১।
ফুল আর পাঁপড়িতে রাতভর লেগে থাকে আততায়ী আঙ্গিনার
পুষ্প-গ্রহন;
আঙ্গুলে আঙ্গুল পাতি, সাঁঝরাতি মাতামাতি, ভুল-ভোরে সাঙ্গ হয়
দোরের-দহন,
ইদানিং এই হলো আমাদের জোর করে ভাল লাগা রাত্রি যাপন।
২।
এসো আবার দুজন মিলে আমাদের চিরচেনা পথে চলি
এসো আবার আগের মতো নতুন করে কিছু মিথ্যে বলি।
৩।
লেহেঙ্গা-লাল দুঃখ-পিদিম, তোমার দুঃখ কতটুকু ?
-তুমি প্রাণের আলোয় ভুবন আমার দেখছো যতটুকু !
আমি যা দেখি তার সবি যদি দুঃখ তোমার হয়,
তবে দুঃখের কাছেই হয় যেন মোর বিপুল পরাজয়,
রে পিদিম বিপুল পরাজয়,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


