somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আমি..(২য় খন্ড)

২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খুব সাধারণ একটা ছেলে । এসেছি খুব সাধারণ একটা পরিবার থেকে । তাই আমার ছেলেবেলা খুব একটা অসাধারণ কিছু নয় । তবে আমার কাছে এই সাধারণ ছেলেবেলায় খুব অসাধারণ মনে হয় । কেননা সেই হারিয়ে যাওয়া সময়টা আমি খুব মিস করি ।ফেলে আসা দিনগুলি , স্যরি রঙিন দিনগুলি আজ ও মাঝে মাঝে চকের সামনে ভেসে উঠে।



আমি খুব ছোটবেলায় হবিগঞ্জ শহরে চলে আসি । সম্ভবত তখন আমার বয়স ৫-৬ বছর। তাই গ্রামের বাড়িতে কাঠানো সময়টা খুব একটা মনে পরে না ।

আমরা যে বাসায় থাকতাম সেখানে ছোট্ট একটা বাগানের মত ছিল । ছিল কিছু ফুল গাছ । গাছগুলিতে প্রচুর ফড়িং আর প্রজাপতি বসত । আমি আর আমার বন্ধুরা ফড়িং ধরতাম । তারপর সেগুলিকে সুতা দিয়ে বেধে দিতাম । ফড়িংগুলি উড়ে যাবার চেষ্টা করত , আমরা তখন সুতা ছেড়ে দিতাম । এইগুলি অনেকটা ঘুড়ি উড়ার মত উড়ত । তবে খুব একটা উড়তে পারত না । এই কাজটায় বেশ মজা পেতাম । ক্লান্ত হলে ফড়িংগুলি ছেড়ে দিতাম । আমরা ক্লান্ত হলে , ফড়িং গুলি নয় । কাজটা অমানবিক , কিন্তু তখন ছোট্ট ছিলাম ; তাই অতশত বুঝতাম না ।



ছেলেবেলায় আরেকটা মজার কাজ করতাম । যদিও তখন ব্যাপারটা বুঝতাম না । এখন ওই ঘটনা মনে পড়লে ব্যাপক হাসি পায় । পাড়ার কিছু উঠতি বড় ভাইয়ারা হাতে একটা খাম কিংবা কোনো উপহার ধরিয়ে দিত । বলত তোদের ঐ আপু কিংবা দিদিকে দিয়ে আয়। আমি ওখুব আগ্রহ নিয়ে কাজটা করতাম । কারন কাজটা দিলে কখনো লজেন্স বা চিপস দিত ভাইয়ারা । খাওয়ার লোভেই মূলত কাজটা করতাম ।



এখন আমার একটা বোকামির ঘটনা বলি । আমি তখন ক্লাস 2তে পড়ি । আমাদের স্কুলে তখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে । আমি ভালো দৌড়তে পারি না , পারি না ভালো লাফ দিতে , তাই ঐগুলিতে অংশ নেই নাই । আমি খুব একটা লম্বা ও না , অংশ নেয়া হয় নাই তাই বিস্কুট দৌড় প্রতিযোগিতায় । কিন্তু আমাকে যে প্রতিযোগিতায় অংশ নিতে হবে । মান ইজ্জতের ব্যাপার আছে না ।

শেষে অংশ নিলাম অঙ্ক দৌড় প্রতিযোগিতায় । দৌড়তে হয়ত পারি না ; কিন্তু অঙ্কটা মোটমুটি পারি ।

যথারীতি প্রতিযোগিতা শুরু হলো । অক দেয়া হলো । আরে অঙ্কটা তো আমার জানা , আমি এটা পারি অন্য সবার আগে আমার অঙ্ক শেষ । দৌড় শুরু করলাম । পিছনে তাকিয়ে দেখি কেউ নাই । আহা ! আমি 1st হতে চলেছি । মাঝপথে এসে মনে হলো খাতে আমি আমার নাম লিখি নাই । নাম লিখতে গেলাম । আর এই সুযোগে দুজন আমার আগে চলে গেল । আমি ওই অঙ্ক দৌড় প্রতিযোগিতায় 1st না হয়ে 3rd হলাম । পরে জানতে পারলাম ওরা ও খাতে নাম লিখে নাই । আহারে আফসোস !!!

চলবে ......................



এখন বর্তমান সময়ের কথা বলি । আমার বন্ধু জোহা ..

সে তার আম্মুর সাথে মোবাইলে কথা বলতেছে ,"আম্মু আমি এখন আর আগের মত দুধ খাইতে পারি না , মাংস ও খুব একটা খাই না । কারণ দুধে মেলামিন , গরুর মাংসে anthrax রোগের জীবানু । কি যে করি !! " । বলাই বাহুল্য দুধ আর মাংস ওর খুব প্রিয় ।

আমি ওকে বিয়ে করতে বললাম । আপনারা কি বলেন ????
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×