somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘মোগো মুড়ি সেরা মুড়ি’

২২ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান মাস চলছে। দেশের বেশির ভাগ বাড়িতেই ইফতারের আয়োজনে মুড়ি অপরিহার্য উপাদান। অধিকাংশ রোজাদারের পছন্দ গৃহস্থবাড়ির মোটা চালের মুড়ি। আর সে কারণেই ঝালকাঠির তিমিরকাঠির মুড়ির বিশেষ কদর। বরিশাল সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি গ্রাম তিমিরকাঠি। সেখানে প্রায় প্রতি পরিবারই মুড়ি ভাজা ও বিক্রির সঙ্গে জড়িত। এ ছাড়া উপজেলার দক্ষিণ তিমিরকাঠি, ভরতকাঠি, দপদপিয়া, কুমারখালী ও খেজুরতলা এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জুরকাঠি, সোহাগকাঠি, বীর নারায়ণ, কয়ার চর, বাখরকাঠি, চৌদ্দপুরা ও বুড়ির হাটের মানুষ মুড়ি উত্পাদনের সঙ্গে কমবেশি জড়িত। এই শিল্পকে কেন্দ্র করে ওই অঞ্চলে গড়ে উঠেছে মুড়ির হাট, আড়তদারি প্রতিষ্ঠান, ধান মাড়াই ও চাল ছাঁটাইয়ের কলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। তিমিরকাঠিতে মুড়ি উত্পাদনে সংশ্লিষ্ট নির্মল চন্দ্র দাস বলেন, রোজার মাসে বেশি চললেও ১২ মাসই মুড়ি ভাজার সঙ্গে জড়িত তাঁরা। হাতে ভাজা হওয়ায় তাঁদের মুড়ির চাহিদা বেশি। স্বাদে-গন্ধে এই মুড়ি বাজারের অন্যান্য মুড়ির চেয়ে আলাদা। তাই রমজান মাসজুড়ে মুড়ি বেচা-কেনার ধুম পড়ে তিমিরকাঠিতে। তিমিরকাঠির আশরাফ আলী হাওলাদার (৮৫) ও ফাতেমা বেগম (৫০) বলেন, ‘এই মুড়ি সারা দ্যাশে নামকরা। মোগো মুড়ি সেরা মুড়ি। এই মুড়ি খাইলে কোনো রোগ হইবে না। আমরা লবণ, পানি, বালি দিয়া মুড়ি ভাজি। কোনো সার দেই না। হেইলইগ্যা মোগো মুড়ি মজা লাগে।’ প্রতিদিন বিকেলে তিমিরকাঠিতে বসে মুড়ির হাট। রোজার সময় এ হাট জমে ওঠে সবচেয়ে বেশি। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, বাগেরহাটসহ বিভিন্ন স্থান থেকে পাইকারেরা এসে এখান থেকে মুড়ি নিয়ে বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। পাইকারি বিক্রেতা রবসানজানি মিরাজ বলেন, ‘এখানকার মুড়িতে ইউরিয়া না দেওয়ায় সারা দেশেই এর ব্যাপক চাহিদা।’ মেসার্স খান ব্রাদার্সের কর্মচারি জব্বার হাওলাদার বলেন, ৭০-৮০ বছর ধরে এই অঞ্চলে মুড়ি ভাজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই হাট ও বিভিন্ন আড়তদার প্রতিষ্ঠান। প্রতিদিন এখান থেকে গড়ে ৫০-৬০ জন পাইকার মুড়ি কিনে নিয়ে যান। মুড়িশিল্পের সঙ্গে জড়িত নূরজাহান বেগম (৬৫) বলেন, মুড়ি ভাজার জন্য দুই চুলা ও চার চুলা পদ্ধতি চালু আছে। দ্রুত ভাজার জন্য এখানে প্রায় সবাই চার চুলা ব্যবহার করে। চার চুলার দুটিতে বালু ও দুটিতে চাল দিতে হয়। নির্দিষ্ট সময় পর উত্তপ্ত বালুর ভেতর চাল ঢেলে নাড়তে থাকলে চাল থেকে মুড়ি তৈরি হয়। বালুসহ ওই মুড়ি থেকে বালু আলাদা করলেই সুস্বাদু মুড়ি পাওয়া যায়। একত্রে চার চুলায় ভাজলে দিনে গড়ে ১০০ কেজিরও বেশি ভাজা সম্ভব। রোজার মাসে তাঁদের গড়ে ১০০ কেজি মুড়ি ভাজতে হয়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×