেছনে পড়া মলিনমুখ ছেলেটি, তখন আমার কাঁধে হাত রেখে বলতো, 'জানিস, আমার না হেরে যেতে একটুও খারাপ লাগে না । মা বলেছেন, আমরা কেউই আসলে জিতি না, কেউ একজন যখন হেরে যাই, আমরা তখন সম্মিলিতভাবে হেরে যাই।'
ছায়েদুল এখন একটা বৃক্ষরোপন খামারের গর্বিত মালিক, সবসময় ওর খেয়াল থাকে সবগুলো চারা যেন সমান আলো বাতাস পায়, একটির ছায়া মাড়িয়ে অন্যটির সালোকসংশ্লেষনে যেন বাধা না পড়ে, সর্বোপরি সবগুলো চারা যেন সমান গতিতে বড় হয়। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীতে অবদানের জন্য গেলো বছর সে একটা বড়সড় জাতীয় পুরস্কারও পেয়েছে, পুরস্কার হাতে মিডিয়ার সামনে দেয়া বক্তব্যে সে বলছিলো,
'এই পুরস্কারটা আমার মায়ের জন্য। তিনি বলতেন, আমরা কেউই আসলে জিতি না, কেউ একজন হেরে গেলে, মূলত আমরা সকলেই হেরে যাই।'
আর সেদিনই কেবল এই প্রথম আমরা সকলে একত্রে বিজয়ী হয়েছিলাম।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।