নীল আকাশে আজ স্বপ্ন দিলাম উড়িয়ে
চল দুজনে আজ যাই হারিয়ে
ঝর ঝর বৃষ্টিতে আজ অচেনা পথ
আমি হেটে চলি তোমারই ছবি একে
জেগে থাকি আমি আর ওই একা চাদ
আজ ভাল লাগে নিঃশব্দ মায়াবী রাত
মেঘের আড়াল থেকে সূর্য হয়ে তুমি এসেছ আমারি জীবনে
স্বপ্ন হয়ে তাই আছ তুমি আজ হৃদয়ের প্রতিটি অনুভবে
নীল আকাশে আজ স্বপ্ন দিলাম উড়িয়ে
চল দুজনে আজ যাই হারিয়ে
নির্জন দুপুরে স্মৃতির ঘোরে
তুমি যেন আছ দু বাহু বাড়িয়ে
ভালবাসা কল্পনার সব কটি রঙ
তুমি ছড়িয়েছ আমারই অনুরণে...
মেঘের আড়াল থেকে সূর্য হয়ে তুমি এসেছ আমারি জীবনে
স্বপ্ন হয়ে তাই আছ তুমি আজ হৃদয়ের প্রতিটি অনুভবে
হুমম, ভুল করবেন না, এটা আমার লেখা কোন কবিতা বা গান নয়। অত প্রতিভা নিয়ে জন্মাইও নি।
এটা আমির নাওয়াজ বাবা এর সম্ভবত প্রথম এলবাম "আবারো" এর একটি গান। গানের শিরোনাম "নীল"। গতকাল থেকে শুনছি, খুব ভাল লাগছে। এই গানটিতে আমিরের সাথে কন্ঠ দিয়েছে চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর এক শিল্পী "জারিন তাসনিম নাওমি"। সত্যি কথা বলতে নাওমির কন্ঠের আমি ভক্ত হয়ে গেছি। এত মিষ্টি গলা, আমি মুগ্ধ। মেয়েটি দশম শ্রেণীতে পড়ে এবং তার স্কুল জীবনে অনেক পুরস্কার প্রাপ্ত (গুগল থেকে দেখলাম)। বেশ মেধাবী একটা মেয়ে।
যদি উপযুক্ত সুযোগ পায়, তাহলে আমি নিশ্চিত সে অনেক বড় শিল্পী হবে। আরো একজন আছে, ক্ষুদে গায়িকা "পড়শী"। এই মেয়েটির গলাও খুব সুন্দর এবং সে ইতোমধ্যেই বেশ ফোকাস পেয়ে গেছে। যাইহোক, গানটি দরিদ্র.কম বা অন্য যেকোন সাইট থেকে ডাউনলোড করে শুনে দেখতে পারেন।
শুভ সকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


