১।
রাতের সৌন্দর্যের বিস্তর অংশ জুড়ে প্রধানত জড়িয়ে থাকো তুমি,
তাই মাঝে মাঝেই রাতগুলো ভয়ংকর সুন্দর হয়ে ওঠে-তোমার
নিজস্ব সিম্পনী ছাড়িয়ে,,
এটা তুমি যে বুঝো না তা কিন্তু নয়, তবু তুমি রাতের জন্য অপেক্ষা
করো, থরো থরো-আর আমাদের রাতগুলো ভোর হয় না; অথচ
একটি ভোরের জন্য আমাদের কি সুপ্রাচীন প্রতিক্ষা !
আমাদের এখন একটি সূদীর্ঘ সৌন্দর্যের সিঁড়িতে পা,,,,,,,,,,,,,,,,
২.
আলোকিত গণিকার অন্ধপ্রায় নিঃসঙ্গের মতো আমাদের বেশ কিছু
প্রাণোচ্ছ্বল সাদা-কালো মূহুর্ত ছিলো; এদের উজ্জ্বলতম অক্ষমতা গুলোর একটি সামষ্টিক নাম দেয়া প্রয়োজন হয়ে পড়লে আমরা তখন পরস্পরের দিকে তাকালাম; কেমন অচেনা ঠেকলো নিজেদের, মূলত তখনই আমরা নিজেদের গভীর করে দেখলাম, আমরা তখন সমস্বরে বলে উঠলাম,' হ্যা, ইহাই জীবন, আমাদের বেশ কিছু সাদা-কালো প্রাণোচ্ছ্বল মূহূর্তের-সমষ্টি।
তারপর জীবনকে রঙিন করার কি তুমুল তপস্যা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমরা এখন একটি সাদা-কালো ছায়াছবির শেষ দৃশ্যে দাঁড়িয়ে,,
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


