সবাই জানেন একুশের বইমেলা চলছে। বই মেলায় নতুন যেসব বই প্রকাশিত হচ্ছে সেই তথ্য জানার জন্য একটা ওয়েব সাইট আছে যাতে নতুন বই এলেই প্রায় সাথে সাথেই আপডেট করা হয়। হয়ত অনেকেই জানেন, আবার কেউ কেউ জানেন না, তাই বলছিঃ
http://www.ekusherboi.com
একটি কথা, ওয়েব সাইট টি আমার কাছে মনে হল fine tuned না। যেমন ধুরুন, বাম দিকের "লেখক" ট্যাব এ ক্লিক করে যখন মুহম্মদ জাফর ইকবাল এই নামে ক্লিক করে ওনার প্রকাশিত বইয়ের নাম দেখতে চাইলাম, শুধু একটি বইয়ের নাম দেখতে পাচ্ছি। অথচ আজকে "আরো একটু খানি বিজ্ঞান" নামে ওনার একটি নতুন বই বের হয়েছে কাকলী প্রকাশনী থেকে। সেটা আবার "নতুন বই" ট্যাব এ ক্লিক করে এগিয়ে গেলে দেখতে পাওয়া যাচ্ছে।
যাই হোক, ওয়েব সাইটটি হয়ত আপনাদের উপকারে আসবে। বই মেলায় যাওয়ার আগেই একটা প্রি সিলেকশন করে যেতে পারবেন।
ভাল থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


