somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কথা বলার স্বাধীনতা ও সামুর বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্য কথন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলানিউজ সামুর ভূমিকা নিয়ে যে প্রশ্ন তুলেছে তা অবান্তর। বিশেষ করে এক জায়গায় তারা মহা উৎসাহে লিখেছে সরকারী একটি গোয়েন্দা সংস্থা সামুর পোষ্টগুলি নজরে রেখেছে। এটা তো এদেশের মানুষের লেখার বা বলার স্বাধীনতার সরাসরি লঙ্ঘন। এটা আওয়ামী লীগ সরকার করতে পারে না। সেই অধিকার তাদের কেউ দেয়নি। আমাদের উপর কোনো নজরদারী আমরা চাই না। এটা করার প্রয়োজনও নাই।
যেখানে দেশের বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সরাসরী এ আন্দোলনের পক্ষে নেই, এমনকি তারা এর বিরোধীতা করেছে। যেখানে গতকাল কাদের সিদ্দীকীকে স্পষ্ট বলতে শুনলাম যে আওয়ামী লীগে যারা রাজাকার তাদের বিচার ও করা হোক। তিনি একটি টকশোর শেষে গতকাল স্পষ্ট বলেছেন এই বিতর্কীত ট্রাইবুনাল ভেঙে জাতিসংঘের পর্যবেক্ষনে নতুন ট্রাইবুনাল গঠন করা হোক।
তিনি বলেন, শাহবাগে সবাই রাজাকারদের ফাঁসি চাই , না বলে শুধু জামাতের রাজাকারদের ফাসি চাইছে। যেখানে তাদের দাবি হওয়া উচিত সব দলের সব রাজাকারদের ই ফাঁসি। মিস্টার কাদের সিদ্দিকী বঙ্গবীর আরো বলেন এ তরুনরা জোশে এসে রাজাকারদের কারো কারো ফাঁসী তো চাইছে কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ভুলে গেছে। তারা একে খন্দকার এর মত মুক্তিযোদ্ধাকে গত পরশু অনেক দুরে দাড় করিয়ে রেখেছে। এমনকি জিজ্ঞাসাও করেনি যে আপনি কে।
এ কথাগুলো আমার না কৃষক শ্রমিক জনতা লীগের এ নেতার।
আবার বিএনপির আইনজীবি মোশাররফ বা ম্ওদুদরাও ট্রাইবুনাল ভেঙে দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন।
বিএনপির এই মূহুর্তে যে জনপ্রিয়তা তাতে অন্য সকল দল মিলেও বিএনপির ধারেকাছেও কেউ যেতে পারবে বলে তো মনে হয় না। এমনকি প্রথম আলোর জরীপ অনুযায়ীও বিএনপির জনপ্রিয়তা ৪৪ শতাংশের বেশি। যা আওয়ামী লীগের থেকে ১০ শতাংশ বেশি। ১৬ কোটির মধ্যে দশ শতাংশ কিন্তু বিশার ব্যপার। এখন দেশের প্রায় অর্ধেক জনগোষ্টির যারা প্রতিনিধিত্ব করেন তারাই তো শাহবাগ আন্দোলনকে দলীয় নাটক বলছে।
কথা হচ্ছে সেই কথাগুলোই কি সাধারন ব্লগাররা বলতে পারবে না?
তাদেরকে কি সেই কারনে নজরদারিতে থাকতে হবে? দেশে কি কেউ বিএনপি করতে পারবে না? করলে সে তাদের মতামতও তো বলতে পারবে, নাকি বললেই রাজাকার হয়ে যাবে?
যতই দাবিয়ে রাখতে চাক কথাটা, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, আওয়ামী লীগ নামে একটি দল করার সুযোগ করে দিয়েছিলেন।
আর তার জনপ্রিয়তার ধারেকাছেও বাংলাদেশের কোনো নেতা আর কোনোদিন যেতে পারবে বলে মনে হয় না। তিনিই এদেশের মানুষকে বাক স্বাধীনতা দিয়েছিলেন, তিনিই দিয়েছিলেন সংবাদপত্র ও লেখালেখির স্বাধীনতা। সেই স্বাধীনতারই কথা বলে সামহোয়্যার ইন ব্লগ। এদেশের জনগনের সেই সুযোগ নষ্ট করার কোনো অধীকার কারো নেই , থাকতে পারে না।
সত্যি যদি কেউ সামুকে নজরদারীতে রেখে থাকেন, তবে বলি প্লিজ বাংলাদেশের মানুষের এইটুকুই তো স্বাধীনতা , সেটুকু হরন করবেন না। প্লিজ যার যা মতামত তা অন্তত বলতে দিন। সত্যিকারের গনতন্ত্র প্রতিষ্টার সুযোগ করে দিন।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×